ই-পেপার রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ থেকে বিদায়ের পর এমবাপের কঠোর আত্মসমালোচনা

আমার বার্তা অনলাইন:
১৫ জুলাই ২০২৬, ১১:৪৭

বিশ্বকাপে টানা তৃতীয় ফাইনাল খেলার সুযোগ হাতছাড়া করলেন কিলিয়ান এমবাপে। সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। ম্যাচ শেষে দলের পারফরম্যান্সের কঠোর সমালোচনা করেছেন ফরাসি অধিনায়ক। তার মতে, বিশ্বকাপের সেমিফাইনালের উপযোগী ফুটবল খেলতে পারেনি ফ্রান্স।

ফরাসি সংবাদমাধ্যম এম৬-কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপে বলেন, ‘আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম, সেভাবে খেলতে পারিনি। কৌশলগত, টেকনিক্যাল কিংবা সামগ্রিক পারফরম্যান্স—সব দিক থেকেই আমরা পিছিয়ে ছিলাম। বিশ্বকাপের সেমিফাইনালে যা করার প্রয়োজন, তা করতে না পারলে জয় পাওয়া সম্ভব নয়।’

স্পেনের খেলার ধরন নিয়ে প্রশংসাও করেন তিনি। এমবাপে বলেন, ‘স্পেন তাদের পরিকল্পনায় অটল ছিল। তারা বলের দখল রেখে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পছন্দ করে। আমরা শুরু থেকেই তাদের ওপর চাপ সৃষ্টি করতে চেয়েছিলাম, যাতে তারা নিজেদের ছন্দ খুঁজে না পায়। কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি।’

পরাজয়ের বড় কারণ তুলে ধরে এমবাপে আরও বলেন, ‘আমরাই তাদের ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে দিয়েছি। সেই ভারসাম্য বদলে দেওয়ার দায়িত্ব ছিল আমাদের, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। প্রেসিংয়ের সময় মাঝমাঠে বারবার তিন বনাম দুই পরিস্থিতি তৈরি হয়েছে। স্পেনের মতো দলের বিপক্ষে এটি সামলানো খুব কঠিন।’

তিনি আরও যোগ করেন, ‘টেকনিক্যাল ভুল ছিল অনেক বেশি, গুরুত্বপূর্ণ সময়ে আমরা তাদের রক্ষণ ভাঙতে পারিনি। ফাবিয়ান রুইজ ও রদ্রি অনেক বেশি সময় ও জায়গা পেয়েছে। আমাদের প্রেসিংয়ে সমন্বয়ের অভাব ছিল। বল ফিরে পাওয়ার পর প্রথম পাস ও প্রথম স্পর্শও বিশ্বকাপের সেমিফাইনালের মানের ছিল না। এসব ভুলই শেষ পর্যন্ত আমাদের হারিয়েছে।’

এই হারে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া হয়েছে ফ্রান্সের। সেই আক্ষেপও লুকাননি এমবাপে। ফরাসি অধিনায়ক বলেন, ‘সবাইয়ের মতো আমিও ভীষণ হতাশ। ফাইনালে ওঠা আমাদের স্বপ্ন ছিল। আমরা চেয়েছিলাম পুরো দেশকে নতুন করে স্বপ্ন দেখাতে, ইতিহাস গড়তে। এখন এই হতাশা মাথা নিচু করেই মেনে নিতে হবে।’

হামজার পর প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভুত ফারহান

ইংলিশ প্রিমিয়ার লিগে এখনও অভিষেক হয়নি। তবে ২০২৫ সালে ফুলহ্যামের সঙ্গে পেশাদার চুক্তি সম্পন্ন করা

দোন্নারুমার বিয়েতেও নজর কাড়লেন হালান্ড, তুললেন ‘ভাইকিং’ ঝড়

বিশ্বকাপের মাঝে যুক্তরাষ্ট্রে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল নরওয়ের ‘ভাইকিং রো’ বা দীর্ঘ আয়তনের নৌকা চালানোর মতো

২ মাসের জন্য ছিটকে গেলেন রানা, আরও ২ তারকাকে নিয়ে শঙ্কা

সাইড স্ট্রেইনের চোটে পুরো অস্ট্রেলিয়া সফর থেকেই ছিটকে গেলেন বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। তাকে সম্পূর্ণ

বাংলাদেশের বিপক্ষেও সেই ‘রিস্কি গেম’ খেলবে অস্ট্রেলিয়া!

২৩ বছর পর বাংলাদেশকে নিজেদের মাটিতে টেস্ট খেলার আমন্ত্রণ জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ১৩ আগস্ট থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

সাহাবি উসমান ইবনে তালহা (রা.) ইসলামের ইতিহাসে বিখ্যাত যে কারণে

হামজার পর প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভুত ফারহান

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

ভারতের ককরোচ পার্টি কি পুরোদমে রাজনীতিতে নামছে? মুখ খুললেন নেতারা

কাদেরসহ শীর্ষ ৭ নেতার মামলায় সাক্ষ্য দিচ্ছেন সাংবাদিক আশরাফ কায়সার

দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দোন্নারুমার বিয়েতেও নজর কাড়লেন হালান্ড, তুললেন ‘ভাইকিং’ ঝড়

গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত

১৫ শতকের ইসলামিক শিল্পের সম্ভার নিয়ে জেদ্দায় বিশেষ জাদুঘর

এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ

যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস, শতাধিক মার্কিন সেনা হতাহতের দাবি ইরানের

সরকারি তৎপরতা অব্যাহত, কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের তাণ্ডব, মসজিদে দিলো আগুন

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

সরকার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়