ই-পেপার রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

আমার বার্তা অনলাইন:
১৬ জুলাই ২০২৬, ১২:৪২

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শিরোপার লড়াইয়ে নামবে ইউরোপসেরা ও কোপা আমেরিকা জয়ী দুই দল। আগামী ১৯ জুলাই আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনালে ফুটবলবিশ্ব সাক্ষী হতে যাচ্ছে এক রূপকথার সমাপনী দৃশ্যের। ফুটবলপ্রেমীদের জন্য এর চেয়ে বড় ব্লকবাস্টার ম্যাচ আর কী-ই বা হতে পারে!

আসন্ন ফাইনালের সব আলো কেড়ে নিচ্ছেন দুই তারকা—লিওনেল মেসি এবং লামিনে ইয়ামাল। তাদের মুখোমুখি হওয়ার আগে আলোচনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই ছবি। যেখানে মাত্র ছয় মাস বয়সী ইয়ামালকে কোলে নিয়ে হাসতে দেখা যায় মেসিকে। সম্প্রতি সেই ছবির গল্প নিয়ে স্মৃতি রোমন্থন করেছেন স্প্যানিশ ফরোয়ার্ড।

স্পেন দলের অন্যতম প্রধান তারকা হয়ে ওঠা ইয়ামাল সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আর্জেন্টিনার এই কিংবদন্তির মুখোমুখি হওয়া কতটা বিশেষ। অবশেষে তার সেই চাওয়াই সত্যি হচ্ছে। মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা।

মেসির মুখোমুখি হওয়া প্রসঙ্গে ক্রীড়াভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম ডিএজেডএনকে ইয়ামাল বলছিলেন, ‘আমি এখন কিছুটা বড় হয়েছি, লিও’র বয়সও বেড়েছে। আশা করছি ফাইনালে ওর মুখোমুখি হতে পারব। বিশেষ করে ফিনালিসিমা ম্যাচটি (ইউরো ও কোপা চ্যাম্পিয়নদের ম্যাচ) যেহেতু মাঠে গড়ায়নি, তাই এই ফাইনালটি আমার জন্য অনেক বড় সুযোগ।’

২০০৭ সালে বার্সেলোনা ফাউন্ডেশনের একটি দাতব্য প্রচারণার অংশ হিসেবে তোলা হয়েছিল সেই ঐতিহাসিক ছবি। ইউনিসেফের এক লটারির মাধ্যমে নির্বাচিত কয়েকটি পরিবারের সঙ্গে ফটোশুটে অংশ নিয়েছিলেন ২০ বছর বয়সী তরুণ লিওনেল মেসি। নিয়তির কী অদ্ভুত পরিহাস, লটারিতে নির্বাচিত সেই পরিবারগুলোর একটি ছিল ইয়ামালের! তখন কেউ ভাবতেও পারেনি যে এই ছবির তরুণটি একদিন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হবেন, আর তার কোলে থাকা ওই ফুটফুটে শিশুটি হয়ে উঠবেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা বিস্ময় বালক।

এখন নিয়তি তাদের আবারও এক বিন্দুতে নিয়ে এসেছে। তবে এবার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। তারা কোনো দাতব্য অনুষ্ঠান বা ফটোশুটের জন্য একসঙ্গে দাঁড়াবেন না; এবার তারা মুখোমুখি হবেন ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে।

হামজার পর প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভুত ফারহান

ইংলিশ প্রিমিয়ার লিগে এখনও অভিষেক হয়নি। তবে ২০২৫ সালে ফুলহ্যামের সঙ্গে পেশাদার চুক্তি সম্পন্ন করা

দোন্নারুমার বিয়েতেও নজর কাড়লেন হালান্ড, তুললেন ‘ভাইকিং’ ঝড়

বিশ্বকাপের মাঝে যুক্তরাষ্ট্রে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল নরওয়ের ‘ভাইকিং রো’ বা দীর্ঘ আয়তনের নৌকা চালানোর মতো

২ মাসের জন্য ছিটকে গেলেন রানা, আরও ২ তারকাকে নিয়ে শঙ্কা

সাইড স্ট্রেইনের চোটে পুরো অস্ট্রেলিয়া সফর থেকেই ছিটকে গেলেন বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। তাকে সম্পূর্ণ

বাংলাদেশের বিপক্ষেও সেই ‘রিস্কি গেম’ খেলবে অস্ট্রেলিয়া!

২৩ বছর পর বাংলাদেশকে নিজেদের মাটিতে টেস্ট খেলার আমন্ত্রণ জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ১৩ আগস্ট থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

সাহাবি উসমান ইবনে তালহা (রা.) ইসলামের ইতিহাসে বিখ্যাত যে কারণে

হামজার পর প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভুত ফারহান

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

ভারতের ককরোচ পার্টি কি পুরোদমে রাজনীতিতে নামছে? মুখ খুললেন নেতারা

কাদেরসহ শীর্ষ ৭ নেতার মামলায় সাক্ষ্য দিচ্ছেন সাংবাদিক আশরাফ কায়সার

দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দোন্নারুমার বিয়েতেও নজর কাড়লেন হালান্ড, তুললেন ‘ভাইকিং’ ঝড়

গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত

১৫ শতকের ইসলামিক শিল্পের সম্ভার নিয়ে জেদ্দায় বিশেষ জাদুঘর

এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ

যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস, শতাধিক মার্কিন সেনা হতাহতের দাবি ইরানের

সরকারি তৎপরতা অব্যাহত, কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের তাণ্ডব, মসজিদে দিলো আগুন

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

সরকার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়