ই-পেপার সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

বিকেএসপি শিক্ষার্থীর মৃত্যু নিয়ে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

আমার বার্তা অনলাইন:
০২ আগস্ট ২০২৬, ১২:৪৮

বিকেএসপির কারাতে বিভাগের শিক্ষার্থী ইয়াসির আহমেদ জিম ২৯ জুলাই রাতে আকস্মিক মৃত্যুবরণ করেন। বিকেএসপি ক্যাম্পানে থাকাকালীন মেধাবী কারাতেকার মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ৫ সদস্যের কমিটি করেছে। এই কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গতকাল এই প্রতিবেদককে বলেছিলেন, ‘বিকেএসপি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আঁতুড়ঘর। সেখানে একজন শিক্ষার্থীর অকালে চলে যাওয়া অত্যন্ত হৃদয়বিদারক। বিকেএসপিতে থাকা অবস্থায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনা আগে কখনো শুনিনি। তাই মন্ত্রণালয় থেকে একটি কমিটি করা হয়েছে। সেই কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। পাঁচ সদস্যের কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান, পিএসসি, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ, বি, এম এহছানুল মামুন এবং সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. মমিনুল হাসান, মন্ত্রণালয়ের ক্রীড়া-১ অধিশাখার উপসচিব মো. মিজানুর রহমান এই কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। বিকেএসপি সংক্রান্ত তদন্তে বিকেএসপির এক কর্মকর্তা থাকায় কমিটির সম্পূর্ণ নিরপেক্ষতা হয়নি বলে ধারণা সংশ্লিষ্টদের।

বিকেএসপি কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ২৮ জুলাই দিবাগত রাত আনুমানিক ১১টা থেকে দেড়টার মধ্যে কোনো এক সময় অনুশীলন শেষে ফেরার পথে ক্যাম্পাসের একটি দেয়াল টপকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ইয়াসীন। ঘটনার পর ইয়াসীনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুরহস্যের জট খুলতে নবগঠিত তদন্ত কমিটিকে বিস্তারিত তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। একই সাথে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য সুনির্দিষ্ট সুপারিশমালা প্রণয়ন করতে বলা হয়েছে। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং তদন্তের স্বার্থে কমিটি প্রয়োজনে যেকোনো সদস্যকে কো-অপ্ট করতে পারবে বলে জানানো হয়েছে।

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো: কোথায় এবং কী থাকছে আয়োজনে

মাঠের লড়াইয়ে প্রতিনিয়ত রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মাতেন তিনি। তবে এবার মাঠের সবুজ গালিচা ছেড়ে জীবনের

ব্রাজিলের বিশ্বকাপ দুঃখ পেছনে ফেলে রেকর্ড ট্রান্সফারের দ্বারপ্রান্তে গিমারেস

কয়েক সপ্তাহ আগেও যে পেনাল্টি মিসের কারণে ব্রাজিলের বিশ্বকাপ থেকে বিদায়ের খলনায়ক হয়ে উঠেছিলেন, সেই

অবিশ্বাস্য কীর্তি! ৮৫ রানেই বাজিমাত, চ্যাম্পিয়ন গায়ানা

এমনটা কল্পনা করাও কঠিন যে, মাত্র ৮৬ রানের লক্ষ্য দিয়ে কেউ টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে জিতে

ট্রান্সফার মার্কেটের আলোচিত দুই প্রশ্নের উত্তর দিলেন আর্সেনাল কোচ

গ্রীষ্মের ট্রান্সফার মার্কেট সরগরম করে রেখেছেন হুলিয়ান আলভারেজ ও ভিনিসিয়ুস জুনিয়র। আর্জেন্টাইন স্ট্রাইকারকে পাওয়ার লড়াইয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে বিমান চলাচলে ঝুঁকিপূর্ণ ৩২৫ বহুতল ভবন

কোকেনসহ বিভিন্ন ধরনের মাদকের চালান আসছে দেশে

তরুণ উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার

নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা

প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখছে সরকার: হুমায়ুন ক‌বির

তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা

চাঁদপুরে মৎস্য সম্পদ সংরক্ষণ ও আহরণে জনসচেতনতামূলক আলোচনা সভা

সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না: মির্জা ফখরুল

সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল

অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে নিয়োগবঞ্চিত বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

জুলাই মাসে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে আইনজীবী নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো: কোথায় এবং কী থাকছে আয়োজনে

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনবিচ্ছিন্ন বিএনপি জবাবদিহিতার আওতায় নেই: নাহিদ ইসলাম

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

ধাপে ধাপে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল চালু হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বেনজীরের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই, দুদকের গাফিলতি ছিল না

সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে