ই-পেপার সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

ট্রান্সফার মার্কেটের আলোচিত দুই প্রশ্নের উত্তর দিলেন আর্সেনাল কোচ

আমার বার্তা অনলাইন:
০২ আগস্ট ২০২৬, ১২:৫৫

গ্রীষ্মের ট্রান্সফার মার্কেট সরগরম করে রেখেছেন হুলিয়ান আলভারেজ ও ভিনিসিয়ুস জুনিয়র। আর্জেন্টাইন স্ট্রাইকারকে পাওয়ার লড়াইয়ে বার্সেলোনার নামই বেশি শোনা যাচ্ছে। তবে আর্সেনালও সমানতালে লড়ছে। আর ভিনিসিয়ুস! শোনা যাচ্ছে, রিয়াল মাদ্রিদ ছেড়ে এমিরেটসে তার আসা সময়ের ব্যাপার মাত্র।

গতকাল জিরোনার বিপক্ষে ৪-১ ব্যবধানে প্রীতি ম্যাচ জিতেছে আর্সেনাল। ইংলিশ চ্যাম্পিয়নদের কোচ মিকেল আর্তেতা গণমাধ্যমের মুখোমুখি হতেই বর্তমান ট্রান্সফার মার্কেটের দুটি আলোচিত প্রশ্ন শুনতে হলো। ভিনিসিয়ুস আর আলভারেজ কি আসছেন আর্সেনালে?

আলভারেজেরে ব্যাপারে জানতে চাইলে আর্তেতা বললেন, ‘আমাদের ক্লাবের নয়, এমন খেলোয়াড়কে নিয়ে আমি কথা বলতে চাই না। আমাদের যে স্কোয়াড আছে, সেটা নিয়ে আমি খুব খুশি। অবশ্যই আমরা আমাদের দলকে আরও শক্তিশালী করতে চাই এবং সেটার জন্য আমরা সক্রিয়ভাবে কাজ করছি।’

আলভারেজকে আনার ব্যাপারে ধোঁয়াশা থাকলেও সুইডিশ স্ট্রাইকার ভিক্টর গিওকেরেসের থাকার ব্যাপারে নিশ্চয়তা দিলেন আর্সেনাল কোচ, ‘হ্যাঁ, গিওকেরেস থাকবে।’ তারপর আর্সেনালের সঙ্গে ভিনিসিয়ুসের যোগসাজশ নিয়ে বেশ সতর্ক থেকে উত্তর দিলেন তিনি। বিস্তারিত কিছু বলতে না চাইলেও জোর দিয়ে বললেন, এই দলবদলের মৌসুমে লন্ডন ক্লাব ‘খুব উচ্চাকাঙ্ক্ষী’।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ঘিরে যে গুঞ্জন তা নিয়ে আর্তেতা বললেন, ‘আমরা খুব সক্রিয়, দলের উন্নয়নের চেষ্টা করছি আমরা। এটা পরিষ্কার। স্বাভাবিকভাবেই আমরা আগামী কয়েক সপ্তাহে কিছু রদবদলের আশা করছি। কারণ অন্য সবার মতোই আমরাও আরও ভালো হতে চাই। এবং আপনারা তা পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছেন। দলবদলের বাজার, আমাদের প্রতিযোগীরা কী করছে এবং আমরা কী করছি… আমরা হাত গুটিয়ে বসে থাকব না। এবং আমরা যা করতে চাই, সে ব্যাপারে আমরা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী।’

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো: কোথায় এবং কী থাকছে আয়োজনে

মাঠের লড়াইয়ে প্রতিনিয়ত রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মাতেন তিনি। তবে এবার মাঠের সবুজ গালিচা ছেড়ে জীবনের

ব্রাজিলের বিশ্বকাপ দুঃখ পেছনে ফেলে রেকর্ড ট্রান্সফারের দ্বারপ্রান্তে গিমারেস

কয়েক সপ্তাহ আগেও যে পেনাল্টি মিসের কারণে ব্রাজিলের বিশ্বকাপ থেকে বিদায়ের খলনায়ক হয়ে উঠেছিলেন, সেই

অবিশ্বাস্য কীর্তি! ৮৫ রানেই বাজিমাত, চ্যাম্পিয়ন গায়ানা

এমনটা কল্পনা করাও কঠিন যে, মাত্র ৮৬ রানের লক্ষ্য দিয়ে কেউ টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে জিতে

বিকেএসপি শিক্ষার্থীর মৃত্যু নিয়ে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

বিকেএসপির কারাতে বিভাগের শিক্ষার্থী ইয়াসির আহমেদ জিম ২৯ জুলাই রাতে আকস্মিক মৃত্যুবরণ করেন। বিকেএসপি ক্যাম্পানে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে বিমান চলাচলে ঝুঁকিপূর্ণ ৩২৫ বহুতল ভবন

কোকেনসহ বিভিন্ন ধরনের মাদকের চালান আসছে দেশে

তরুণ উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার

নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা

প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখছে সরকার: হুমায়ুন ক‌বির

তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা

চাঁদপুরে মৎস্য সম্পদ সংরক্ষণ ও আহরণে জনসচেতনতামূলক আলোচনা সভা

সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না: মির্জা ফখরুল

সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল

অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে নিয়োগবঞ্চিত বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

জুলাই মাসে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে আইনজীবী নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো: কোথায় এবং কী থাকছে আয়োজনে

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনবিচ্ছিন্ন বিএনপি জবাবদিহিতার আওতায় নেই: নাহিদ ইসলাম

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

ধাপে ধাপে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল চালু হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বেনজীরের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই, দুদকের গাফিলতি ছিল না

সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে