ই-পেপার বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ

আমার বার্তা অনলাইন:
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮

ইংলিশ কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের পেস বোলিংয়ের নতুন এক অধ্যায় যেন শুরু হয়েছে। কেন্টের হয়ে ডার্বিশায়ারের বিপক্ষে একই ম্যাচে দারুণ বোলিং করেছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। দুজন মিলে নিয়েছেন ৭ উইকেট।

ডার্বির মাঠে ম্যাচের শুরু থেকেই বল হাতে দাপট দেখান হাসান। ডার্বিশায়ারের ইনিংসের প্রথম দুই বলেই জোড়া উইকেট তুলে নেন তিনি। পরে আরও দুই উইকেট নিয়ে ৩০ রানে ৪ উইকেটের দুর্দান্ত বোলিং ফিগার গড়েন এই পেসার। অন্যদিকে কাউন্টি অভিষেকেই খালেদ আহমেদ শিকার করেন ৩ উইকেট। তাঁর বোলিং ফিগার ৭৩ রানে ৩ উইকেট।

দুই বাংলাদেশি পেসারের দারুণ বোলিংয়ের পরও অবশ্য ডার্বিশায়ারকে পুরোপুরি গুটিয়ে দেওয়া যায়নি। মার্টিন অ্যান্ডারসনের অপরাজিত ১২৯ রানের ইনিংসে ভর করে স্বাগতিকরা শেষ পর্যন্ত ৩০০ রান সংগ্রহ করে। তবে শুরুতেই হাসানের আঘাতে বড় চাপে পড়ে যায় ডার্বিশায়ার।

মাত্র কয়েক মাস আগেও ইংলিশ কাউন্টিতে বাংলাদেশের পেস বোলিংয়ের উপস্থিতি ছিল না। গত জুনে কেন্টের হয়ে কাউন্টিতে অভিষেক হয় হাসান মাহমুদের। এরপর অস্ট্রেলিয়ায় ডারউইন টেস্টে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সেও কাউন্টির অভিজ্ঞতার প্রভাব দেখা গেছে। সেই ম্যাচে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখেন হাসান।

কাউন্টিতে হাসানের পারফরম্যান্সও ছিল নজরকাড়া। ডিউক বলে ইংল্যান্ডের সিম ও সুইং সহায়ক কন্ডিশনকে কাজে লাগিয়ে ব্যাটসম্যানদের নিয়মিত সমস্যায় ফেলছেন তিনি। ডার্বিশায়ারের বিপক্ষে ম্যাচের আগে মাত্র তিন ম্যাচেই তাঁর শিকার ছিল ১৯ উইকেট।

হাসানের সাফল্যের পর এবার কাউন্টিতে সুযোগ পেয়েছেন খালেদ আহমেদও। চোটের কারণে শরীফুল ইসলামকে অনাপত্তিপত্র না দেওয়ায় সুযোগটি আসে খালেদের সামনে। আর কাউন্টি অভিষেকেই বল হাতে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি।

বাংলাদেশ দলের পেস বোলিং কোচ তালহা জুবায়েরের মতে, ইংল্যান্ডের কন্ডিশন বাংলাদেশের পেসারদের জন্য দারুণ কার্যকর হতে পারে। ডিউক বলে দীর্ঘ সময় সুইং পাওয়া এবং সিম মুভমেন্ট কাজে লাগানোর সুযোগ থাকায় হাসান ও খালেদের মতো বোলাররা এখান থেকে অনেক কিছু শিখতে পারেন।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয়তার মধ্যেও ঐতিহ্য ও দীর্ঘ পরিসরের ক্রিকেটের সংস্কৃতির কারণে ইংলিশ কাউন্টির আলাদা মর্যাদা রয়েছে। সেই মঞ্চে এবার একই দলের হয়ে বাংলাদেশের দুই পেসারের উপস্থিতি নতুন মাত্রা যোগ করেছে।

হাসান–খালেদের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে শুধু তাঁদের ব্যক্তিগত ক্যারিয়ারই নয়, বাংলাদেশের পেস বোলিংয়ের জন্যও কাউন্টি ক্রিকেট হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ এক শিক্ষাক্ষেত্র।

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে চুক্তি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান চ্যাটজিপিটি। ভারতের মাটিতে আগামী ৩৫টি

টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ, ভারত না এলেও ব্যস্ত সূচি বাংলাদেশের

সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে দেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও সমান ম্যাচের টি–টুয়েন্টি সিরিজ খেলার কথা

জমির জট খুলেছে, এবার রামুতে স্বপ্নের ফুটবল মাঠ

কখনো সংরক্ষিত বনাঞ্চলের কারণে আটকে গেছে, কখনো প্রশাসনিক প্রক্রিয়ায়। একপর্যায়ে মনে হচ্ছিল, ফিফার অর্থায়নে বাংলাদেশের

বিবাহ বিচ্ছেদের ভয়ে ভারতের কোচ হতে চান না বিশ্বকাপ জয়ী ক্রিকেটার

ভারতের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীরের সময় ভালো কাটছে না। তার অবস্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা চুক্তি : ইয়েমেনের হুথিদের সতর্কবার্তা দিলো পাকিস্তান

সেপা এবং আরসিইপি-‌তে যোগদানের বিষয়ে ইন্দোনেশিয়ার সমর্থন চায় বাংলা‌দেশ

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

প্রতিরক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত

পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট বৈশ্বিক, পরিস্থিতি সামাল দিতে বিকল্প পদক্ষেপ: রিজভী

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

এবারও দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ডেঙ্গুর পিক সময় আসছে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

লাইসেন্স ও ভেরিফিকেশন সনদ ছাড়া পণ্য উৎপাদন , ৪ লাখ টাকা জরিমানা

গ্রিস মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে

পাওনা পরিশোধ করলে চেকের মামলায় কারাদণ্ড নয়: হাইকোর্ট

উন্নয়নের আসল মাপকাঠি মাসের শেষের স্বস্তি

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ

ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি