ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

৩ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
০৩ অক্টোবর ২০২৫, ০৯:০৮
আপডেট  : ০৩ অক্টোবর ২০২৫, ০৯:২৫

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাস আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।

আজ ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৭৯১ - ভারতীয় উপমহাদেশের প্রথম মাসিক পত্রিকা ‘ক্যালকাটা ম্যাগাজিন অ্যান্ড ওরিয়েন্টাল মিউজিয়াম’ প্রকাশিত হতে শুরু করে।

১৮৬৬ - ভিয়েনায় অস্ট্রিয়া এবং ইতালির মধ্যে ঐতিহাসিক ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯০০ - বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আয়াতুল্লাহ হাজ্ব মির্যা হাসান শাহরেস্তানী চিরনিদ্রায় শায়িত হন।

১৯৩২ - ইরাক ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে।

১৯৪৫ - বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিষ্ঠিত হয়।

১৯৫৮ - ইংল্যান্ড প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।

১৯৭৮ - বিশ্বের দ্বিতীয় ও ভারতের প্রথম টেস্ট টিউব শিশুর জন্ম।

১৯৮০ - বাংলাদেশের স্বাধীনতা দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেয়া হয়।

১৯৮৮ - সিউল অলিম্পিক শুরু।

১৯৮৯ - উচ্চাঙ্গ সংগীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক ওস্তাদ বাহাদুর হোসেন খান কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

১৯৯০ - অক্টোবরে দুই জার্মানি অর্থাৎ পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি আনুষ্ঠানিকভাবে একত্রিত হবার ঘোষণা দেয়।

২০০৫- এদিনে লক্ষ্মীপুর জেলায় এজলাসে বিচার চলাকালে জজ সাহেবকে হত্যার জন্য জেএমবি বোমা হামলা করেছে, সাক্ষী মারা গেছে, বোমাহত জজ রাস্তায় দৌড়িয়ে বোমা নিক্ষেপকারীকে ধরে ফেলে, হাজতে রেখে বোমাহত জজ চিকিৎসার জন্য হাসপাতালে যায়।

২০২৪ - বাংলা, অসমিয়া, মারাঠি, পালি এবং প্রাকৃতকে ভারত সরকার দ্বারা ধ্রুপদী ভাষার স্বীকৃতি হয়।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

১৮৭৭ - হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় খ্যাতনামা বাঙালি শিক্ষাবিদ ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল।

১৮৯৫ - রুশ কবি সের্গেই ইয়েসেনিন।

১৮৯৭ - ফরাসি কবি লুই আরাগঁ।

১৮৯৯ - লুই ইয়েল্ম্‌স্লেভ, ডেনীয় ভাষাবিজ্ঞানী।

১৯০৪ - চার্লস জন পেডারসেন, নোবেলজয়ী মার্কিন রসায়নবিদ।

১৯১১ - শুট ব্যানার্জী ওরফে শরদিন্দুনাথ ব্যনার্জী, ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার।

১৯২০ - অজয় বসু, প্রখ্যাত বেতার ও দূরদর্শন ধারাভাষ্যকার।

১৯৩৫ - প্রতিমা বড়ুয়া পান্ডে, ভারতীয় লোকসংগীত শিল্পী।

১৯৪৯ - জ্যোতি প্রকাশ দত্ত, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং লেখক।

১৯৫৪ - সত্যরাজ, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

১৯৬৩ - অনিতা ডোংরে, ভারতীয় ফ্যাশন ডিজাইনার।

১৯৭৩ - লিনা হিডি, ব্রিটিশ অভিনেত্রী।

১৯৮৮ - আলিসিয়া ভিকান্দার, সুয়েডিয় অভিনেত্রী।

২০০১ - দেবাদৃতা বসু, বাঙালি ভারতীয় অভিনেত্রী

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

১৫৯১ - ইতালির চিত্রশিল্পী ভিনচেনৎসো ক্যাম্পি।

১৮৯৬ - উইলিয়াম মরিস, ইংরেজ টেক্সটাইল ডিজাইনার, কবি, ঔপন্যাসিক, অনুবাদক এবং সমাজতান্ত্রিক কর্মী।

১৯১৪ - স্যার তারকনাথ পালিত ভারতীয় বাঙালি আইনজ্ঞ ও জনহিতৈষী।

১৯৫২ - ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি পণ্ডিত, গবেষক ও সম্পাদক।

১৯২৩ - কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, ব্রিটিশ ভারতে প্রথম ২ জন মহিলা স্নাতক ও ভারতে তথা দক্ষিণ এশিয়ায় প্রথম মহিলা চিকিৎসক।

১৯৭৩ - সাধনা বসু, বাংলা মঞ্চের ও সবাক চলচ্চিত্রের প্রথম দিকের অভিনেত্রী ও নর্তকী।

১৯৮৯ - ওস্তাদ বাহাদুর হোসেন খান, বাংলাদেশি উচ্চাঙ্গ সংগীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক।

১৯৯৩ - গোপাল হালদার, সাহিত্যিক, সাহিত্যতাত্ত্বিক ও স্বাধীনতা সংগ্রামী।

২০০১ - বারীণ মজুমদার, সংগীতসাধক।

২০২৪ - কাজী অনির্বাণ, পেশায় চিত্রশিল্পী কাজী নজরুল ইসলামের নাতি।

আমার বার্তা/এল/এমই

১০ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ ● ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ● ২১ শাবান ১৪৪৭। আজকের

০৯ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬ ● ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ● ২০ শাবান ১৪৪৭। আজকের

০৮ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬ ● ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ● ১৯ শাবান ১৪৪৭। আজকের

০৭ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬ ● ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ● ১৮ শাবান ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও

ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে গতি আনতে মার্চে আসছেন পল কাপুর

অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলবে পাকিস্তান: শেহবাজ শরিফ

নির্বাচন ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

মুসলিম হয়ে আমরা কী অপরাধ করেছি, প্রশ্ন আসামের মুসলমানদের

নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের

বাংলাদেশের জন্য শুল্কহার কমিয়ে ১৯ শতাংশ করল যুক্তরাষ্ট্র

শেষ হলো নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা, অপেক্ষা ভোটের

১০ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

কয়রায় বিএনপি’র গণমিছিলে জনসমাগম

মুঠোফোন নিয়ে ভোটার-প্রার্থী-সাংবাদিক ভোটকেন্দ্রে যেতে পারবেন: ইসি সচিব

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬ আসন: ইএএসডি

উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসেবে আমাদের নির্বাচিত করুন

সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব

বিএনপির ডিজিটাল ক্যান্ডিডেট প্লাটফর্ম এর উদ্বোধন

ভোট চুরি, জালিয়াতি ঠেকাতে পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান

ধানের শীষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক

দুই ঘণ্টা পরপর ভোটের হার ও পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ

এবারের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা