ই-পেপার রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

১৬ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
১৬ জুলাই ২০২৬, ১১:১৫

আজ বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ● ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ৩০ মুহররম ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

৬২২ - জুলিয়ান বর্ষপঞ্জি অনুসারে ইসলামি বর্ষপঞ্জি হিজরি সনের প্রথম দিন ছিল শুক্রবার।

১৬৬১ - স্টকহোম ব্যাংক থেকে ইউরোপে প্রথম ব্যাংক নোট ইস্যু করা হয়।

১৮৫৬ - (কারো কারো মতে ২৬ জুলাই) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় লর্ড ক্যানিং হিন্দু বিধবা বিবাহকে বৈধতা দেন।

১৯০৫ - খুলনা জেলার বাগেরহাটে প্রথম ব্রিটিশ পণ্যদ্রব্য বর্জন আন্দোলন শুরু হয়।

১৯১৮ - বলশেভিকদের হাতে রাশিয়ার শেষ সম্রাট জার নিকোলাই দ্বিতীয় তার পাঁচ সন্তান ও স্ত্রী সহ নিহত হন। এর ফলে রাশিয়ায় রাজতন্ত্রের পতন হয়।

১৯৩২ - ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বিষয়কে গবেষণা প্রতিষ্ঠান ‘ইন্ডিয়া রিসার্চ ইন্সটিটিউট’ প্রতিষ্ঠিত হয়।

১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির নেতৃবৃন্দ উইনস্টন চার্চিল, হ্যারি ট্রুম্যান, জোসেফ স্ট্যালিন জার্মানির পোস্টডাম শহরে সাক্ষাৎ করেন।

১৯৪৫ - নিউ মেক্সিকোর আলামগার্দোতে মার্কিন পারমাণবিক বোমার প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়।

১৯৪৬ - মার্কিন যুক্তরাষ্ট্রের বিকিনি দ্বীপে পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়।

১৯৬৫ - ফ্রান্স ও ইতালির মধ্যে মন্টব্ল্যাক সড়ক সুড়ঙ্গ উদ্বোধন করা হয়।

১৯৬৮ - মার্কিন কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘ডেইলি ওয়ার্ল্ড’ আত্মপ্রকাশ করে।

১৯৬৯ - মনুষ্যবাহী মার্কিন নভোযান অ্যাপোলো-১১ চাঁদ অভিমুখে যাত্রা করে।

১৯৭৩ - আফগানিস্তানের সেনা কর্মকর্তা জেনারেল দাউদ খান সাবেক সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় এক অভ্যুত্থানের মাধ্যমে আফগান শাহ মোহাম্মাদ জহিরকে পদচ্যুত করে দেশে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেন।

১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় আলজেরিয়া ও তিউনিসিয়া এবং মৌরিতানিয়া।

১৯৭৯ - হাসান আল বকর পদত্যাগ করেন ও সাদ্দাম হোসেন ইরাকের রাষ্ট্রপতি হন।

১৯৮১ - ডা. মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

১৯৯০ - ফিলিপাইনে ভূমিকম্পে ১৬ শতাধিক নিহত।

১৯৯০ - ইউক্রেন নিজের সার্বভৌমত্ব ঘোষণা করে।

১৯৯৭ - মিলোসেভিচ যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত।

২০০৭ - সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বৈরী রাজনৈতিক পরিবেশে গ্রেফতার হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

জন্ম

১৮৬০ - অটো ইয়েসপার্সেন, ডেনীয় ভাষাবিজ্ঞানী এবং ইংরেজি ব্যাকরণ বিশেষজ্ঞ।

১৮৭২ - রুয়াল আমুনসেন, নরওয়েজীয় মেরু অভিযাত্রী ও আবিষ্কারক।

১৮৭৮ - রাধাগোবিন্দ চন্দ্র, ভারতীয় জ্যোতির্বিদ, জ্যোতির্বিজ্ঞানে অন্যতম পথিকৃৎ।

১৮৮৮ - ফ্রিৎস জের্নিকে, ওলন্দাজ পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।

১৮৯৬ - ট্রিগভে হাভডেন লি, জাতিসংঘের প্রথম মহাসচিব।

১৯০৭ - বারবারা স্ট্যানউইক, মার্কিন অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী।

১৯০৯ - অরুণা আসফ আলী ভারতরত্নে সম্মানিত ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী ও সমাজকর্মী।

১৯১১ - জিঞ্জার রজার্স, মার্কিন অভিনেত্রী, নৃত্যশিল্পী ও গায়িকা।

১৯১৭ - প্রখ্যাত ভারতীয় নাট্যকার ও লেখক জগদীশচন্দ্র মাথুর।

১৯২৬ - আরউইন রোজ, মার্কিন জীববিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৪২ - মার্গারেট কোর্ট, অস্ট্রেলীয় টেনিস খেলোয়াড়।

১৯৪৭ - আবদুল্লাহ-আল-মাহমুদ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা, বীর প্রতীক পদক বিজয়ী।

১৯৫২ - এঞ্জেলা গোমেজ, বাংলাদেশী সমাজসেবক।

১৯৬৭ - উইল ফেরেল, মার্কিন অভিনেতা, কৌতুকাভিনেতা, প্রযোজক ও লেখক।

১৯৭৩ - শন পোলক, দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৮১ - মেহের জেইন, লেবানন বংশোদ্ভূত মুসলিম সুইডিশ রক এ্যান্ড বোল্ড গায়ক, গীতিকার এবং সঙ্গীত নির্মাতা ৷

১৯৮৯ - শায়লা শারমিন, বাংলাদেশী প্রমীলা আন্তর্জাতিক ক্রিকেটার।

মৃত্যু

১৭৪৭ - ইতালীয় চিত্রশিল্পী জুসেপ্পি ক্রিপসির মৃত্যু।

১৮৬৮ - বস্তুবাদী রুশ দার্শনিক ও সাহিত্য সমালোচক দমিত্তি পিসারিয়েভ।

১৯৫৯ - সুহৃদ কুমার রায়, বাঙালি শৈলতাত্বিক ভূবিজ্ঞানী।

১৯৮৫ - নোবেলজয়ী [১৯৭২] জার্মান ঔপন্যাসিক হাইনরিখ বয়েল।

১৯৯৪ - জুলিয়ান শুইঙার, মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।

২০০০ - সাংবাদিক শামছুর রহমান।

২০১৩ - কাজী মুতাসিম বিল্লাহ, বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত।

২০২১ - সাইমন ড্রিং, আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী ইংরেজ সংবাদদাতা, টেলিভিশন উপস্থাপক এবং প্রতিবেদন নির্মাতা।

২৬ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রবিবার, ২৬ জুলাই ২০২৬ ● ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১১ সফর ১৪৪৮। আজকের

২৫ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

  আজ শনিবার, ২৫ জুলাই ২০২৬ ● ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১০ সফর ১৪৪৮। আজকের

২৪ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ● ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ৯ সফর ১৪৪৮। আজকের

২৩ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ● ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ৮ সফর ১৪৪৮। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের সার্বিক উন্নয়ন, ঐতিহ্য রক্ষা ও প্রবাসীদের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই

সংসদ ভবনে এলাকায় অনাকাঙ্ক্ষিত হট্টগোল সামাল দেন প্রতিমন্ত্রী ইশরাক

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

এ অর্থবছরে ৬৩.৪ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা: বাণিজ্যমন্ত্রী

দেশে পাওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক

মো. সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

কিশোর নাইমকে ‘ইয়াবা চুরির’ অপবাদে হত্যা: গণপিটুনিতে নিহত সন্ত্রাসী ইরান

পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবককে গাছে বেঁধে কুপিয়ে হত্যা

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর আশ্বাস, সংকট সমাধানে কমিটি গঠন

সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সরকার যাচাই-বাছাই করছে: আইনমন্ত্রী

সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না: ফখরুল

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর

বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি

তফসিল ঘোষণার আগে স্পিকারের কাছে সময় চাওয়া হবে: ইসি সচিব ‎

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভায় হট্টগোল, ঢাকা কলেজের ওয়াকআউট

পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে: পুলিশ

কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা