ই-পেপার রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

সাগরে আবার লঘুচাপের সম্ভাবনা, আগামীকাল থেকে বাড়তে পারে বৃষ্টি

আমার বার্তা অনলাইন:
১৫ জুলাই ২০২৬, ১৩:০২

রোদঝলমলে দিনের পর বুধবার (১৫ জুলাই) সকালেই মেঘে ঢেকে গেছে রাজধানীসহ দেশের আকাশ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বুধবার সকালে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বর্ষণের আশঙ্কা কম। আবহাওয়াবিদদের মতে, লঘুচাপের প্রভাব আগামীকাল বৃহস্পতিবার থেকে স্পষ্ট হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বুধবার সকালেই সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা সকাল ১০টার দিকে স্পষ্ট হতে পারে। তবে লঘুচাপ সৃষ্টি হলেই সঙ্গে সঙ্গে টানা বৃষ্টি শুরু হয় না। সাধারণত কিছু সময় পর এর প্রভাব দেখা দেয়। সে হিসেবে বৃহস্পতিবার বা এর পর থেকে বৃষ্টি শুরু হতে পারে।

তিনি বলেন, এ দফার বৃষ্টিপাত গত সপ্তাহের মতো তীব্র হওয়ার সম্ভাবনা নেই। রাজধানীতে বুধবার সকালের দিকে হালকা বৃষ্টি হলেও বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে ভারী বর্ষণের সম্ভাবনা কম।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মাসের ৫ জুলাই সাগরে সৃষ্ট নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়। প্রথমে চট্টগ্রাম অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হলেও পরে তা সিলেটসহ প্রায় সারা দেশে ছড়িয়ে পড়ে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ৫ থেকে ১২ জুলাইয়ের মধ্যে এ মাসের মোট বৃষ্টিপাতের প্রায় ৭৯ শতাংশই হয়ে গেছে। বুধবার সকালেও রাজধানীর আকাশ ছিল মেঘলা। এদিনের পূর্বাভাস অনুযায়ী, সকালে হালকা বৃষ্টি এবং বিকেলে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদদের ধারণা, নতুন দফার বৃষ্টিপাত শুরু হলে তা প্রথমে দেশের দক্ষিণাঞ্চলে দেখা দিতে পারে। পরে ধীরে ধীরে অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে। তবে এই বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা নেই।

বুধবার সকাল ৭টায় প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের ঢাকা ও আশপাশের এলাকার পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসেও বৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, বৃষ্টিপাত কমে যাওয়ায় মঙ্গলবার দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, যা আগের দিন ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। তবে বুধবার তাপমাত্রা আর বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে

কুশিয়ারায় পানি কমছে, সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও উন্নতির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা

ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে ৫ দিন, তিন বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবককে গাছে বেঁধে কুপিয়ে হত্যা

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর আশ্বাস, সংকট সমাধানে কমিটি গঠন

সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সরকার যাচাই-বাছাই করছে: আইনমন্ত্রী

সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না: ফখরুল

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর

বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি

তফসিল ঘোষণার আগে স্পিকারের কাছে সময় চাওয়া হবে: ইসি সচিব ‎

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভায় হট্টগোল, ঢাকা কলেজের ওয়াকআউট

পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে: পুলিশ

কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা

১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবে না

একরামুল হত্যা: হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ওসমান হাদি হত্যা মামলা: হাইকোর্টে ফয়সালের স্ত্রীর জামিন নাকচ

ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

সাহাবি উসমান ইবনে তালহা (রা.) ইসলামের ইতিহাসে বিখ্যাত যে কারণে