ই-পেপার মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

রাকসু জিএস ও শিবির নেতাদের মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার, ছাত্রদলের নিন্দা

আমার বার্তা অনলাইন:
২৮ জুলাই ২০২৬, ১৪:৩৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত দুই শিক্ষার্থীকে সন্ত্রাসীবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন—ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আনাস এবং সংস্কৃত বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান জানান, শাহ মখদুম থানায় দায়ের করা একটি মামলার তদন্তের সময় এই দুজনকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়। চিকিৎসা শেষে তাদের কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

এর আগে গতকাল সোমবার ক্যাম্পাসে তিন শিক্ষার্থীকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী ও সমর্থকেরা মারধর করেন। মারধরের শিকার একজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কর্মী বলে দাবি করা হয়।

ঘটনার সূত্রপাত একটি প্রেমের প্রস্তাবকে কেন্দ্র করে। রোববার সংস্কৃত বিভাগের এক নারী শিক্ষার্থী একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহসিন আলমের বিরুদ্ধে অভিযোগ করেন যে, তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তিনি তাকে হুমকি দিয়েছেন।

এর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষার্থীদের সঙ্গে রোববার রাতে সভায় বসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান। এ সময় মহসিন আলমের সঙ্গে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৭-১৮ বর্ষের আনাস, একই বিভাগের হাসিব ও সংস্কৃত বিভাগের মাহমুদুল হাসানসহ কয়েকজন সেখানে যায়। পরে তারা অভিযোগটি অস্বীকার করে প্রক্টরের সঙ্গে উচ্চবাচ্য করেন।

পরে এ বিষয়ে সোমবার দুপুরে আবারও একটি সভা ডাকেন প্রক্টর। ওই সভায় উপস্থিত হয়ে আনাসকে ছাত্রলীগ কর্মী বলে অভিযোগ করেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার, এসজিএস এস এম সালমান সাব্বিরসহ অন্যরা।

এ সময় রাকসু নেতারা আনাসের মোবাইল ফোন ঘেঁটে নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হীল গালিবসহ কয়েক জন নেতার সঙ্গে আনাসের ছবি পাওয়ার দাবি করেন। পরে তাকে প্রক্টর দপ্তরে জিএস আম্মার ও এজিএস সালমান সাব্বির মারধর করেন বলে অভিযোগ ওঠে। প্রক্টর সেখানে বিষয়টি সাময়িকভাবে মীমাংসা করেন, এরপর আনাস ও অন্যরা কার্যালয় ত্যাগ করেন।

এ ঘটনার জেরে ওইদিন বিকেল ৩টার দিকে আনাস, হাসিব, মাহমুদুলসহ কয়েকজন রাকসু ভবনে হামলা করেন। এতে রাকসুর তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বি এম নাজমুস সাকিব আহত হন। পরে রাকসু নেতারা তাদের ওপরে পাল্টা হামলা চালালে তারা সেখান থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠকক্ষের সামনে যান।

পরে রাকসুর সাধারণ সম্পাদক, সহকারী সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্য এবং ছাত্রশিবিরের কর্মীরাও সেখানে জড়ো হন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, এ সময় রাকসু জিএস আম্মার দূর থেকে ওই শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গালিগালাজ করেন। গ্রন্থাগারের সামনে থেকে ওই শিক্ষার্থীরাও পাল্টা গালাগালি করেন। একপর্যায়ে সালাহউদ্দিন আম্মার ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করেন। এ সময় প্রক্টর মাহবুবর রহমান তাদেরকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে পাঠকক্ষের ভেতরে নিয়ে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বরাত অনুযায়ী, পরে শিবির ও রাকসু নেতারা পাঠকক্ষের ফটক থেকে প্রক্টরকে ধাক্কা দিয়ে পাঠকক্ষে প্রবেশ করেন। ভেতরে ঢুকেই তারা কাঠ, বাঁশ, রড, বেল্টসহ লাঠিসোটা দিয়ে তাদের মারধর করেন।

তাদের হামলা ঠেকাতে পাঠাগারের অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে এলে তাদেরও মারধর করার অভিযোগ ওঠে।

পরে প্রক্টরিয়াল বডি, পুলিশ সদস্য ও পাঠাগারের শিক্ষার্থীরা শিবির ও রাকসু নেতাদের পাঠ কক্ষ থেকে বের করে দেন। আহত শিক্ষার্থীরা তখনও ভেতরে ছিলেন।

কিছুক্ষণ পর সহকারী প্রক্টর অধ্যাপক গিয়াস উদ্দিন এবং কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষক আহত শিক্ষার্থী মাহমুদুল হাসানকে ভেতরের গেট দিয়ে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন।

তবে অ্যাম্বুলেন্সে তোলার সময় দুজন আবারও তার ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। মাহমুদুলকে অ্যাম্বুলেন্স থেকে টেনে নামিয়ে প্রক্টরিয়াল বডির সামনেই বারবার লাথি মারা হয়। পরে পুলিশ ও শিক্ষার্থীদের হস্তক্ষেপে তাকে হাসপাতালে পাঠানো হয়।

রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানিয়েছেন, এই ঘটনার কারণ অনুসন্ধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

এদিকে, আনাস ছাত্রদলের সঙ্গে যুক্ত—এমন অভিযোগের জবাবে রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, আনাস তাদের সংগঠনের কোনো সদস্য বা পদধারী নেতা নন।

তবে এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে তিনি অভিযোগ করেন, প্রেমের প্রস্তাব সম্পর্কিত একটি ব্যক্তিগত বিরোধকে ছাত্রশিবির উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক রূপ দিয়েছে।

আমার বার্তা/এমই

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ড. আসাদুজ্জামান সরকার

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভায় হট্টগোল, ঢাকা কলেজের ওয়াকআউট

রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) রূপরেখা ও সার্বিক বিষয় নিয়ে

প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজসহ ইবি প্রশাসনের কাছে ছাত্রদলের ৯ দফা দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের কাছে ক্যাম্পাসে আধুনিক ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা ও মেডিকেল সেন্টারের আধুনিকায়নসহ

বন্যার্তদের পাশে বাকৃবির চট্টলা সমিতি, ৮০ পরিবার পেল নগদ সহায়তা

চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চট্টলা সমিতির উদ্যোগে ৮০টি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সিরাজদিখানে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিষিদ্ধ

স্বাস্থ্যসেবার বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

স্টারলিংককে টেক্কা দিতে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

দক্ষিণ আফ্রিকায় ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনে প্রয়োজনীয় প্রস্তুতি যথাসময়ে শেষ হবে

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও, ভাঙচুরের অভিযোগ

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ড. আসাদুজ্জামান সরকার

দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর

স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি

রাকসু জিএস ও শিবির নেতাদের মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার, ছাত্রদলের নিন্দা

ইলিয়াসকে গুম ও হত্যা: বিমান বাহিনীর হেফাজতে উইং কমান্ডার সাইফুর

শাপলা চত্বরের ঘটনা সরকার উপেক্ষা করবে না, ভালো বিচার হবে

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: জনগণের স্বার্থে পদক্ষেপ নেবে সরকার: তথ্য উপদেষ্টা

তাহিরপুরের প্রত্যন্ত এলাকায় স্কুলে পড়িয়ে প্রশংসায় ভাসছেন ববি হাজ্জাজ

রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা, লাভজনক করার আশা সরকারের

আজ থেকে ২ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

সরোয়ার আলমগীর নিয়ে রায় স্থগিত চেয়ে আবেদনের ওপর আদেশ বুধবার