ই-পেপার রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

পুরান ঢাকার ব্যস্ত গলিপথ ঘুরে চা-বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত

আমার বার্তা অনলাইন
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৭

সস্ত্রীক পুরান ঢাকার ঐতিহ্যের স্বাদ নিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। রিকশায় চড়ে ব্যস্ত গলিপথ ঘুরে দেখা থেকে শুরু করে লালবাগ কেল্লার হাম্মামখানা পরিদর্শন কিংবা হোসেনী দালানের স্থাপত্যশৈলী– সব মিলিয়ে এক রোমাঞ্চকর দিন পার করেছেন তিনি। পথে পথে স্থানীয়দের আতিথেয়তা উপভোগের পাশাপাশি তিনি স্বাদ নিয়েছেন পুরান ঢাকার বিখ্যাত মসলা চা ও সুস্বাদু বিরিয়ানির।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের পুরান ঢাকা সফরের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে দেখা গেছে, লালবাগ কেল্লার সামনে থেকে স্ত্রীকে নিয়ে রিকশায় চড়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি।

ভিডিও বার্তায় সালাম বিনিময় করে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘শুভ দিন। হ্যালো, আমি ব্রেন্ট ক্রিস্টেনসেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। আজ আমি পুরান ঢাকায় এসেছি। ২০২১ সালে আমার পূর্বসূরি রাষ্ট্রদূত আর্ল মিলার এই স্থানটিকে মনোনীত করেছিলেন সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে রাষ্ট্রদূত তহবিলের জন্য। আমার মনে হয় আরও অসংখ্য কাজের মাঝে এটা একটা দারুণ উদাহরণ।’

স্থাপত্যশৈলীর সংস্কার কাজে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, ‘এখানে দারুণ কাজ হয়েছে, যা সত্যিই খুব সুন্দর। মাত্র কয়েক বছর আগে যেরকম দেখেছিলাম, তার চেয়ে একেবারেই আলাদা। আজ আমি জানতে পারলাম যে, আমি আগে এখানে একবার এসেছিলাম। প্রথমে মনে পড়েনি, কিন্তু যখন তারা আমাকে ঘুরিয়ে দেখাল, তখন মনে পড়ল। তাই আবার এখানে ফিরে আসতে পেরে এবং এত উষ্ণ আতিথেয়তা পেয়ে খুব ভালো লেগেছে।’

মার্কিন দূতাবাসের এক বার্তায় জানানো হয়েছে, পুরান ঢাকার প্রাণবন্ত সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিয়েছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এবং তার স্ত্রী ডিয়ান। তাদের সফর শুরু হয় লালবাগ কেল্লার হাম্মামখানা পরিদর্শনের মধ্য দিয়ে, যা যুক্তরাষ্ট্রের ‘অ্যাম্বাসেডর’স ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন’-এর সহায়তায় যত্নসহকারে সংস্কার করা হয়েছে।

এ ছাড়া তিনি সপ্তদশ শতাব্দীর ঐতিহাসিক হোসেনী দালান ঘুরে দেখেন এবং পুরান ঢাকার ব্যস্ত গলিপথে ঘুরে বেড়ান। এই ভ্রমণের ফাঁকেই তিনি উপভোগ করেছেন এখানকার বিখ্যাত মসলা চা ও সুস্বাদু বিরিয়ানি।

আমার বার্তা/জেএইচ

বিএসপিপি’র উদ্যোগে আনন্দঘন পরিবেশে বার্ষিক পিকনিক অনুষ্ঠিত

বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি পরিষদ (বিএসপিপি)-এর উদ্যোগে আনন্দঘন পরিবেশে বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর

পুলিশ সাংবাদিক পেটানোর কর্মসূচিতে নেমেছিল: প্রতিবাদ সমাবেশে বক্তারা

সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকায় কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকরা। শনিবার (৭ ফেব্রুয়ারি)

শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা

গতকাল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর আজ সকাল থেকেই রাজধানীর শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টালসহ

পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে দুই শিশুসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা নিয়ে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে গণসংযোগ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মৃধা

জামায়াতকে দেশের কোনও মানুষ বিশ্বাস করে না: মির্জা ফখরুল

বেইনসাফি ও দুর্নীতিগ্রস্ত কাঠামো ফেরাতে পূর্ণ শক্তিতে মাঠে সুবিধাভোগীরা

পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন: মির্জা আব্বাস

স্কুল মাঠে রাস্তা নির্মাণ, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে ক্যাডার নিয়োগে সুপারিশ

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের সঙ্গে সাক্ষাৎ নিয়ে যা বললেন দালাই লামা

বিএসপিপি’র উদ্যোগে আনন্দঘন পরিবেশে বার্ষিক পিকনিক অনুষ্ঠিত

বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস: তারেক রহমান

আমরা নারী সাপোর্ট সেল গড়ে তুলবো: জুবাইদা রহমান

নারী, তরুণ ও কৃষককে ঘিরে পুনর্গঠনের অঙ্গীকার: তারেক রহমান

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমান

প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার

মূল্যস্ফীতি ফের বেড়ে ৮.৫৮%, নিম্নআয়ের মানুষের ওপর চাপ আরও বাড়লো

বাংলাদেশের নির্বাচনে ২ মিলিয়ন ডলার দিচ্ছে কানাডা, পাশে থাকার অঙ্গীকার

বাতিল হলেও তালিকায় ‘পাশা’, কার্ড দিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা

বাগেরহাটের নির্বাচনে ৪০৯টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান

বাংলাদেশের নির্বাচনে সম্পর্কের পরীক্ষায় ভারত, কৌশলী চীন: এএফপি