ই-পেপার রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

একীভূত পাঁচ ব্যাংকে স্থবিরতা, টাকা তুলতে হিমশিম গ্রাহকরা

আমার বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮

একীভূত করা পাঁচটি ইসলামী ধারার ব্যাংকের কার্যক্রমে চরম স্থবিরতা দেখা দিয়েছে। গ্রাহকদের অনেকেই প্রয়োজনের সময় নিজেদের আমানতের অর্থ তুলতে পারছেন না বলে অভিযোগ করছেন। চিকিৎসা, বিদেশে পড়াশোনা কিংবা পারিবারিক জরুরি কাজে জমা টাকা তুলতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

বাংলাদেশ ব্যাংক শুরুতে ২০২৪ ও ২০২৫ সালের মুনাফা ‘হেয়ার কাট’ পদ্ধতিতে আমানতকারীদের হিসাব থেকে সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছিল। পরে আমানতকারীদের আন্দোলন ও চাপের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ৪ শতাংশ মুনাফা দেওয়ার কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তবে সিদ্ধান্ত পরিবর্তনের পরও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি বলে জানা গেছে।

এখনো পর্যন্ত একীভূত ব্যাংকগুলোর জন্য স্থায়ী ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়নি। প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে এসব প্রতিষ্ঠান। সংশ্লিষ্টদের মতে, প্রশাসকদের মধ্যেও সমন্বয়ের ঘাটতি থাকায় সিদ্ধান্ত বাস্তবায়নে জটিলতা তৈরি হচ্ছে।

বর্তমানে এক্সিম ব্যাংকের দায়িত্বে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শওকাতুল আলম। সোশ্যাল ইসলামী ব্যাংকের দায়িত্বে আছেন নির্বাহী পরিচালক সালাহউদ্দিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে মুহাম্মদ বদিউজ্জামান দিদার, গ্লোবাল ইসলামী ব্যাংকে মো. মোকসুদুজ্জামান এবং ইউনিয়ন ব্যাংকে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আবুল হাসেম।

একেক ব্যাংক থেকে গ্রাহকদের ভিন্ন ভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে প্রতিদিনই গ্রাহকদের সঙ্গে কর্মকর্তাদের বাকবিতণ্ডা হচ্ছে, যা কখনো কখনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতিরও সৃষ্টি করছে।

এ অবস্থার প্রতিবাদে ভুক্তভোগী আমানতকারীরা রোববার বাংলাদেশ ব্যাংকের সামনে গণঅনশন কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। তবে পুলিশের অনুমতি না পাওয়া এবং আসন্ন জাতীয় নির্বাচনের কথা বিবেচনায় নিয়ে তারা কর্মসূচি স্থগিত করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শাখা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে।

বাংলাদেশ ভুক্তভোগী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনের সদস্যসচিব আলীফ রেজা বলেন, যাদের কারণে ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সাধারণ আমানতকারীদের ওপর চাপ দেওয়া হচ্ছে। হেয়ার কাটের মতো সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তিনি।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের প্রক্রিয়া চলছে। তবে এর আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি। আমানত সুরক্ষায় ২ লাখ টাকা পর্যন্ত দেওয়ার কথা থাকলেও অনেকে তা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রশাসকদের মধ্যে সমন্বয়ের কিছু ঘাটতি রয়েছে। তবে গভর্নর নিয়মিত বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আমার বার্তা /জেএইচ

মূল্যস্ফীতি ফের বেড়ে ৮.৫৮%, নিম্নআয়ের মানুষের ওপর চাপ আরও বাড়লো

গত নভেম্বর-ডিসেম্বরের পর নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতেও বেড়েছে মূল্যস্ফীতি। এতে সাধারণ মানুষ, বিশেষত দেশের

এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান

এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ

বাংলাদেশ ও জাপানের মধ্যে পরিবেশ বিষয়ক সহযোগিতা স্মারক সই

বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে পরিবেশ বিষয়ক একটি

চট্টগ্রাম বন্দরে আগামীকাল থেকে লাগাতার ধর্মঘট

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেওয়ার সুস্পষ্ট সরকারি ঘোষণাসহ চার দাবিতে ফের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মৃধা

জামায়াতকে দেশের কোনও মানুষ বিশ্বাস করে না: মির্জা ফখরুল

বেইনসাফি ও দুর্নীতিগ্রস্ত কাঠামো ফেরাতে পূর্ণ শক্তিতে মাঠে সুবিধাভোগীরা

পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন: মির্জা আব্বাস

স্কুল মাঠে রাস্তা নির্মাণ, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে ক্যাডার নিয়োগে সুপারিশ

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের সঙ্গে সাক্ষাৎ নিয়ে যা বললেন দালাই লামা

বিএসপিপি’র উদ্যোগে আনন্দঘন পরিবেশে বার্ষিক পিকনিক অনুষ্ঠিত

বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস: তারেক রহমান

আমরা নারী সাপোর্ট সেল গড়ে তুলবো: জুবাইদা রহমান

নারী, তরুণ ও কৃষককে ঘিরে পুনর্গঠনের অঙ্গীকার: তারেক রহমান

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমান

প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার

মূল্যস্ফীতি ফের বেড়ে ৮.৫৮%, নিম্নআয়ের মানুষের ওপর চাপ আরও বাড়লো

বাংলাদেশের নির্বাচনে ২ মিলিয়ন ডলার দিচ্ছে কানাডা, পাশে থাকার অঙ্গীকার

বাতিল হলেও তালিকায় ‘পাশা’, কার্ড দিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা

বাগেরহাটের নির্বাচনে ৪০৯টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান

বাংলাদেশের নির্বাচনে সম্পর্কের পরীক্ষায় ভারত, কৌশলী চীন: এএফপি

বেতন কমিশন নিয়ে কমিটি গঠন করলো অন্তর্বর্তী সরকার