ই-পেপার বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

আমার বার্তা অনলাইন:
১৪ মে ২০২৬, ১২:৪৪

রাজধানীর বনানী থানাধীন পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও একটি গুলিভর্তি ম্যাগাজিন ও ইয়াবাসহ চিহ্নিত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জাহিদুল ইসলাম।

বুধবার (১৩ মে) রাতে বনানী থানা পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ব্র্যাক ইউনিভার্সিটির পেছনে ১১৪ নম্বর বাসার ষষ্ঠ তলায় অস্ত্র ও মাদক মজুত রয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাসার মালিক ও স্থানীয় লোকজনের সহায়তায় পরিচালিত ওই অভিযানে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ২ হাজার ১৫০ পিস ইয়াবা, ৯৬ হাজার ৩২০ টাকাসহ মো. জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামি বনানী-মহাখালী এলাকার চিহ্নিত মাদক কারবারি। রাজধানীর ফার্মগেট এলাকায় যুবদল নেতাকে গুলি করে হত্যার সঙ্গে তিনি জড়িত বলেও তথ্য রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিএমইউতে উচ্চমানের জার্নালে গবেষণা প্রকাশ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি (বিএমইউ)-তে আন্তর্জাতিক মানের গবেষণা ও উচ্চ-প্রভাবসম্পন্ন জার্নালে গবেষণা প্রকাশনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে

অটোরিকশায় চা খেতে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, নিহত দু’ভাই

ঢাকার কেরানীগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাদিম হোসেন (১৫) ও রাজন হোসেন (১৪) নামে

৭৩১ শিক্ষার্থীকে ৯২ লাখ টাকার শিক্ষা বৃত্তি দিলো ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) শিক্ষা ও মেধা বৃত্তি নীতিমালা-২০১৭ অনুযায়ী ৭৩১ শিক্ষার্থীর মধ্যে মোট

ম্যাগনেট দিয়ে গ্যাস চুরি: আলিজান স্টীল ইন্ডাস্ট্রির সংযোগ বিচ্ছিন্ন

মিটার ইনডেক্সে ম্যাগনেট ব্যবহার করে অবৈধভাবে গ্যাস চুরির দায়ে রাজধানীর শ্যামপুর-কদমতলী শিল্প এলাকার ‘মেসার্স আলিজান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবাদিপশু প্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে আছে: প্রাণিসম্পদ মন্ত্রী

দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই: প্রাণিসম্পদমন্ত্রী

আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইরানের দিকে

ভোটার বাড়লো ৬ লাখ ২৮ হাজার, মোট সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ

কক্সবাজার-পটুয়াখালীতে পর্যটকদের জন্য হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা

সব জল্পনার অবসান, কেরালার নতুন মুখ্যমন্ত্রী ভিডি সাতিসান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদের নির্বাচনী প্রচারে পররাষ্ট্রমন্ত্রীর ৬ দফা

শিক্ষাখাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার: প্রতিমন্ত্রী

স্থায়ী জামিন ও দেশত্যাগের অনুমতি পেলেন আনিস আলমগীর

স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন

পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি

শাপলা চত্বরের মামলায় দীপু মনি-রুপা-বাবু গ্রেপ্তার, প্রতিবেদন ৭ জুন

চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি, অবশেষে মারা গেল ছোট্ট রেশমী

ময়মনসিংহের সীমান্তে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

সংবিধান সংশোধন: বিশেষ সংসদীয় কমিটিতে যাচ্ছে না জামায়াত-এনসিপি

সরকারি ক্রয় কার্যক্রম আরও ফলপ্রসূ করতে উচ্চপর্যায়ের কমিটি গঠন

আবাহনীর ফাহিম, মোহামেডানের মাসুদ, ওল্ড-ডিওএইচএসের তামিম

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বর শুরুর পরিকল্পনা