ই-পেপার সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

জনস্বার্থ নিশ্চিত করে নেওয়া হবে আইএমএফের নতুন ঋণ: অর্থমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১২ জুলাই ২০২৬, ১৬:০৬
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে। দেশের মানুষের স্বার্থ ক্ষুণ্ণ করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে দেশের চলমান রাজনীতি, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক আর্থিক সহযোগিতা বিষয়ে সরকারের গুরুত্বপূর্ণ অবস্থান ও পরিকল্পনা তুলে ধরেন তিনি। এ সময় অর্থমন্ত্রী জানান, আগের সরকারের নেওয়া আইএমএফের প্রোগ্রামটি ছিল জনস্বার্থবিরোধী। সেই কর্মসূচিতে এমন অনেকগুলো শর্ত ছিল, যা একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকারের পক্ষে গ্রহণযোগ্য নয়। এই কারণেই বর্তমান সরকার সেই প্রোগ্রাম থেকে বেরিয়ে এসেছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের মূল চিন্তা টাকা পাওয়া নিয়ে নয়, বরং দেশের স্বার্থ রক্ষা করা। একটি নির্বাচিত সরকার হিসেবে বাংলাদেশের মানুষের এবং দেশের অর্থনীতির স্বার্থ সুরক্ষিত রাখা আমাদের প্রধান অগ্রাধিকার। জনগণের অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করে, এমন একটি নতুন প্রোগ্রামে আমরা যাচ্ছি। যে কর্মসূচিতেই আমরা যাই না কেন, সেখানে বাংলাদেশের জনগণের স্বার্থ শতভাগ সংরক্ষিত থাকবে।

ভিসানীতিতে পরিবর্তন আনা হবে: আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে অর্থমন্ত্রী জানান, দেশের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে আস্থা বাড়াতে বর্তমান ভিসানীতিতে পরিবর্তন আনা হবে। তিনি বলেন, একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের বর্তমান ভিসানীতি সংশোধন করা দরকার। এই নীতিকে আরও সহজ ও আধুনিক করা হবে।

ভিসানীতি আধুনিক করা হলে দেশে বিদেশি পর্যটকদের আগমন বাড়বে, বিদেশি বিনিয়োগকারীরা স্বাচ্ছন্দ্যে বিনিয়োগ করতে পারবেন এবং বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ওপর আস্থা ও গ্রহণযোগ্যতা আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যু রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি

সাবেক স্পিকার এবং সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার একজন অত্যন্ত সৎ ও যোগ্য মানুষ ছিলেন। আমাদের রাজনীতিতে তাঁর অবদান অপরিসীম। তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেছেন। তাঁর এই চলে যাওয়া দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।

আমার বার্তা/এমই

চাপ কাটিয়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে

বিশ্বের বৃহৎ পোশাক আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্রের বাজারে চলতি বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) বাংলাদেশের পোশাক

আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে বাংলাদেশ, ৩ সেপ্টেম্বর শুরু ট্রাভেল মার্ট

আন্তর্জাতিক পর্যটন বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করা এবং বৈশ্বিক পর্যটন শিল্পের সঙ্গে সংযোগ সম্প্রসারণের লক্ষ্যে

ঢাকা আসছে আইএমএফ প্রতিনিধিদল, আলোচনায় পে-স্কেল

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল ৫ দিনের সফরে রোববার (১১ জুলাই) ঢাকায় আসছে।

শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশই বস্ত্র খাতের দখলে

গত সপ্তা‌হের পাঁচ কার্যদিব‌সে দে‌শের পুঁজিবাজারে সূচক ও লেনদেনে ঊর্ধ্বমু‌খিতা পরিলক্ষিত হয়েছে। এ সময় প্রধান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবিতে নারী শিক্ষার্থীদের জন্য 'অরুণিমা কর্নার' নির্মাণের উদ্যোগ: কুবি উপাচার্য

কুবিতে নানা আয়োজনে ‘জুলাই প্রতিরোধ দিবস’ পালিত

জামানত ছাড়াই নতুন উদ্যোক্তারা পাবেন ১০ লাখ টাকা ঋণ: অর্থমন্ত্রী

শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের চিন্তা ও কর্মযজ্ঞেরই প্রতিফলন চারটি নতুন বই

নীলফামারীর ডোমারে ট্রাকের ধাক্কায় মা, দুই সন্তানসহ ৪ জন নিহত

উৎস পর্যায় থেকেই কীটনাশকের মাননিয়ন্ত্রণ জোরদার করতে হবে: কৃষিমন্ত্রী

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

বাঁশখালীতে অবৈধ ট্রলিংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ৩৭ জেলে

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

বাংলাদেশে বন্যা ও ভূমিধসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সমবেদনা

জলাবদ্ধতার প্রভাব ঢামেকেও, জরুরি বিভাগে রোগী কমেছে ২০ শতাংশ

গত অর্থবছরে ৪ লাখ ১০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়: অর্থমন্ত্রী

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য শিক্ষক প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে

টেলিটকের নেটওয়ার্কের পরিধি বাড়াতে সরকার কাজ করছে: টেলিযোগাযোগ মন্ত্রী

সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

স্থানীয় নির্বাচনের প্রস্তুতি ও কার্যনির্বাহী কমিটির সভা ডাকার সিদ্ধান্ত

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনতে গবেষণা চলছে: পাট প্রতিমন্ত্রী

হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই: প্রধানমন্ত্রী

ঢাকায় রথযাত্রায় থাকবে সাদা পোশাকে গোয়েন্দা, সোয়াত টিম: ডিএমপি