ই-পেপার মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

কাজী নজরুলের জয়গান: সংস্কৃতি-সাহিত্যে বাংলাদেশ-রাশিয়া মেলবন্ধনের এক অনন্য সন্ধ্যা

রানা এস এম সোহেল
১৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৮

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কবিতা, সঙ্গীত ও চিরন্তন সৃষ্টিকে স্মরণ করে ঢাকার রাশিয়ান হাউস এবং ভারতের কলকাতার ছায়ানটের যৌথ উদ্যোগে আয়োজিত হলো এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা।

গতকাল রবিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকায় অবস্থিত রাশিয়ান হাউজে এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বাগত বক্তব্যে ঢাকার রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খ্লেভনয় কাজী নজরুল ইসলামকে একজন কালজয়ী কবি হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর সাহিত্য ধর্ম, শ্রেণি, ভাষা, ভূগোল ও সময়ের সীমা অতিক্রম করে স্বাধীনতা, সাম্য, প্রেম, মানবিকতা ও আশার সার্বজনীন বার্তা বহন করে। তিনি নজরুলের সাহিত্যজগতের সঙ্গে রুশ ও সোভিয়েত সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ সংযোগের কথাও তুলে ধরেন। বিশেষ করে স্বাধীনতা, ন্যায়বিচার, সাহস, সহমর্মিতা ও মানবমর্যাদার মতো অভিন্ন মূল্যবোধের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল কাজী নজরুল ইসলামের ওপর রুশ ও সোভিয়েত সাহিত্যের প্রভাব নিয়ে আলোচনা। একই সঙ্গে রাশিয়ান হাউসের রাশিয়ান ভাষা কোর্সের শিক্ষার্থীরা রাশিয়ান ভাষায় নজরুলের নির্বাচিত কবিতা আবৃত্তি করেন। এর মাধ্যমে বাংলাদেশের জাতীয় কবির সাহিত্যকর্মকে একটি ভিন্ন ভাষা ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়।

বাংলাদেশ ও রাশিয়ার অব্যাহত সাংস্কৃতিক ও শিক্ষাগত যোগাযোগের চিত্রও অনুষ্ঠানে তুলে ধরা হয়। সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি ও এমজিআইএমও বিশ্ববিদ্যালয়ের রুশ গ্র্যাজুয়েট, যারা বাংলা ভাষা শিখেছেন, তাঁদের ভিডিও পরিবেশনার পাশাপাশি রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের পরিবেশনাও অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।

সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় নজরুলসঙ্গীত, কবিতা ও নৃত্য। এর মধ্যে “মেঘের ডমরু ঘন বাজে” এবং “এই রাঙা মাটির পথে” গান দুটি বিশেষভাবে পরিবেশিত হয়। এছাড়া সেরোভ একাডেমি অব ফাইন আর্টসের শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল একটি দলগত নৃত্য।

ভারতের কলকাতার ছায়ানটের পক্ষ থেকে একটি বিশেষ সাংস্কৃতিক ভিডিও পরিবেশনায় কাজী নজরুল ইসলামের নির্বাচিত কবিতা বাংলা ও ইংরেজি ভাষায় উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে “সমকালীন বিশ্বে কাজী নজরুল ইসলামের প্রাসঙ্গিকতা” শীর্ষক একটি বিশেষ আলোচনাও অনুষ্ঠিত হয়।

এই সাংস্কৃতিক সন্ধ্যা বাংলাদেশের সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে রাশিয়া ও ভারতের সাংস্কৃতিক সংযোগকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক ও জনগণের পারস্পরিক যোগাযোগের সম্পর্ককে তুলে ধরে।

শুক্রবার জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সীরাতুন্নবী ফেস্টিভ্যাল 

জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আগামী ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত

লাইনে কাপড় পড়ে মেট্রোরেল বন্ধ, ৪০ মিনিট পর স্বাভাবিক

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রোরেলের লাইনের তারে কাপড় পড়ায় প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর আবার

সুন্নাহ পালন করে নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে : হেফাজত নেতা

রাজধানীর ধানমন্ডি শংকরে দারুল ফুরকান হিফজ মাদরাসার ব্যবস্থাপনায় 'রুহামা ফাউন্ডেশন বাংলাদেশ' এর আয়োজনে সীরাত বিষয়ক

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২ হাজার ৮৫৫ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৮৫৫টি মামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজী নজরুলের জয়গান: সংস্কৃতি-সাহিত্যে বাংলাদেশ-রাশিয়া মেলবন্ধনের এক অনন্য সন্ধ্যা

শিল্পাঞ্চলে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হচ্ছে 

৫৭ শিক্ষার্থী পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড  

শুক্রবার জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সীরাতুন্নবী ফেস্টিভ্যাল 

এশিয়ান গেমসের আগে অধিনায়কের পদ ছাড়লেন জ্যোতি

লাইনে কাপড় পড়ে মেট্রোরেল বন্ধ, ৪০ মিনিট পর স্বাভাবিক

মৃত্যুর পর পুলক চ্যাটার্জির বকেয়া ১০ লাখ টাকা দিলো সমকাল

লোক দেখানো নাকি জনকল্যাণেই যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতার যাত্রা

রাজধানীর যানজট নিরসনে এআই ট্রাফিক ব্যবহারের সিদ্ধান্ত

সিলেটে দুই মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার

বাস চাপায় প্রাণ হারালেন মাদ্রাসাশিক্ষিকা, মহাসড়ক অবরোধ 

বরিশাল সেনানিবাস সম্প্রসারণে ১১৫৩ কোটি টাকার প্রকল্প

তুরস্ক ঘুরতে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী

চলে গেলেন মেখল মাদরাসার মুহতামিম উসমান ফয়েজী 

আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ

‘তোমরা মারো না কেন, মারো’, সাদ্দামকে বলেছিলেন কাদের

সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

কী পরিমাণ সম্পত্তি কাদের নাছিম আরাফাত ও নিখিলের, মূল্য কত

শেখ হাসিনা-কাদেরসহ অন্যদের হস্তান্তর করলে ভারতের সাথে সম্পর্ক সহজ হবে: তথ্য উপদেষ্টা