ই-পেপার মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চকবাজারে আগুনে সর্বস্ব হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা

আমার বার্তা অনলাইন:
১৩ অক্টোবর ২০২৬, ১২:০৪

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারা গলির মনসুর খান প্লাজায় আগুনে পুড়ে ছাই হয়েছে ছয়তলায় থাকা দোকানের মালামাল। আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের ভেতরে যেতে না পারায় নিজেদের গোডাউনের ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত হতে পারছেন না ব্যবসায়ীরা। কেউ গোডাউনে রাখা প্রায় ৪০ লাখ টাকার ব্যাগ হারানোর শঙ্কায় রয়েছেন, কেউ আবার কোটি কোটি টাকার মালামাল পুড়ে যাওয়ার আশঙ্কায় উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করছেন। আগুনে সর্বস্ব হারানোর শঙ্কার পাশাপাশি দীর্ঘ সময় দোকান বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখেও পড়েছেন আশপাশের ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালেও আগুন লাগা ভবনের সামনে ব্যবসায়ীদের উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করতে দেখা যায়। তাদের চোখেমুখে ছিল অনিশ্চয়তা, ভেতরে থাকা মালামাল ফিরে পাওয়ার আকুতি। অনেকের আশঙ্কা, আগুনে তাদের সারা জীবনের পুঁজি শেষ হয়ে গেছে।

গোডাউন মালিক মো. রবিন বলেন, আগুন লাগা ভবনটি সাততলা। ভবনের সাত, ছয় ও পাঁচতলায় কসমেটিক পণ্য ও ব্যাগের গোডাউন রয়েছে। আমাদের গোডাউন ছয়তলার ডান পাশে। আগুনও লেগেছে ছয়তলায়। ভেতরে তো যাওয়া যাচ্ছে না। গোডাউনে প্রায় ৪০ লাখ টাকার ব্যাগ ছিল। এখন যদি সব পুড়ে যায়, আমি সর্বস্বান্ত হয়ে যাব।

তিনি বলেন, এই তিনতলায় ৫০টির বেশি গোডাউন রয়েছে। প্রতিটি গোডাউনে ২০ থেকে ৪০ লাখ টাকার মালামাল আছে। নিচের তলাগুলোতে ব্যাগ ও কসমেটিকের দোকান রয়েছে।

আগুন লাগার খবর পাওয়ার বিষয়ে রবিন বলেন, আগুন মূলত ছয় ও সাততলায় লেগেছে। পাঁচ ও ছয়তলায় গোডাউন থাকায় এসব তলায় কেউ থাকে না। মালামাল নেওয়ার প্রয়োজন হলে সবাই এখানে আসে। গতকাল বিকেল ৫টার দিকে নিচের দোকানের এক কর্মচারীর মাধ্যমে আগুন লাগার খবর পাই। এরপর থেকে এখন পর্যন্ত ভেতরে যেতে পারিনি।

ভবনের নিচতলায় ব্যাগের দোকান রয়েছে মো. ইমতিয়াজের। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, গতকাল বিকেল ৫টায় আগুন লেগেছে, আর আজ সকাল ১০টা পর্যন্ত ধোঁয়া বের হচ্ছিল। আগুন নিয়ন্ত্রণে আসতে এত সময় লাগল কেন, সেটাই আমাদের প্রশ্ন। ফায়ার সার্ভিস মূলত দায়সারা কাজ করছে। তারা আগুন নেভাতে আন্তরিকভাবে কাজ করছে না।

ইমতিয়াজ বলেন, আমাদের এমন অবস্থা হয়েছে, সকালে মালিক, বিকেলে ফকির। ফায়ার সার্ভিসের গাফিলতির কারণে আগুন এখন পর্যন্ত জ্বলছে। আমরা সরকারের কাছে আবেদন জানাই, এমন সরঞ্জাম আনা হোক, যাতে উন্নত বিশ্বের মতো দ্রুত আগুন নেভানো যায়। এই ভবনে কোটি কোটি টাকার মালামাল রয়েছে। আগুন যথাসময়ে নিয়ন্ত্রণে না আসায় অনেক ব্যবসায়ী পথে বসে গেছেন।

এদিকে আগুন লাগা ভবনের অন্যান্য গোডাউনের মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ভেতরে প্রবেশ করতে না পারায় তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ বুঝতে পারছেন না। গোডাউনে থাকা মালামাল আদৌ রক্ষা পেয়েছে কি না, তা জানার অপেক্ষায় রয়েছেন তারা। আগুন ছয় ও সাততলায় ছড়িয়ে পড়ে দীর্ঘ সময় ধরে জ্বলতে থাকায় কোটি কোটি টাকার মালামাল পুড়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

ছোট কাটারা গলিতে সরেজমিনে দেখা যায়, অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার স্বার্থে আশপাশের আরও ১০ থেকে ১৫টি ভবন বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব ভবনে রয়েছে কসমেটিকসহ বিভিন্ন ধরনের পণ্যের অসংখ্য দোকান। দোকান বন্ধ থাকায় ব্যবসা পরিচালনা করতে পারছেন না ব্যবসায়ীরা। এতে তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

আগুন লাগা ভবনের পাশের একটি ভবনে কসমেটিকসের দোকান রয়েছে মোহাম্মদ সাইদুর রহমানের। তিনি বলেন, ‘গতকাল বিকেল থেকে আমাদের দোকান বন্ধ। এত দীর্ঘ সময় দোকান বন্ধ থাকায় আমরা মারাত্মক ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমরা চাই, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হোক, যাতে আবার ব্যবসা করতে পারি।’

ভবনের দারোয়ান মো. মজিবুল্লাহ বলেন, গতকাল বিকেল ৫টায় আগুন লেগেছে। শুধু পানি দিয়ে বিল্ডিং ভরে ফেলছে। ভেতরে আগুন জ্বলছে, ধোঁয়া বের হচ্ছে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে মনসুর খান প্লাজায় আগুন লাগার খবর পায় তারা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, মনসুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে মার্কেটটির ছয়তলায় থাকা সব মালামাল পুড়ে গেছে। আগুন নেভানোর কাজে গিয়ে তীব্র ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ফায়ার সার্ভিসের দুই কর্মী। সরু রাস্তা ও ভবনের কাঠামোগত জটিলতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

আগুন নিয়ন্ত্রণে এলেও ব্যবসায়ীদের দুশ্চিন্তা কাটেনি। গোডাউনের দরজা খুলে ভেতরের মালামাল দেখার আগপর্যন্ত তারা জানেন না, তাদের কতটুকু ক্ষতি হয়েছে। কারও কয়েক দশকের ব্যবসার পুঁজি, কারও পরিবারের জীবিকার অবলম্বন সবকিছুই এখন অনিশ্চয়তার মুখে।

ঢাকায় বাসা থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে শিরিন বেগম (৩৫) নামে এক নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার করা

বনানীতে কমফিস্টাইলের প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট চালু

রাজধানীর বনানী ১১-তে প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে পুর্বাণী গ্রুপের ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড কমফিস্টাইল।

বাংলাদেশে Tealive-এর যাত্রা: ‘বাবল টি ডিপ্লোম্যাসি’তে নতুন মাত্রা

মালয়েশিয়ার জনপ্রিয় লাইফস্টাইল টি ব্র্যান্ড Tealive-এর বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রার মধ্য দিয়ে মালয়েশিয়া-বাংলাদেশ বাণিজ্যিক ও সাংস্কৃতিক

মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে অফিসগামীরা

রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়কে অটোরিকশা চালকদের অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। অবরোধের কারণে এই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

বাণিজ্য ঘাটতি কমাতে ওমানের সঙ্গে সিইপিএ চুক্তি স্বাক্ষরে গুরুত্ব

দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির

দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তায় সারাদেশে মোতায়েন থাকবে প্রায় ১০ হাজার বিজিবি

সচিবালয়ে দর্শনার্থী পাস ইস্যু সীমিত হচ্ছে, ১২টার আগে প্রবেশ বন্ধ

আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে বৈঠক

২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি চুয়েটের উপাচার্য

টানা তৃতীয় দিনের মতো রিয়াদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

দেশের বাজারে ভরিতে সোনার দাম কমলো ৩২৬৬ টাকা

প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল কর‌ছে সরকার: আইনমন্ত্রী

সরকারি উদ্যোগে বাড়বে ইলিশের উৎপাদন

বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের ঋণ নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৬ শতাংশের পূর্বাভাস আইএমএফের

চকবাজারে আগুনে সর্বস্ব হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা

সৌদি আরবে হামলার শঙ্কার মধ্যেও কমল তেলের দাম

পাগলা মসজিদের দানবাক্সে  ১২ কেজি স্বর্ণ আর সাড়ে ১২ কেজি রুপা

সৌদি আরব ভ্রমণে ৭ দেশের সতর্কতা

দিল্লিতে জারি ১৩৩ ধারার মানে কী, 

‘গৃহবন্দি’ ধ্রুব রাঠি, ঘেরাও করে রেখেছে পুলিশ  

মিযানুর রহমান জামীলের দুই বইয়ের মোড়ক উন্মোচিত