ই-পেপার সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

বিশ্বজয়ী হাফেজ ইহতেশামকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

আমার বার্তা অনলাইন
১২ অক্টোবর ২০২৬, ১৭:১৫

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ভারপ্রাপ্ত সচিব) এ এইচ এম কামরুজ্জামান আহমেদ ও যুগ্মসচিব আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। হিরার সঙ্গে ছিলেন তার শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকার মিরপুর-১-এর মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি ফয়েজী মাসুম।

গত ৬ থেকে ১০ অক্টোবর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ২০২৬। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় কয়েক ধাপে বাছাই শেষে ৩৮টি দেশের প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেন। তাদের মধ্যে হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জন করেন হাফেজ ইহতেশামুল হক হিরা।

প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দেশটির ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ হিরা পুরস্কার হিসেবে পেয়েছেন ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত নগদ অর্থ, একটি সম্মাননা ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ অথবা মুসলিম পর্যটন প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত মূল্যের স্বর্ণের বার।

হাফেজ ইহতেশামুল হক হিরা ঢাকার মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর শিক্ষার্থী। এর আগে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ ও সা'দ নুরসহ অনেকে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন। তাদের ধারাবাহিক সাফল্যের মধ্যে এবার যুক্ত হলো হাফেজ ইহতেশামুল হক হিরার নাম।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মাসুম ফয়েজী হিরার এ অর্জনে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। তিনি দোয়া করেন, মহান আল্লাহ তাআলা যেন হিরাসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যোগ্য আলেম, আদর্শ মানুষ ও দ্বীনের একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করেন।

১৩ মাসে এতিম নাঈমের হাফেজ হওয়ার গৌরব

বাবাকে হারিয়েছে ছোটবেলাতেই। সংসারে ছিল অভাব-অনটন, সন্তানের পড়াশোনা চালিয়ে নেওয়াও হয়ে পড়েছিল কঠিন। তবু ছেলেকে

এআই দিয়ে ভিডিও তৈরির বিষয়ে মুসলিমদের সতর্ক করলেন মক্কার ইমাম

মানুষকে প্রতারিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা

ধ্বংসের মুখে ইসলামি প্রকাশনা জগৎ

সম্প্রতি বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট বা অনলাইন পেইজে সব ধরনের ইসলামি বই-পুস্তক আপলোড

তরুণদের সরলপথে চলতে ইসলামের নির্দেশনা

আবিদ রহমান ভবিষ্যৎ সমাজের কথা ভাবলে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা সবসময়ই সামনে আসে। তারুণ্য শুধু ভবিষ্যত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাজমীন ভুল সময়ে কেন উঠেছিলেন বাসে  

স্থগিত বাংলাদেশ বিমানের ঢাকা-রিয়াদ ফ্লাইট 

চট্টগ্রাম বিআরটিএ প্রশিক্ষণকেন্দ্রে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ: পরীক্ষা ছাড়াই ‘চালক’ বানানোর কারসাজি, ঝুঁকিতে সড়ক নিরাপত্তা

১৩ মাসে এতিম নাঈমের হাফেজ হওয়ার গৌরব

দেশে ফিরলেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা

বিশ্বজয়ী হাফেজ ইহতেশামকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

বাংলাদেশ-কানাডার সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

শুধু প্রশিক্ষণ নয়, নারীর আত্মবিশ্বাস ও অধিকার সচেতনতাও জরুরি

প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না: হাইকোর্ট

জ্বালানি যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের: ‘অবাক’ জেলেনস্কি, ‘নিশ্চুপ’ রাশিয়া

কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি

জ্বালানি নিরাপত্তায় সৌদি-কাতারের সহযোগিতা চায় বাংলাদেশ

সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ, খাদ্যবহির্ভূত খাতে বেড়ে ৯.৩ শতাংশ

‘জ্বালানি যুদ্ধবিরতি’র ঘোষণা ট্রাম্পের, ‘অবাক’ জেলেনস্কি

রিকশা ভাড়া থেকে ভিক্ষা, ডিজিটাল পেমেন্টের নতুন দিগন্তে বাংলাদেশ

তালা ভেঙে ভিসির দপ্তরে প্রবেশ করায় উত্তপ্ত চুয়েট ক্যাম্পাস

এআইয়ের প্রভাবে কমছে নতুন স্নাতকদের চাকরির সুযোগ

৬ বছর পর খোলা হলো পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রার দানবাক্স

গ্রেফতার ২ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বিরুদ্ধে যে আইনে মামলা হচ্ছে