ই-পেপার বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩

উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগের কোনো সিদ্ধান্ত নেই: শাহে আলম

আমার বার্তা অনলাইন:
২৫ মার্চ ২০২৬, ১৬:৩২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, এখন পর্যন্ত উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত নেই। সরকার এবং মন্ত্রাণলয়ের সিদ্ধান্তে আমরা প্রশাসক যেগুলোতে দিয়েছি এবং যেগুলোতে ইউএনও ও এসি ল্যান্ড প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেব। সেই নির্বাচনে যারা জনগণের ভোটে নির্বাচিত হবে, তারাই এই প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিধিত্ব করবে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদরের শাহজাহানপুর ইউনিয়নে একটি ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকার নির্বাচনগুলো বাতিল করে দিয়েছে। সেই বাতিলের সাথে আরেকটি জিনিস বাতিল করেছে যা হলো বিগত ফ্যাসিস্ট সরকাররের আমলে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে বা জাতীয় প্রতীকে হতো, এই প্রতীকটাও তারা বাতিল করে দিয়েছে। সাধারণ প্রতীকে নির্বাচনের ব্যাপারে তারা অধ্যাদেশে মান্ডেটটি রেখেছে। প্রথম জাতীয় সংসদ অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের উপস্থাপিত হয়েছে এবং সেগুলোকে আইন আকারে পাস করার জন্য বিশেষ কমিটি কাজ করছে। এই অধ্যাদেশগুলোর মধ্যে উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদ অধ্যাদেশ রয়েছে। যেখানে জাতীয় প্রতীক ছাড়া সাধারণ প্রতীকে নির্বাচন হবে। এই পার্লামেন্টে মাননীয় সংসদ সদস্যরা যদি এটি আইন আকারে পাস করেন, তাহলে আইন মন্ত্রণালয় হয়ে আমাদের মন্ত্রাণলয়ে যাবে। তখন নির্বাচনের বিষয়ে আমরা পদক্ষেপ নেব।

ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি অ্যাপ্রোচ সড়ক না থাকায় ব্যবহারযোগ্য হয়ে ওঠেনি। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়। এর প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যা দ্রুত সমস্যার সমাধানে কাজ করবে।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম এবং জেলা প্রশাসক আবু সালেহ মুসাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর ব্রিজটির অ্যাপ্রোচ সড়ক নির্মাণের জন্য ৭ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। কমিটিতে স্থানীয় সরকার বিভাগর অতিরিক্ত সচিবকে ( উন্নয়ন অনুবিভাগ) আহ্বায়ক ও জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়ক অনূর্ধ্ব ১০০ মিটার সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

আমার বার্তা/এমই

দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৪৫ জন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে

দৌলতদিয়ায় নদীতে পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সৌহার্দ্য পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস পদ্মা

ফরিদপুরে গাছ কাটা নিয়ে বড় ভাইয়ের শর্টগানের গুলিতে ছোট ভাই নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে সংসদ সদস্য (এমপি) প্রার্থী বড় ভাই ডা. গোলাম কবীরের ছোড়া শটগানের গুলিতে হুমায়ুন

দারিদ্র্যের চাপে নিঃস্ব, শেষ বয়সে আশ্রয়ের খোঁজে রহিমা বেগম

ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের কৈয়ারা গ্রামে এক অসহায় বৃদ্ধা নারী নীরবে লড়াই করে যাচ্ছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৪৫ জন

বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর

গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব করেছে সরকারি দল, দাবি জামায়াতের

দেশবাসীকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এরদোয়ানের প্রশংসায় ইরান

শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়তে বদ্ধপরিকর সরকার: চিফ হুইপ

দৌলতদিয়ায় নদীতে পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা

‘মানবিক ও উন্নত রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান’

যুক্তরাজ্যের পার্লামেন্টে স্বাধীনতা দিবস উদযাপন

জুলাই বিপ্লব সংশ্লিষ্ট চারটি অধ্যাদেশে সবাই একমত: আইনমন্ত্রী

আইএমএফের ঋণের নতুন শর্ত: সংস্কারের রোডম্যাপ চেয়েছে সংস্থাটি

ডিএমপির ডিসি মিডিয়া থেকে লালবাগের উপ-কমিশনার হলেন তালেবুর রহমান

যাত্রাবাড়ীতে ৬২টি মোবাইলসহ চোর চক্রের ১২ জন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিলো পাকিস্তান

ফরিদপুরে গাছ কাটা নিয়ে বড় ভাইয়ের শর্টগানের গুলিতে ছোট ভাই নিহত

স্বাধীনতা দিবস ও কনসার্ট ঘিরে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

বিশেষ কমিটিতে ‘জুলাই সুরক্ষা’ নিয়ে সবাই একমত : স্বরাষ্ট্রমন্ত্রী

কারো ন্যায়বিচারে বাধা দেব না: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল

উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগের কোনো সিদ্ধান্ত নেই: শাহে আলম