ই-পেপার বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩

‘মানবিক ও উন্নত রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান’

আমার বার্তা অনলাইন:
২৫ মার্চ ২০২৬, ১৭:৫৬

দেশকে একটি মানবিক ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।

তিনি বলেন, অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতা রক্ষায় চলুন একসঙ্গে বাংলাদেশ গড়ি। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা এবং দেশবিরোধী তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের জন্য এক হয়ে কাজ করি।

বুধবার (২৫ মার্চ) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, আজ ২৬ মার্চ। রক্তক্ষয়ী সংগ্রাম, অগণিত মা-বোনের ইজ্জত আর লাখো শহীদের ত্যাগের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতা দিবস। এই গৌরবময় দিনে আমি দেশ ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশি ভাই-বোন, বিশেষ করে প্রিয় মা ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও লাল সালাম। তিনি স্বাধীনতা যুদ্ধের অকুতোভয় বীর সন্তানদের স্মরণ করেন। পাশাপাশি সেইসব মা ও বোনদের স্মরণ করেন, যাদের সীমাহীন ত্যাগ এই মানচিত্র উপহার দিয়েছে।

তিনি বলেন, স্বাধীনতা কেবল একটি শব্দ নয়; স্বাধীনতা মানে শোষণমুক্ত সমাজ, স্বাধীনতা মানে ইনসাফ আর মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা। কিন্তু আজ স্বাধীনতার এত বছর পরও যখন আমাদের চারপাশে তাকাই, তখন দেখি অধিকারবঞ্চিত মানুষের হাহাকার। আমাদের দেশের নারীরা আজও পূর্ণ নিরাপত্তা ও সম্মানের জন্য সংগ্রাম করে যাচ্ছেন। ঘরে-বাইরে নারীদের যে কাঙ্ক্ষিত মর্যাদা ইসলাম নিশ্চিত করেছে, তা আজও সমাজ ও রাষ্ট্রে পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।

একটি স্বাধীন রাষ্ট্রে কোনো নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হবে, মানুষ অনাহারে থাকবে কিংবা নারী ও শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগবে, এটি আমাদের স্বাধীনতার চেতনা নয়। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে প্রতিটি মা তার সন্তানকে নিরাপদ পরিবেশে বড় করতে পারবেন, প্রতিটি বোন নির্ভয়ে পথ চলতে পারবেন।

তিনি আহ্বান জানিয়ে বলেন, আসুন, স্বাধীনতার এই দিনে আমরা নতুন করে শপথ গ্রহণ করি। ইসলামের সুমহান আদর্শে উজ্জীবিত হয়ে আমরা সমাজ থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতির অন্ধকার দূর করতে সক্রিয় ভূমিকা পালন করি। আমাদের সন্তানদের এমনভাবে গড়ে তুলি, যাতে তারা আগামী দিনে একটি জুলুমমুক্ত ও ইনসাফপূর্ণ সুখী-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে পারে।

এদেশকে একটি মানবিক ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়তে আসুন ঐক্যবদ্ধ হই, যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সকল মানুষ নিরাপদে বসবাস করতে পারবেন। বিশ্বের মানচিত্রে একটি স্বনির্ভর রাষ্ট্র হিসেবে পরিচিত হোক আগামীর বাংলাদেশ।

আমার বার্তা/এমই

৭২-এর সংবিধান তো শেখ মুজিব নিজেই পাল্টেছেন: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের সরকারি

ঢাকার ফাঁকা সড়কে ব্যস্ত রিকশা ও সিএনজি ভাড়া বৃদ্ধি

ঈদুল ফিতরের কারণে রাজধানী ঢাকার প্রধান সড়কগুলো সকাল থেকেই অস্বাভাবিকভাবে ফাঁকা দেখা গেছে। গণপরিবহন কম

ডা. শফিকুর রহমানের সঙ্গে কূটনীতিকদের ঈদ শুভেচ্ছা

শনিবার (২১ মার্চ) রাজধানীর ২৯ মিন্টো রোডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয়

বিএনপির সম্মেলন ও স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরেই: মির্জা ফখরুল

চলতি বছরের মধ্যেই বিএনপির সম্মেলন ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৪৫ জন

বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর

গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব করেছে সরকারি দল, দাবি জামায়াতের

দেশবাসীকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এরদোয়ানের প্রশংসায় ইরান

শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়তে বদ্ধপরিকর সরকার: চিফ হুইপ

দৌলতদিয়ায় নদীতে পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা

‘মানবিক ও উন্নত রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান’

যুক্তরাজ্যের পার্লামেন্টে স্বাধীনতা দিবস উদযাপন

জুলাই বিপ্লব সংশ্লিষ্ট চারটি অধ্যাদেশে সবাই একমত: আইনমন্ত্রী

আইএমএফের ঋণের নতুন শর্ত: সংস্কারের রোডম্যাপ চেয়েছে সংস্থাটি

ডিএমপির ডিসি মিডিয়া থেকে লালবাগের উপ-কমিশনার হলেন তালেবুর রহমান

যাত্রাবাড়ীতে ৬২টি মোবাইলসহ চোর চক্রের ১২ জন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিলো পাকিস্তান

ফরিদপুরে গাছ কাটা নিয়ে বড় ভাইয়ের শর্টগানের গুলিতে ছোট ভাই নিহত

স্বাধীনতা দিবস ও কনসার্ট ঘিরে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

বিশেষ কমিটিতে ‘জুলাই সুরক্ষা’ নিয়ে সবাই একমত : স্বরাষ্ট্রমন্ত্রী

কারো ন্যায়বিচারে বাধা দেব না: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল

উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগের কোনো সিদ্ধান্ত নেই: শাহে আলম