ই-পেপার সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন: রসিক প্রশাসক

আমার বার্তা অনলাইন:
০২ এপ্রিল ২০২৬, ১৬:৪৫

রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন বলেছেন, তিস্তা কখনো এই অঞ্চলের মানুষকে শুকিয়ে মারে, কখনো বন্যার পানিতে ডুবিয়ে মারে। শত শত একর জমি পানিতে তলিয়ে যায়। কৃষকরা শস্য আবাদ করতে পারেন না। পার্শ্ববর্তী দেশ ভারত আন্তর্জাতিক আইন অমান্য করে আমাদেরকে নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করছে। এই ন্যায্য হিস্যা আদায়ে আমাদের সোচ্চার থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে রংপুর টাউন হল মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ভয়েস আয়োজিত পরিবেশ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন বলেন, বর্তমান সরকার পরিবেশ-প্রকৃতি রক্ষায় খাল খনন কর্মসূচি শুরু করেছে। রংপুর নগরীর ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খালের পাশাপাশি কেডি খাল, ইছামতি খালসহ বেশ কয়েকটি খাল রয়েছে। এসব খালের সংস্কারে ৬ মাস থেকে শুরু করে দুই বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের উন্নয়ন বাজেট বরাদ্দ শূন্য থাকায় এখনই কোনো উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তবে অচিরেই সামর্থ্য অনুযায়ী কাজ শুরু করা হবে।

গ্রিন ভয়েস রংপুর বিভাগের সমন্বয়ক রবিউল ইসলাম রুবেলর সভাপতিত্বে এতে বক্তব্য দেন রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট শিরিন, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শাশ্বত ভট্টাচার্য, গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির প্রমুখ।

অনুষ্ঠানে উত্তরের প্রাণ-প্রকৃতি রক্ষায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও রংপুর নগরীর শ্যামাসুন্দরী খালে প্রাণ ফেরাতে নানা সুপারিশ তুলে ধরা হয়। সম্মেলনে গ্রিন ভয়েসের রংপুর বিভাগের ৮ জেলার স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

আমার বার্তা/এমই

মৌলভীবাজারে হামে চিকিৎসা নিয়েছে শতাধিক রোগী, আইসোলেশনে ১৩

মৌলভীবাজারে সময় যত যাচ্ছে হামের লক্ষণ নিয়ে বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যাও তত বৃদ্ধি পেয়েছে। জেলা

এক দিনে হাসপাতালে ২৪ শিশু ভর্তি, ময়মনসিংহে বাড়ছে হামের প্রকোপ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে

রামেক হাসপাতালে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের প্রকোপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের

বগুড়া-৬: উপনির্বাচনে দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

বগুড়া-৬ আসনের উপনির্বাচন উপলক্ষে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলে কঠোর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপস্টেইন ফাইলে নাম আসায় কড়া জবাব জিজি হাদিদের

মৌলভীবাজারে হামে চিকিৎসা নিয়েছে শতাধিক রোগী, আইসোলেশনে ১৩

‘ভূমি দস্যুদের কোনো ছাড় নয়’ — আমিনবাজারের এসিল্যান্ড

চীনকে নিয়ে হরমুজ নিয়ন্ত্রণ করবে ইরান! ভারতের জন্য বিপদ

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে যা বললেন প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত

এসএসসির খাতা মূল্যায়নে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধে আইন পাসে ‘ছেলে খেলা’: টিআইবি

এক দিনে হাসপাতালে ২৪ শিশু ভর্তি, ময়মনসিংহে বাড়ছে হামের প্রকোপ

মাসে লাখ টাকা বেতন পাবেন সাফজয়ী ফুটবলাররা

ইলিশের দাম যেভাবে নাগালে আসবে জানালেন মৎস্যমন্ত্রী

জ্বালানিসহ যা নিয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে নিয়ে কথা হয়েছে প্রধানমন্ত্রীর

রিজার্ভ চুরির মামলায় নিউইয়র্কের আদালতে জবানবন্দি দেবেন এইচ মনসুর

রামেক হাসপাতালে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু

শিশুকে নামাজে আগ্রহী করার ১০ উপায়

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো ডিগ্রি নেওয়ার সুযোগ নেই

মধ্যপ্রাচ্য সংঘাত : মারা গেছেন ৭ জন, মরদেহ এসেছে ৫: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার

ধর্ম অবমাননার মামলায় জামিন পেলেন বাউল আবুল সরকার

অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র