ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

আশুলিয়ায় ২ যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:
০৮ এপ্রিল ২০২৬, ১৪:৩৫

ঢাকার সাভারের আশুলিয়ায় প্রকাশ্য দিবালোকে ৫ রাউন্ড গুলির শব্দ। এ ঘটনায় দুইজন হতাহত এবং নেপথ্যে আধিপত্য বিস্তার সহ মাদক ও অন্য বিষয় থাকতে পারে বলে স্থানীয়দের দাবী। এদিকে গুলি করে দুই লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। তবে এ বিষয়ে পুলিশের বক্তব্য অস্পষ্ট।

মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে আশুলিয়ার জামগড়া সংলগ্ন চিত্রশাইল কান্দাইলের রাজাবাদশা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। গুলিতে আহত আলামিন (৩০) ও পারভেজ (২২) নামের দুই যুবক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের হাসপাতালে নিয়ে আসা আলআমিন নামে আরেক যুবক জানান, ভুক্তভোগী আলামিন পেশায় একজন ঠিকাদার এবং পারভেজ একটি দোকানের কর্মচারী। তারা দুজনই জামগড়া এলাকায় বসবাস করেন। ভোরে পাওনা টাকা সংগ্রহ করে তারা মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে মৃধা বাড়ি ঈদগাহ মাঠের সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চারজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। দুর্বৃত্তরা সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেওয়ায় তারা আলামিন ও পারভেজকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। এরপর টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টার দিকে রাজাবাদশা মোড় এলাকায় অন্তত পাঁচ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। গুলির শব্দে আতঙ্কিত হয়ে লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী আলামিনের পেটের বাম পাশে এবং পারভেজের বাম হাতের কনুইয়ের নিচে গুলি লেগেছে।

এদিকে ঘটনার বিষয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে। স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, আহত পারভেজ ইতিপূর্বে মাদকসহ স্থানীয়দের হাতে ধরা পড়েছিলেন। এই হামলার নেপথ্যে আধিপত্য বিস্তার কিংবা পূর্ব কোনো শত্রুতা রয়েছে কি না তা নিয়েও জনমনে সন্দেহ দেখা দিয়েছে। ঘটনাস্থলের একটি দোকানের সাটারে একাধিক গুলির চিহ্ন দেখা গেছে এবং ঘটনার পর পর এলাকায় পুলিশ অবস্থান করতে দেখা গেছে।

তবে আশুলিয়া থানা পুলিশ এই ঘটনার বিষয়ে শুরু থেকেই অস্পষ্টতা প্রকাশ করেছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার এবং জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ প্রাথমিকভাবে ঘটনার বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই বলে দাবি করেন। তবে পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতির কথা জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে আটক বা লুণ্ঠিত টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।

আমার বার্তা/মো. মাসুম কবির/এমই

বর্তমানে রাজনীতির প্রতি মানুষের বেশি আকর্ষণ: স্পিকার হাফিজ উদ্দিন

নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে সেই সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে

সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানায় নতুন ওসি তাহের যোগদান

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান যোগদান করেছেন। তিনি

বান্দরবানের আলীকদমে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

বান্দরবানের আলীকদমে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এসময় ৬ শিশুর হাসপাতালে ভর্তির খবর

রামেকে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে হামের উপসর্গ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমানে রাজনীতির প্রতি মানুষের বেশি আকর্ষণ: স্পিকার হাফিজ উদ্দিন

সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানায় নতুন ওসি তাহের যোগদান

বিপিসিতে বড় রদবদল, যমুনা অয়েলের নতুন এমডি ইউসুফ হোসেন ভুইয়া

সরকারি চাকরিতে শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার, দ্রুত বড় নিয়োগ

অধস্তন আদালতে বিচারাধীন মামলা ৪০ লাখ ৪২ হাজার: সংসদে আইনমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সহযোগিতা আরও সুদৃঢ় করবে বাংলাদেশ

আমাদের তিনটা যুদ্ধ মোকাবেলা করতে হচ্ছে: পানি সম্পদমন্ত্রী

ইকরার আত্মহত্যা: ১৭ মে’র মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

পদ্মা ব্যারেজ প্রকল্পে ব্যয় ৩৪ হাজার কোটি টাকা, বাস্তবায়ন ২০২৬-২০৩৩

সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো: রুমিন ফারহানা

দুর্নীতির মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

জ্বালানি সরবরাহ স্বাভাবিকের আশা জাগাচ্ছে লেবানন-ইসরায়েল বৈঠক

মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার

বান্দরবানের আলীকদমে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

১৫ বছরে সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘোষণা বিবিসির, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী 

এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

আ.লীগ আমলে স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করলে শাস্তিমূলক বদলি করা হতো

এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’

রাজধানীর মোহাম্মদপুরে ৩ দিনের ব‍্যবধানে ফের খুন

স্বীয় কর্মে নন্দিত আজও এক মহিয়ষী নারী : কে এই ভিকারুণ নেসা নুন?