ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

মধুপুরে বেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পৌর নারী কর্মীর মৃত্যু

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
১১ মে ২০২৬, ১৭:১৬

টাঙ্গাইলের মধুপুরে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভোলা রানী দাস (৫০) নামে এক নারী পরিচ্ছন্নতাকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মধুপুর পৌরসভা কার্যালয়ের তৃতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ভোলা রানী পৌরসভার ৬ নং ওয়ার্ডের চারালজানি এলাকার মৃত নিরঞ্জন দাসের স্ত্রী। তিনি মধুপুর পৌরসভায় চুক্তিভিত্তিক পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সকালেও পৌরসভা কার্যালয় পরিষ্কার করতে আসেন ভোলা রানী। ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় পাশের একটি গাছে বেল দেখে তিনি তা পাড়তে উৎসাহিত হন।

এসময় পৌরসভায় রক্ষিত একটি স্টিলের (এসএস) পাইপ দিয়ে বেল পাড়তে গেলে পাইপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের উচ্চক্ষমতাসম্পন্ন ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের তারে স্পর্শ করে। মুহূর্তেই তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পৌরসভার একজন নিষ্ঠাবান কর্মীর এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সকালবেলা কাজে এসে এভাবে প্রাণ হারানোর ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

আমার বার্তা/এমই

টেকনাফে কোস্ট গার্ড-র‍্যাবের অভিযানে অস্ত্র ও তাজা গোলা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার

ময়নাতদন্তের পর লোমহর্ষক বর্ণনা দিলেন চিকিৎসক

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে হত্যার ময়নাতদন্তের রিপোর্ট প্রস্তুত হয়েছে। রিপোর্ট দেখে হত্যার

চতুর্থবার লন্ডনে কাউন্সিলর হলেন মৌলভীবাজারের সাবিনা আক্তার

বাংলাদেশি বংশোদ্ভুত মৌলভীবাজারের কুলাউড়ার কৃতী সন্তান সাবিনা আক্তার যুক্তরাজ্যের লন্ডনে চতুর্থবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

বৈষম্যহীন দেশ গড়তে কাজ করছে সরকার: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, সমাজের বিভাজন ও সংঘাত দূর করে বৈষম্যহীন দেশ গড়তে কাজ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সেলেরেট এনার্জির প্রেসিডেন্টের স‌ঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

বিএনপি-জামায়াতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছিল: ফরিদা

মেয়াদপূর্তির আগেই বৈদেশিক মুদ্রায় ইউস্যান্স বিল কিনতে পারবে ব্যাংক

টেকনাফে কোস্ট গার্ড-র‍্যাবের অভিযানে অস্ত্র ও তাজা গোলা উদ্ধার

নাহিদ রানার ফাইফারে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের জয়

ঈদে নারীদের জন্য প্রতিটি ট্রেনে আলাদা কামরার ব্যবস্থা করার নির্দেশ

নাইজেরিয়ায় বাজারে বিমান হামলায় নিহত অন্তত ১০০ জন

সমাজের প্রতিটি স্তরে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী

সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

ঈদে পশুর হাটে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

শিক্ষার মান সম্পর্কে বিশ্ববিদ্যালয়গুলোর স্পষ্ট ধারণা নেই: শিক্ষামন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাটডাউন কর্মসূচিতে অচল ক্যাম্পাস

পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার সত্যতা পেলে ছাড় নয়: আইজিপি

শেষ সেশনে তাসকিন-তাইজুলদের তোপ, জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানিনির্ভর হয়ে উঠেছিল

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

জুলাই জাদুঘর যতদিন থাকবে, হাসিনা আর আ.লীগের মুখে থু থু দেবে জনগণ

পল্লী চিকিৎসক হত্যায় তিন আসামির মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

দেশের আর্থিক খাত এখন ‘পেইনফুল’ অবস্থায় রয়েছে: অর্থমন্ত্রী