ই-পেপার বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

হাম পরিস্থিতির অবনতিতে বিগত সরকারের ব্যর্থতা দায়ী: স্বাস্থ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১১ মে ২০২৬, ১৭:৫৪

বিগত সময়ে নিয়মিত টিকাদান কার্যক্রমে অবহেলা ও ভ্যাকসিন সংগ্রহে ব্যর্থতার কারণেই দেশে হামের পরিস্থিতির অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (১১ মে) সকালে বরিশাল জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে সরকার দ্রুত ভ্যাকসিন সংগ্রহ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং আক্রান্ত শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে অন্তত চার সপ্তাহ সময় লাগবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতি চার বছর পরপর হাম-রুবেলা টিকা সংগ্রহ ও ক্যাম্পেইন পরিচালনার কথা থাকলেও ২০২০ সালের পর সেই ধারাবাহিকতা বজায় রাখা হয়নি। বিগত সরকারগুলো সময়মতো টিকা সংগ্রহ করেনি এবং প্রচারণাও চালায়নি। ফলে শূন্য থেকে পাঁচ বছর বয়সী বিপুলসংখ্যক শিশু টিকার বাইরে থেকে গেছে। এ কারণেই বর্তমানে হাম পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জরুরি ভিত্তিতে ভ্যাকসিন সংগ্রহ করেছে। এত অল্প সময়ে টিকা সংগ্রহ করার নজির পৃথিবীর ইতিহাসে খুব কম রয়েছে। এখন টিকাদান কার্যক্রম চলছে এবং রোগীর সংখ্যাও কিছুটা কমতে শুরু করেছে।

মন্ত্রী জানান, টিকা দেওয়ার পর শিশুদের শরীরে অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে অন্তত চার সপ্তাহ সময় লাগে। পাশাপাশি শিশুদের অপুষ্টিও হামের সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি।

বিগত সরকারের সময় হাম টিকার ভ্যাকসিন সংগ্রহ না করার বিষয়ে তদন্ত হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন আমাদের মূল লক্ষ্য শিশুদের বাঁচানো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। তদন্ত পরে হলেও করা যাবে।”

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী বরিশাল জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় টিকিট কাউন্টারে দায়িত্বে অবহেলার অভিযোগে এক কর্মীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। এছাড়া হাসপাতালের দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থানে রয়েছে সরকার।

তিনি আরও জানান, বরিশাল শিশু হাসপাতাল আগামী তিন থেকে চার মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। পাশাপাশি আগামী জুলাই থেকে স্বাস্থ্য খাতে প্রায় এক লাখ জনবল নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও সতর্ক থাকার কথা জানিয়ে মন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে এবং প্রয়োজন হলে মোবাইল হাসপাতাল চালু করা হবে।

পরে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং নির্মাণাধীন ক্যান্সার ও কিডনি হাসপাতাল পরিদর্শন করেন।

এ সময় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা, সিভিল সার্জনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে

হামের টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে টিকা দেবো: স্বাস্থ্যমন্ত্রী

হাম মোকাবিলায় সরকারের মনোযোগ এখন টিকা ও চিকিৎসা কার্যক্রমের দিকে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো.

টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হামের টিকা নিয়ে কে দোষ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। তাদের মধ্যে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন

পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি

শাপলা চত্বরের মামলায় দীপু মনি-রুপা-বাবু গ্রেপ্তার, প্রতিবেদন ৭ জুন

চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি, অবশেষে মারা গেল ছোট্ট রেশমী

ময়মনসিংহের সীমান্তে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

সংবিধান সংশোধন: বিশেষ সংসদীয় কমিটিতে যাচ্ছে না জামায়াত-এনসিপি

সরকারি ক্রয় কার্যক্রম আরও ফলপ্রসূ করতে উচ্চপর্যায়ের কমিটি গঠন

আবাহনীর ফাহিম, মোহামেডানের মাসুদ, ওল্ড-ডিওএইচএসের তামিম

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বর শুরুর পরিকল্পনা

আপাতত শপথ নিতে পারছেন না আসলাম চৌধুরী ও সারোয়ার আলম

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বিএমইউতে উচ্চমানের জার্নালে গবেষণা প্রকাশ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয় চিহ্নিত করতে তথ্য চেয়েছে সরকার

নিত্য পণ্যে কর ছাড়, অস্ত্র ও বিলাসী গাড়িতে বাড়তি কর

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: দীপু মনি-রুপা-মোজাম্মেল বাবুকে আনা হলো ট্রাইব্যুনালে

আমার বার্তায় প্রকাশিত রিপোর্টের জের,  যমুনা অয়েলে গনবদলী, বাকী  শুধু জিএম এইচ আর মাসুদুল ইসলাম 

যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাতে গিয়েছিলেন নেতানিয়াহু

ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে