ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার: সড়ক পরিবহনমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১১ মে ২০২৬, ১৭:৫৯

সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১১ মে) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহায় নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে প্রস্তুতিমূলক সভা শেষে মন্ত্রী এ কথা জানান।

দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ হলে সড়ক দুর্ঘটনা অনেক কমে যাবে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, হ্যাঁ, পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্বিতীয় পদ্মা সেতুর জন্য তিনটি প্রস্তাবনা আছে। এর মধ্যে এক নম্বর প্রস্তাবনাটি হচ্ছে আপনার উল্লেখ করা ওই রুট। আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছি।ফিজিবিলিটি স্টাডি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন অর্থায়নের বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে এবং আলোচনা চলছে। পাশাপাশি অন্যান্য প্রাক-প্রস্তুতির কাজও এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, সম্ভাব্যতা সমীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং অর্থায়ন নিয়ে আলোচনা চলছে। প্রাক-প্রস্তুতির কাজও এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ঈদযাত্রায় নৌপথেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। আরিচা ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে গাড়ির ব্রেক ত্রুটির বিষয় উঠে এসেছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে এবার ফেরিতে গাড়ি ওঠার আগে ব্যারিকেড ব্যবস্থা করা হচ্ছে, যাতে ফেরি সম্পূর্ণ খালি না হওয়া পর্যন্ত নতুন গাড়ি প্রবেশ করতে না পারে। এ ছাড়া সদরঘাটে স্পিডবোট ও লঞ্চ চলাচলে নতুন শৃঙ্খলা আনা হয়েছে। এখন থেকে স্পিডবোটের যাত্রীরা সরাসরি লঞ্চে উঠতে পারবেন না। তাদের নির্ধারিত পন্টুন ব্যবহার করতে হবে। এজন্য নতুন সংযোগ সেতুও নির্মাণ করা হয়েছে।

শেখ রবিউল ইসলাম বলেন, দেড় কোটির বেশি মানুষের ঈদযাত্রা এবং প্রায় এক কোটি কোরবানির পশু পরিবহনকে কেন্দ্র করে এবারের ঈদ ব্যবস্থাপনা অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে সব সংস্থা সমন্বিতভাবে কাজ করলে ভোগান্তি ও দুর্ঘটনা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আমার বার্তা/এমই

এক্সেলেরেট এনার্জির প্রেসিডেন্টের স‌ঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

মার্কিন বহুজাতিক কোম্পানি এক্সেলেরেট এনার্জির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন কোবোসের সঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন

বিএনপি-জামায়াতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছিল: ফরিদা

বিএনপি–জামায়াতসহ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের

সমাজের প্রতিটি স্তরে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের প্রতিটি স্তরে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে। গত কয়েকদিন ধরে

সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকার ঘোষিত কর্মসূচির সফল বাস্তবায়নে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সেলেরেট এনার্জির প্রেসিডেন্টের স‌ঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

বিএনপি-জামায়াতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছিল: ফরিদা

মেয়াদপূর্তির আগেই বৈদেশিক মুদ্রায় ইউস্যান্স বিল কিনতে পারবে ব্যাংক

টেকনাফে কোস্ট গার্ড-র‍্যাবের অভিযানে অস্ত্র ও তাজা গোলা উদ্ধার

নাহিদ রানার ফাইফারে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের জয়

ঈদে নারীদের জন্য প্রতিটি ট্রেনে আলাদা কামরার ব্যবস্থা করার নির্দেশ

নাইজেরিয়ায় বাজারে বিমান হামলায় নিহত অন্তত ১০০ জন

সমাজের প্রতিটি স্তরে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী

সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

ঈদে পশুর হাটে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

শিক্ষার মান সম্পর্কে বিশ্ববিদ্যালয়গুলোর স্পষ্ট ধারণা নেই: শিক্ষামন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাটডাউন কর্মসূচিতে অচল ক্যাম্পাস

পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার সত্যতা পেলে ছাড় নয়: আইজিপি

শেষ সেশনে তাসকিন-তাইজুলদের তোপ, জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানিনির্ভর হয়ে উঠেছিল

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

জুলাই জাদুঘর যতদিন থাকবে, হাসিনা আর আ.লীগের মুখে থু থু দেবে জনগণ

পল্লী চিকিৎসক হত্যায় তিন আসামির মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

দেশের আর্থিক খাত এখন ‘পেইনফুল’ অবস্থায় রয়েছে: অর্থমন্ত্রী