ই-পেপার বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

কক্সবাজারে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

আমার বার্তা অনলাইন:
১০ জুন ২০২৬, ১১:৫১

কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় বাসায় ঢুকে সানজিদা আক্তার (রেশমি) নামে এক নারীকে ছুরিকাঘাতের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, টেকপাড়ার একটি ভাড়া বাসায় ছেলে সন্তানকে নিয়ে থাকতেন সানজিদা। একটি মুদির দোকান থেকে বাকিতে কেনাকাটার সূত্রে ব্যবসায়ী শফিউল আলম সওদাগরের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি।

এ সম্পর্ক নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার রাতে শফিউল আলমের স্ত্রী ইয়াসমিনসহ কয়েকজন নারী সানজিদার বাসায় যান। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে সানজিদাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ ওঠে।

ঘটনার সময় বাসায় থাকা সানজিদার ১২ বছর বয়সী ছেলে সাব্বির চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয় বাসিন্দারা কয়েকজনকে আটক করে পুলিশে খবর দেন। আহত সানজিদাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ছেলে সাব্বির জানায়, ঘটনার সময় বাসায় তার মা ছাড়াও দুইজন পুরুষ ছিলেন। পরে কয়েকজন নারী এসে তার মায়ের ওপর হামলা চালান। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল বলেও দাবি করে সে।

প্রতিবেশী সোহাগ বলেন, চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে যান। পরে কয়েকজন নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয় সমাজকর্মী ডালিম ও রিয়াদ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আহত সানজিদাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। সানজিদার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বারদোনা এলাকায় হওয়ায় ঘটনাস্থলে তার নিকট স্বজন কেউ ছিলেন না। স্থানীয় বাসিন্দারাই তাকে হাসপাতালে নেওয়া ও চিকিৎসার ব্যবস্থা করেন।

হাসপাতালে নিহতের সাবেক স্বামী ইমন কন্ট্রাক্টর জানান, ঘটনার বিষয়ে আগে তিনি কিছু জানতেন না। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তিনজনকে আটক করেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া চলমান।

আমার বার্তা /জেএইচ

ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত

ময়মনসিংহের আনন্দ কলেজ রেলক্রসিং এলাকায় জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে।

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন আহত হয়েছেন।  বুধবার

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

রাজশাহীর মোহনপুরে যাত্রীবাহী মাহিন্দ্রা ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও

বেইলি ব্রিজ ভেঙে ঢাকা-পাথরঘাটা সড়ক যোগাযোগ বন্ধ

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্মাণাধীন সেতুর পাশের বেইলি ব্রিজ ধসে পড়ায় ঢাকা-পাথরঘাটা মহাসড়কে সব ধরনের যান চলাচল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার

দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলা, নিহত ১২

ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

মানবতাবিরোধী অপরাধে হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত

১১৯ সেকেন্ড : মেসি নামলেন, গোল করলেন; রেকর্ড গড়লেন

টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত ১৩

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ: হাইকোর্ট

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

ভোটের দায়িত্বে মারা গেলে ১০ লাখ টাকা অনুদান

বেইলি ব্রিজ ভেঙে ঢাকা-পাথরঘাটা সড়ক যোগাযোগ বন্ধ

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

আফগানিস্তানে গভীর রাতে পাকিস্তানের হামলা, শিশুসহ নিহত ১৩

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন: প্রধানমন্ত্রী

ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করলেন প্লাতিনি

কক্সবাজারে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

মেসি–জাদুতে বড় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল আর্জেন্টিনা