ই-পেপার মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে: শামীম হায়দার

আমার বার্তা অনলাইন:
১০ জুন ২০২৬, ১১:৪৩

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, সরকার যদি প্রথম বছরেই অনিয়মের নির্বাচন করে, তাহলে এই সরকার মুখ থুবড়ে পড়বে, পাঁচ বছর দেশ চালাতে পারবে না।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে বরিশাল নগরীর সদর রোডে কীর্তনখোলা মিলনায়তনে ‘দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট সামনে রেখে জাতীয় পার্টির করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নে জাপা মহাসচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনের একটি অসহায়ত্ব দেখেছি। উনি জামাত, এনসিপি ও বিএনপিকে মিন করেছেন। তারা আলোচনা করে শান্তিপূর্ণ নির্বাচন যেন করতে পারে। অর্থাৎ সরকার না চাইলে নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোট করতে পারবে না। তাই যদি হয়ে থাকে সেই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে কিনা সে বিষয়ে প্রেসিডিয়াম মিটিং এবং কেন্দ্রীয় কমিটিতে আলোচনা হবে।

তিনি বলেন, অতীতে আওয়ামী লীগের আমলে ভ্রান্ত ভোট হয়েছে বলেই দেশের সব সমস্যার সমাধান হয়নি, সমস্যা সৃষ্টি হয়েছে। আর যদি সেই ইরেগুলার, আনফেয়ার ভোট হয় তাহলে সেই একই ধরনের ইতিহাস ইতিবৃত্ত ঘটবে।

মহাসচিব বলেন, দেশ একটি ক্রান্তিকালে পড়েছে, তীব্রভাবে অর্থনৈতিক সংকট বাড়ছে, অসংখ্য মানুষ চাকরি হারাচ্ছে। নতুন সরকার নতুন আগমন গণতন্ত্রের নবদোয়ার হওয়ার কথা ছিল। আমরা কষ্ট ভারাক্রান্ত মনে দেখেছি নতুন সরকারের যাত্রা গণতন্ত্রের অগ্রযাত্রা হচ্ছে না। সেখানে আমরা একমুখিতা, এক দলীয়করণ, স্বজনপ্রীতি, দুর্নীতির পূর্বাভাস দেখতে পাচ্ছি।

তিনি বলেন, সরকার যদি সচেষ্ট না হয়, জাতীয় ঐক্য করতে না পারে, জনগণকে সঙ্গে নিতে না পারে, সব দলকে সঙ্গে নিতে না পারে। আমরা রোহিঙ্গার চেয়েও বড় সমস্যার আশঙ্কা করছি।

জাতীয় পার্টি দেশপ্রেমিক মানুষের দল, জাতীয় পার্টির মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল উল্লেখ করে তিনি বলেন, নব্যজাতীয় ঐক্য করার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি। যদি সরকার ঐক্য করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ একটি দীর্ঘমেয়াদি কনফ্লিক্ট জোনে পরিণত হতে পারে। বাংলাদেশের দীর্ঘমেয়াদি দুর্ভিক্ষ ও অভ্যন্তরীণ গৃহযুদ্ধ হতে পারে।

সভায় প্রধান বক্তা হিসেবে কথা বলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিভাগের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। বিশেষ অতিথি ছিলেন- প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন।

জাতীয় পার্টির বরিশাল মহানগরের আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় পার্টি বরিশাল বিভাগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা /জেএইচ

বিএনপি ৩১ দফার মুলা ঝুলিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

বিএনপি গত ১৬ বছর ৩১ দফার মুলা ঝুলিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন

হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ কায়েম করেন জনগণ আপনাদেরও তাড়াবে

সরকারের উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,  হাসিনাকে তাড়িয়েছি, যদি

নতুন রাষ্ট্রপতি কে হবেন, সেটি দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয়: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, নতুন রাষ্ট্রপতি কে

রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন রাষ্ট্রপতি কে হবেন,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেকে গড়ো শক্তভাবে, তাহলে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ

জাপান বাংলাদেশের পুরোনো ও বিশ্বস্ত বন্ধু: আফরোজা খানম

গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে দুই সপ্তাহ লাগতে পারে: জ্বালানি মন্ত্রী

কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩ জন

অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিল সরকার

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টস: ফুটবলে বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকরা আমাদের চোখ, সংবাদ হতে হবে বস্তুনিষ্ঠ: ত্রাণ প্রতিমন্ত্রী

আজ এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৯ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৩০ জন

নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর

গান গাওয়া তো অন্যায় কিছু না: বিউটি পালকে নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী

বাস্তব প্রশিক্ষণ শেষে ৯৩ সহকারী পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে পদায়ন

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই: পার্থ

নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে: মহিলা পরিষদ

সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার, কার্যক্রম চালাতে পারবে আদ্-দ্বীন হাসপাতাল

চট্টগ্রামে ইতালির তৈরি পিস্তল ও গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব উম্মে মারুফা