ই-পেপার শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

নতুন পৌরসভা ও উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া
আমার বার্তা অনলাইন:
১৩ জুন ২০২৬, ১৮:০৭
আপডেট  : ১৩ জুন ২০২৬, ১৮:০৯

নতুন পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে কক্সবাজারের স্থানীয় সরকার ও প্রশাসনিক কাঠামো উন্নয়নে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৩ জুন) বিকেলে কক্সবাজারের পেকুয়া সফরকালে তিনি নবগঠিত পেকুয়া পৌরসভা এবং নতুন মাতামুহুরী উপজেলার আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন ও কার্যক্রমের উদ্বোধন করেন।

স্থানীয় প্রশাসন ও সাধারণ নাগরিকদের মতে, প্রধানমন্ত্রীর এই আগমন ও নতুন প্রশাসনিক অঞ্চল ঘোষণার পর থেকে পেকুয়া, চকরিয়া ও মাতামুহুরী সংলগ্ন পুরো এলাকা জুড়ে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

নাগরিক সুবিধা ও অবকাঠামোগত উন্নয়নের নতুন দিগন্ত এই দুটি বড় সিদ্ধান্তের ফলে অবহেলিত এই অঞ্চলে উন্নয়নের এক নতুন দ্বার উন্মোচিত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, নতুন উপজেলা ও পৌরসভা গঠন এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, যা আজ পূরণের মুখ দেখল। এই অঞ্চলের ভৌত অবকাঠামো এবং সার্বিক জীবনযাত্রার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর এই সফর এক বড় মাইলফলক হয়ে থাকবে বলে আশা করছেন তারা।

তারা আরও জানান, নতুন এই পৌরসভা ও উপজেলা গঠনের ফলে পেকুয়া, চকরিয়া ও সংলগ্ন অঞ্চলের বিশাল জনগোষ্ঠীর নাগরিক সুযোগ-সুবিধা, যেমন— উন্নত রাস্তাঘাট, সুয়ারেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা প্রাপ্তি আরও সহজ ও দ্রুত হবে। এছাড়াও এখন আর দূরবর্তী প্রশাসনিক কেন্দ্রে যেতে হবে না। এতে করে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বাড়বে।

আমার বার্তা/এমই

আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করে দিয়েছি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

সারাদেশের ন্যায় ধামরাইয়ে বৃক্ষরোপন কর্মসূচি শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশব্যাপী বৃক্ষরোপণ

পরিচয় দেওয়ার পরও ওসি বললেন ‘চোখ নিচে নামিয়ে কথা বল’

পুলিশের উগ্র আচরণের শিকার হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। চট্টগ্রামে বিমানবন্দর থেকে বাসায় ফেরার

চাঁদপুরে গড়ে উঠেছে আঙুর সাম্রাজ্য

চাঁদপুরের নদীবিধৌত জনপদে সাধারণত ধান, সবজি কিংবা মৌসুমি ফলের চাষই বেশি দেখা যায়। তবে প্রচলিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহিদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে দিলেন আর্থিক সহায়তা

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য: মির্জা ফখরুল

আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী

সারাদেশের ন্যায় ধামরাইয়ে বৃক্ষরোপন কর্মসূচি শুভ উদ্বোধন অনুষ্ঠিত

পরিচয় দেওয়ার পরও ওসি বললেন ‘চোখ নিচে নামিয়ে কথা বল’

নতুন পৌরসভা ও উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

বনানীতে নিষিদ্ধ আ.লীগের সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

ইতিহাস সঠিকভাবে কথা বললে বিকৃতকারীরা হেলিকপ্টারে পালাতে বাধ্য হয়

চাঁদপুরে গড়ে উঠেছে আঙুর সাম্রাজ্য

ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

স্নাতক ও ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে পড়ার সুযোগ পাবেন নারীরা: প্রধানমন্ত্রী

খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অস্থায়ী অপারেশন বেইজ ক্যাম্প স্থাপন

১৪০ কোটি নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে: সম্প্রচার মন্ত্রী

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

রাউজানে অটোরিকশায় এসে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতাকে হত্যা

ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনায় ৫ সেনার মৃত্যু

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

নূরজাহান বেগমের করুণ মৃত্যুতে সন্তানদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত

যুক্তরাষ্ট্রের জয়ের দিনে ডুলির অভিষেকের গল্প শোনালেন অ্যালবার্ট

ধামরাইয়ে মাদকের বিরুদ্ধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত