ই-পেপার সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ শ্যালক-দুলাভাই আটক

আমার বার্তা অনলাইন:
১৫ জুন ২০২৬, ১০:৩৪

কিশোরগঞ্জের ইটনায় ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। রোববার (১৪ জুন) বিকেলে উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ জনতাগঞ্জ বাজার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

তারা হলেন, সিরাজগঞ্জ জেলার কামারখন্দ গ্রামের দুলাল মিয়ার ছেলে সাগর মিয়া (৩৮) এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বেজোড়া গ্রামের নাসির মিয়ার ছেলে মনির মিয়া (২০)। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই বলে জানা গেছে।

জানা যায়, রোববার বিকেলের দিকে সাগর ও মনির একটি ব্যাগে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে হবিগঞ্জের আজমিরীগঞ্জ এলাকা থেকে খেয়া পার হয়ে আমিরগঞ্জ জনতাগঞ্জ বাজারে আসেন। বাজার এলাকায় পৌঁছানোর পর তাদের চলাফেরা ও আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের গতিবিধি পর্যবেক্ষণ করেন।

একপর্যায়ে স্থানীয় লোকজন তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন। পরে উপস্থিত লোকজন তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো তিনটি বড় প্যাকেট উদ্ধার করেন। প্যাকেটগুলো খুলে দেখা যায়, ভেতরে বিপুল পরিমাণ গাঁজা রয়েছে। পরে ওজন করে প্রায় ১৫ কেজি গাঁজা পাওয়া যায় বলে স্থানীয়রা জানান।

ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে বাজারে উৎসুক জনতার ভিড় জমে যায়। স্থানীয়রা আটক দুই ব্যক্তিকে খেয়াঘাট এলাকায় আটকে রেখে ইটনা থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত গাঁজা জব্দ করে এবং আটক দুইজনকে থানায় নিয়ে যায়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান বলেন, স্থানীয় জনতার সহযোগিতায় ১৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমার বার্তা /জেএইচ

কোস্ট গার্ডের অভিযানে ৩৩ লাখ টাকার মাদক ও অবৈধ ভারতীয় ঔষধ উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগরে প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ঔষধ

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার

পাবনার আতাইকুলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে আতাইকুলা

নিখোঁজের কয়েক ঘণ্টা পর নদীতে ভেসে উঠল শিশুর ক্ষতবিক্ষত মরদেহ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর নিশামনি (৫) নামে এক শিশুর মরদেহ কংস

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আবু নাঈম খান নামের এক চালক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থনীতিকে পুনর্গঠন করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: অর্থমন্ত্রী

বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে: প্রতিমন্ত্রী

সরকারিভাবে নতুন পাটকল স্থাপন নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

সরকারের তোষামোদ নয় জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে ব্রিটেন

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের ব‍্যতিক্রমী উদ‍্যোগ “ম‍্যাংগো ডিপ্লোমেসি”

বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়ার আশা শিক্ষামন্ত্রীর

আন্দালিব রহমান পার্থ পেলেন আইন মন্ত্রণালয়-সম্পর্কিত নতুন দায়িত্ব

‘গ্রাম বাঁচলেই বাঁচবে বাংলাদেশ’: তারেক রহমানের নতুন রাজনৈতিক দর্শন

অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ পেলেন রপ্তানিকারকরা

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে কী করে বাজেট বাস্তবায়ন হবে

সাবেক আইজিপি বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: দুদক

ভারতের দূতকে তলব করে কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ, ঘাটতি ২ লাখ কোটি টাকা

কৃষকের হাতের নাগালে দুই হাজার ছোট হিমাগার বানাবে সরকার

পুরোনো রেল নিলামে বিক্রি সম্ভব নয়, দুর্ঘটনা রোধে নেওয়া হচ্ছে পদক্ষেপ

নজরুল বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও গণমাধ্যম বিষয়ক কর্মশালা