ই-পেপার রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

চট্টগ্রামে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা

আমার বার্তা অনলাইন:
২১ জুন ২০২৬, ১৮:০২

চট্টগ্রামে চুরির অভিযোগে মো. জয়নাল (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মারধরের একপর্যায়ে তাকে বৈদ্যুতিক শক দেওয়া হয়েছে বলেও দাবি পরিবারের।

রোববার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরের কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় রেলওয়ে পাবলিক হাইস্কুলে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া ছোট মসজিদ এলাকার মৃত দুলালের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের পেছনের জানালার গ্লাস খুলে গ্রিলের ফাঁক দিয়ে কম্পিউটার চুরির চেষ্টা করছিলেন জয়নাল। এমন অভিযোগ তুলে বিদ্যালয়ের দুই প্রহরী আজাদ ও সমীর দাশ তাকে ধরে মারপিট করে। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজনও সেখানে জড়ো হন। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় স্কুলের প্রধান ফটকের সামনে জয়নালকে ফেলে রাখা হয়।

খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে, জয়নালের স্বজনেরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষোভে ফেটে পড়েন এবং পুলিশের গাড়িতে মরদেহ তুলতে বাধা দেন। প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনাস্থলে নিহতের মা ছেনোয়ারা বেগম বলেন, আমার ছেলে দোষ করলে তার বিচার হতো। এভাবে মেরে ফেলতে পারে না। আমার ছেলেকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়েছে। এর বিচার চাই।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, স্কুলে চুরি করতে গিয়ে ধরা পড়েন ওই যুবক। পরে তাকে মারধর করা হয়। পুলিশ মরদেহ উদ্ধার করতে গেলে তার স্বজনেরা উত্তেজিত হয়ে পড়েন। পরে তাদের বুঝিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বিদ্যালয়ের দুই প্রহরী আজাদ ও সমীরকে আটক করে থানায় নেওয়া হয়েছে। বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগের বিষয়টি ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

আমার বার্তা/এমই

পাথরঘাটায় জেলেদের নিয়ে কোস্ট গার্ডের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

রগুনার পাথরঘাটায় জেলেদের অংশগ্রহণে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার (২১

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

বগুড়ার শাজাহানপুরে আট বছর বয়সী শিশু রিফাত হোসেন হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর

দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন কালুরঘাট বিসিক শিল্প এলাকায় দিন-দুপুরে একটি পোশাক কারখানার সামনে সন্ত্রাসীদের গুলির

সরিয়ে দেওয়া হলো সিলেটের ডিসি সারওয়ার আলমকে

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২১ জুন) জনপ্রশাসন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

জুলাই হত্যাকাণ্ডের ৭ মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড: সংসদে আইনমন্ত্রী

ইসলামাবাদ সমঝোতা স্মারক নিয়ে ৪ মুসলিম দেশের আলোচনা

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মাদক প্রতিরোধে বিজ্ঞানভিত্তিক উদ্যোগের আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

সংসদে বাজেট, সীমান্ত হত্যা ও প্রধানমন্ত্রীকে নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময়

কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে: প্রতিমন্ত্রী

২০২৮ সাল থেকে প্রাথমিকের কারিকুলাম আমূল পরিবর্তন হচ্ছে: প্রতিমন্ত্রী

সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়ে নৌবাহিনীতে যোগ দিলেন ৬১ নবীন কর্মকর্তা

ভারতের সঙ্গে পানিবণ্টন চুক্তিগুলো পর্যালোচনা করা হচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

চট্টগ্রামে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা

প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের গোলযোগ সৃষ্টির শক্তি নেই: ড. মাহবুব

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০: স্বাস্থ্য অধিদপ্তর

সরকারি দপ্তরে শূন্য পদ সাড়ে ৪ লাখের বেশি, নিয়োগে ৫ বছরের পরিকল্পনা

পাথরঘাটায় জেলেদের নিয়ে কোস্ট গার্ডের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ঢাকায় ৫৩ ফ্ল্যাট, আলিশান বাংলো ও শত বিঘা জমির মালিক শহিদুল

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ডিএমপিতে ২ উপ-পুলিশ কমিশনারকে বদলি

‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ