ই-পেপার রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

নজরুল ও হেমন্ত স্মরণে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

আমার বার্তা অনলাইন:
২১ জুন ২০২৬, ১০:৩৫

​বাংলা সাহিত্যের অবিসংবাদিত কণ্ঠস্বর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী এবং উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা।

গতকাল সন্ধ্যায় বাংলামোটরের ‘সংস্কৃতি বিকাশ কেন্দ্রে’ সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘জাতীয় উত্তরনী সংসদ’ এই স্মরণানুষ্ঠানের আয়োজন করে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মো. কফিল উদ্দিন। লায়ন্স ক্লাবের সাবেক গভর্নর ও বিশিষ্ট সমাজসেবিকা হেলেন এ নাসরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক রফিকুজ্জামান, জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট জ. ই. বুলবুল, বিশিষ্ট কবি রেহানা সুলতানা এবং সার্ক কালচারাল সোসাইটির কার্যকরী সভাপতি এ টি এম মমতাজুল করিমসহ বরেণ্য ব্যক্তিবর্গ। এছাড়া অনুষ্ঠানে দৈনিক বঙ্গ সংবাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোহাম্মদ অলিউল্লাহ খান উপস্থিত ছিলেন।

​আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, নজরুল ও হেমন্ত মুখোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি এবং মানবিক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২০ জন গুণী ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

​সম্মাননা প্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—স্বাস্থ্য সাংবাদিকতায় জ. ই. বুলবুল, আবৃত্তিতে রাশেদ নিউটন, ওষুধ শিল্পে অপটিমাম ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক জগবন্ধু সূত্রধর, অভিনয়ে নাজমুল খান, বৈদেশিক কর্মসংস্থানে মো. সামাদ চৌধুরী, নারী উদ্যোক্তা হিসেবে সাঈদা আক্তার, সমাজ সেবায় সাহাব উদ্দিন, রাজনীতিতে মাহবুব আলমগীর আলো এবং উদ্যোক্তা হিসেবে মো. দেলোয়ার হোসেন প্রমুখ ।

​অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠক গোলাম রব্বানী ও জ্যেষ্ঠ সাংবাদিক জ. ই. বুলবুল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গ্রীন টিভির সিনিয়র সাংবাদিক ও সহকারী ম্যানেজার রাশেদ নিউটন।

সংস্কৃতিপ্রেমীদের পদচারণায় মুখরিত এই আয়োজনের সাফল্যমণ্ডিত করতে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়েছে আয়োজক কমিটি।

আমার বার্তা /জেএইচ

মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ১০

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মিছিল ও বিক্ষোভ করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের

কাজী নজরুল ইসলাম ও হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে আজ বিশেষ সভা

​আজ ২০ জুন শনিবার, সাহিত্যের অবিসংবাদিত কণ্ঠস্বর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী এবং

শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’সহ গ্রেফতার ৪, থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার

ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে ‘অটো সজল’কে (৩১) তিন সহযোগীসহ গ্রেফতার

মিছিল থেকে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, নারীসহ আটক ৩ জন

রাজধানীর মহাখালীতে আন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপিতে ২ উপ-পুলিশ কমিশনারকে বদলি

‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ

মামুনুল হককে নিয়ে বিএনপি এমপির ও নিজের মন্তব্য এক্সপাঞ্চ করলেন স্পিকার

তৃণমূলের সেবায় আগ্রহী নন আইনজীবীরা, বাড়ানো হবে ফি: আইনমন্ত্রী

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা

দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক

বাবা দিবসে সন্তানের চোখে বাবা

ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর

অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ

জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়লেন শান্ত-তাইজুলরা

সরিয়ে দেওয়া হলো সিলেটের ডিসি সারওয়ার আলমকে

মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

যেভাবে গুম করা হয়েছিল বিএনপি নেতা ইলিয়াস আলীকে

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

আ.লীগের কেউ বিশৃঙ্খলা করলে নিজেরাই ঝুঁকিতে পড়বে: র‌্যাব

ছয় সপ্তাহ পর খারগ দ্বীপ থেকে আবার তেল রপ্তানি শুরু করল ইরান

আঞ্চলিক ‘অ্যাভিয়েশন হাব’ হতে মহাপরিকল্পনা হাতে নিচ্ছে সরকার

ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ডোনাল্ড ট্রাম্প

ঋণের বোঝা নিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াতে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

মহানবীর (সা.) হিজরতের সঙ্গে যেভাবে মিশে আছে এক প্রজন্মের আত্মত্যাগ