ই-পেপার মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

কুতুবদিয়ায় সাগরে মাছ ধরার ট্রলার ডুবি: মরদেহ উদ্ধার ৪, নিখোঁজ ১

কুতুবদিয়া
১৪ জুলাই ২০২৬, ১৫:৪৬

বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ ও বৈরী আবহাওয়ার কবলে পড়ে ১২ জন জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ৪ টার দিকে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের অদূর সাগরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে জীবিত ও ৪ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, এখনো নাছির উদ্দীন নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। ​নিখোঁজ নাছির উদ্দীন পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা।

​উদ্ধার হওয়া মৃত জেলেরা হলেন, কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালীর মো. সাগর, মো. করিম, মো. আইয়ুব মনির ও একই উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের হায়দার পাড়ার বাসিন্দা কামাল হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার সকালে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী ঘাট থেকে নুরুল আবছারের মালিকানাধীন 'এফবি ফকিরা মসজিদ' নামের ট্রলারটি ১২ জন জেলে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোর ৪ টার দিকে হঠাৎ সাগর উত্তাল হয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। সেখানকার ৭ জন জেলে জীবন বাঁচাতে অন্য ট্রলারে উঠলেও এখনো এক জন জেলে নিখোঁজ রয়েছেন।

কুতুবদিয়া উপজেলা মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ৭ জন জেলে পার্শ্ববর্তী একটি ট্রলারে উঠতে সক্ষম হয়েছেন। এরমধ্যে ৩ জন জেলে কুতুবদিয়া উপজেলায় ফিরে এলেও, অন্য ৪ জন জেলে উদ্ধারকারী ট্রলারে করে নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুতুবদিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক বলেন, সাগরে ট্রলার ডুবির ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তবে, এ প্রতিবেদনটি লেখা পর্যন্ত নিখোঁজ এক জেলের কোনো খোঁজ পাওয়া যায়নি।

মধুপুরে চায়না জাল দিয়ে চলছে দেশীয় মাছ নিধনের সমারোহ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন এলাকায় চলছে নিষিদ্ধ চায়না জাল দিয়ে মাছ ধরার মহোৎসব। নদনদী, খালবিল

ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ

চট্টগ্রাম নগরে ২ কোটি টাকা চাঁদা না পেয়ে দিন-দুপুরে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে

রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নিরাপদ মাংস নিশ্চিত করতে রাজশাহীতে একটি আধুনিক

জালে আটকা বিশাল অজগর উদ্ধার, দেখতে উৎসুক জনতার ভিড়

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কেসি চালিতাবুনিয়া গ্রামে বুসনা জালে আটকে থাকা অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার সামার-২০২৬ শুরু

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা: সংসদে শিক্ষামন্ত্রী

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০: স্বাস্থ্য অধিদপ্তর

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান

ইউএনডিপির ঢাকা অফিসে যোগ দিলেন নতুন আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস

মধুপুরে চায়না জাল দিয়ে চলছে দেশীয় মাছ নিধনের সমারোহ

পাবলিক পরীক্ষার জন্য আলাদা ও স্থায়ী কেন্দ্র করার পরিকল্পনা সরকারের

তিস্তা-সোমেশ্বরীতে সতর্কতা, রংপুরে নতুন করে বন্যার আশঙ্কা

কুতুবদিয়ায় সাগরে মাছ ধরার ট্রলার ডুবি: মরদেহ উদ্ধার ৪, নিখোঁজ ১

আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে উদ্যোক্তাদের পাশে থাকব: প্রধানমন্ত্রী

বন্যায় ৫৪ জনের বেশিরভাগেরই মৃত্যুর কারণ পাহাড় ধস: দুর্যোগমন্ত্রী

আইসিসি থেকে শাস্তি ও ভারত সিরিজ নিয়ে যা বলছে বিসিবি

সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ

জুনে ৫৩২ সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে নির্ধারিত সূচিতে

ঢাকার বর্জ্য থেকে প্রতিদিন ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে: তথ্য উপদেষ্টা

এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণে একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য সরকার চেষ্টা করছে: তথ্য উপদেষ্টা

স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী