ই-পেপার মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

আমার বার্তা অনলাইন:
১৪ জুলাই ২০২৬, ১৬:২০
আপডেট  : ১৪ জুলাই ২০২৬, ১৬:২৫
সংসদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলই) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি।

স্পিকারের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের সকলেই উদ্বিগ্ন— এই বৃষ্টির সিজনের পরীক্ষা নিয়ে। আমরা কন্সট্যান্ট মনিটরিংয়ে ছিলাম, এখনও আছি। সারাদিনই আমরা এই কাজটি করে থাকি।

তিনি বলেন, সেখানে দেখা গিয়েছে, যদি পরীক্ষার কোনও কেন্দ্রে পানি উঠে থাকে, তাৎক্ষণিকভাবে আমরা কেন্দ্র সরিয়ে দেই। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এ যাবত শুধু একটি কলেজ, কুমিল্লা সরকারি কলেজের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। সেই কলেজের মাঠটা ভরে গিয়েছিল। তাছাড়া অন্যান্য জায়গায় যখনই পানি উঠেছে, তবে সেটা তেমন বেশি নয়, গুটিকয়েক এবং সাথে সাথেই কেন্দ্র পাল্টানো হয়েছে।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের যে সুবিধা দেওয়া, সেই সুবিধা দেওয়া হয়েছে। এ ব্যাপারে আমরা সবসময় উদ্বিগ্ন ছিলাম, আমরা কন্টিনিউয়াস মনিটরিং করে এই কাজগুলো করছি। সেই ক্ষেত্রে আমরা মনে করি, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে শুধরিয়ে দেওয়া আমাদের জন্য কোনও বিরাট কাজ নয়। কারণ আমরা অনেক জায়গায় পরীক্ষা বন্ধ করেছি এবং আবার আমাদের কোশ্চেন সেট রয়েছে, আমরা আবার তাদের পরীক্ষা নেবো।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা আবারও পর্যালোচনা করছি— যদি কোথাও আমাদের প্রশাসনের দুর্বলতার কারণে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে— এই জরিপটা আমাদের কাছে আসার পরে সেইভাবে প্রয়োজনে পুনরায় পরীক্ষাও নিতে পারি। আমরা চিটাগাং বোর্ডে এই ব্যবস্থাটি করেছি এবং সেই অবস্থান আমাদের রয়েছে। সেজন্য আবারও অনুরোধ করবো, শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিল ফিরে যাক, তাদের চেয়ে আমরাই উদ্বিগ্ন। তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন যে কিভাবে— তাদেরকে আমরা পরীক্ষা সঠিকভাবে নেবো। এই দুর্যোগ মোকাবিলা করবো।

তিনি আরও বলেন, আমি আবারও আশ্বাস দিচ্ছি যে, যেসব পরীক্ষা কেন্দ্রে এ ধরনের ভুল ত্রুটি হয়েছে, সেখানে রি- এক্সামিন নেওয়ার প্রভিশনও আমাদের রয়েছে। এরা আমাদের ভবিষ্যৎ। এদেরকে আমরা কোনও অবস্থায় ডিপ্রাইভ করতে পারি না। করবো না। সেটাই আমি মহান সংসদের মাধ্যমে জাতিকে জানাতে চাচ্ছি।

আমার বার্তা/এমই

বন্যা মোকাবিলায় সব প্রতিষ্ঠানকে সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে হবে

দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের সব মন্ত্রণালয়

জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা: সংসদে শিক্ষামন্ত্রী

আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুন

ইউএনডিপির ঢাকা অফিসে যোগ দিলেন নতুন আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস

বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শীর্ষ পদে বড় পরিবর্তন এসেছে। সংস্থাটির নতুন আবাসিক প্রতিনিধি হিসেবে

পাবলিক পরীক্ষার জন্য আলাদা ও স্থায়ী কেন্দ্র করার পরিকল্পনা সরকারের

দেশে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিভিন্ন পাবলিক পরীক্ষা চলাকালে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘসময় বন্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবিলায় সব প্রতিষ্ঠানকে সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে হবে

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ঘোষণা শিক্ষার্থীদের

সবার সঙ্গে পরামর্শ করেই পরীক্ষা বহাল রাখা হয়েছিল: শিক্ষামন্ত্রী

পরীক্ষার্থীরা আন্দোলনে, বৈঠকে কর্মকর্তারা: সিদ্ধান্ত বিকেলের মধ্যে

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার সামার-২০২৬ শুরু

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা: সংসদে শিক্ষামন্ত্রী

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০: স্বাস্থ্য অধিদপ্তর

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান

ইউএনডিপির ঢাকা অফিসে যোগ দিলেন নতুন আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস

মধুপুরে চায়না জাল দিয়ে চলছে দেশীয় মাছ নিধনের সমারোহ

পাবলিক পরীক্ষার জন্য আলাদা ও স্থায়ী কেন্দ্র করার পরিকল্পনা সরকারের

তিস্তা-সোমেশ্বরীতে সতর্কতা, রংপুরে নতুন করে বন্যার আশঙ্কা

কুতুবদিয়ায় সাগরে মাছ ধরার ট্রলার ডুবি: মরদেহ উদ্ধার ৪, নিখোঁজ ১

আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে উদ্যোক্তাদের পাশে থাকব: প্রধানমন্ত্রী

বন্যায় ৫৪ জনের বেশিরভাগেরই মৃত্যুর কারণ পাহাড় ধস: দুর্যোগমন্ত্রী

আইসিসি থেকে শাস্তি ও ভারত সিরিজ নিয়ে যা বলছে বিসিবি

সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ

জুনে ৫৩২ সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে নির্ধারিত সূচিতে