ই-পেপার বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেনের ৩ বগি লাইনচ্যুত

আমার বার্তা অনলাইন:
২১ অক্টোবর ২০২৬, ১৪:৩৯

কুমিল্লার লাকসামে কর্ণফুলী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ দুর্ঘটনায় ভোগান্তিতে পড়েছেন ট্রেনে থাকা যাত্রীরা।

বুধবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে নাঙ্গলকোটের নাওটি ও লাকসামে উপজেলার আজগরা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম থেকে ঢাকামুখি কর্ণফুলী এক্সপ্রেসটি নাঙ্গলকোটের নাওটি ও লাকসামে উপজেলার আজগরা এলাকার মাঝামাঝি স্থানে পৌঁছলে হঠাৎ তিনটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

তবে এ ঘটনায় কোনো হতাহত নেই।

ট্রেনটি উদ্ধারে লাকসাম রেলওয়ে জংশন থেকে রিলিফ ট্রেন রওয়ানা দিয়েছে। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ রয়েছে বলেও জানিয়েছেন ওসি।

এদিকে ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। দুর্ঘটনার কারণে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে।

কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসেন বলেন, কর্ণফুলী ট্রেন দুর্ঘটনার কারণে ট্রেন সিডিউলে কোনো সমস্যা হচ্ছে না। চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

নাটোরে সড়ক দুর্ঘটনা, হতাহতদের উদ্ধারের সময় লুটপাট

নাটোরে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, রিসোর্টে আগুনের পর বাড়তি নজরদারি

সমুদ্রের ঢেউয়ে গা ভেজানো, সৈকতে হাঁটাহাঁটি আর প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় কাটানো—শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক

ট্রাকের পাটাতনের গোপন চেম্বারে ৩ লাখ ২০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকায় ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন চেম্বার থেকে ৩ লাখ

লিচুবাগানে সিমেন্টের বস্তায় ১০৩ ককটেল, উদ্ধার করল এসআরবি

রাজশাহীতে লিচুবাগানের পাশে পরিত্যক্ত একটি সিমেন্টের বস্তা থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রপ্তানি বাণিজ্যে নতুন দিগন্ত, দক্ষিণ আমেরিকায় ৩ মাসে ‘বিপুল আয়’

নাটোরে সড়ক দুর্ঘটনা, হতাহতদের উদ্ধারের সময় লুটপাট

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, রিসোর্টে আগুনের পর বাড়তি নজরদারি

ট্রাকের পাটাতনের গোপন চেম্বারে ৩ লাখ ২০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১

কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেনের ৩ বগি লাইনচ্যুত

ফ্রান্স-ইতালি-আলবেনিয়ায় বিক্ষোভ, বাড়ছে সহিংসতা

জামায়াত যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন

লিচুবাগানে সিমেন্টের বস্তায় ১০৩ ককটেল, উদ্ধার করল এসআরবি

সত্য ও ন্যায়ের পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ‘রিচ’

খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর

পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার

টঙ্গীতে সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৩ জন দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

১৩ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ২৫ হাজার মানুষ

কঠোর নিরাপত্তায় রূপপুর পৌঁছল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের চালান

মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক হোসেন

নিরাপদে সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন: প্রতিমন্ত্রী পুতুল