ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

কারখানা স্থানান্তরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ক্ষতি ৭১৫ কোটি টাকা

আমার বার্তা অনলাইন
০২ এপ্রিল ২০২৬, ১২:৪৮

ঢাকার কারখানা বন্ধ হয়ে যাওয়া এবং তা সাভারের আশুলিয়ায় স্থানান্তরের কারণে বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ কোম্পানি লিমিটেড। শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিটির এতে এককালীন প্রায় ৭১৫ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বড় এই আর্থিক ক্ষতির ফলে সর্বশেষ গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের মুনাফায়ও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে।

কোম্পানিটির ২০২৫ হিসাব বছরের আর্থিক প্রতিবেদনের নিরীক্ষক গতকাল বুধবার (১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) তাদের মতামত জানিয়েছে। ওই মতামতে নিরীক্ষক জানায়, বিএটি বাংলাদেশ আলোচিত হিসাব বছরে কারখানা পুনর্গঠন ও স্থানান্তরের পেছনে মোট ৭১৪ কোটি ৫৮ লাখ টাকা ব্যয় হয়েছে, যার মধ্যে বড় একটি অংশ (৩৭৫ কোটি টাকা) স্থায়ী সম্পদের অবলোপনজনিত কারণে ব্যয় হয়েছে। এতে কোম্পানির আলোচিত বছরের মুনাফায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে।

গত বছরের জুনে সুপ্রিম কোর্ট জমির ইজারা চুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করে দেওয়ার পর কোম্পানিটির ঢাকার কারখানাটি বন্ধের সিদ্ধান্ত নেয় বিএটি বাংলাদেশ। একইসঙ্গে মহাখালী ডিওএইচএস থেকে তাদের প্রধান কার্যালয় সাভারের আশুলিয়ায় সরিয়ে নেওয়া হয়।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ঢাকার কারখানা বন্ধের সিদ্ধান্তের পর সাভারের কারখানায় উৎপাদন ক্ষমতা বাড়াতে প্রায় ২৯৭ কোটি টাকা বিনিয়োগের অনুমোদন দিয়েছে কোম্পানিটি। ২০২৫ সালের বার্ষিক ডিভিডেন্ড ঘোষণার সময় কোম্পানিটি জানায়, গত বছরের জুলাই থেকে ঢাকার কারখানার সব যন্ত্রাংশ ও সিগারেট তৈরির সরঞ্জাম সাভারে সরিয়ে নেওয়া হয়েছে। আকস্মিক কারখানা বন্ধ, স্থানান্তর এবং পুনর্গঠনের ফলে ৭১৫ কোটির এই বড় ক্ষতি কোম্পানির মুনাফায় নেতিবাচক প্রভাব ফেলেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে বিএটি বাংলাদেশের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১০ টাকা ৮১ পয়সা, যা আগের বছরের তুলনায় প্রায় ৬৭ শতাংশ কম। আগের হিসাব বছরে ইপিএস হয়েছিল ৩২ টাকা ৪২ পয়সা। মুনাফায় এই বড় পতন হওয়ায় ২০২৫ হিসাব বছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের মাত্র ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। আগের হিসাব বছরে কোম্পানিটি ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো।

মাছের বাজারে ২০০ টাকার নেই কোনো মাছ

পবিত্র ঈদুল ফিতরের উৎসব শেষ হলেও নিত্যপণ্যের দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরেই থেকে যাচ্ছে।

এলপিজির সরকারি দাম ১৭০০, বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে

এপ্রিল মাসের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপি গ্যাসের দাম ১ হাজার ৭২৮ টাকা

খেলাপি ঋণসহ বিভিন্ন ঝুঁকি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণসহ বিভিন্ন ঝুঁকি আগে থেকেই শনাক্ত করতে তদারকি জোরদার করছে বাংলাদেশ

বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল

হরমুজ প্রণালির জটিলতা এড়াতে বাংলাদেশ এবার বিকল্প পথে সৌদি আরব থেকে এক লাখ মেট্রিক টন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন