ই-পেপার শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাজেটে ব্যবসায়ীদের ওপর খড়গ নামবে না: বাণিজ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৩ এপ্রিল ২০২৬, ১৫:০০
হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রাক-বাজেট আলোচনা।

আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো খড়গ নামবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘প্রাক-বাজেট আলোচনা ২০২৬–২৭: বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), চ্যানেল ২৪ ও দৈনিক সমকাল যৌথভাবে এই সভার আয়োজন করে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রাজস্ব শৃঙ্খলা আনতে আমাদের করের আওতা বাড়ানো দরকার। এই করের আওতা বাড়াতে আমরা ব্যক্তিশ্রেণির কর বাড়াচ্ছি না, বরং করদাতার সংখ্যা বাড়াচ্ছি। আমার বিশ্বাস, জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থ মন্ত্রণালয় এ নিয়ে যে পরিকল্পনা ও কাজ করছে, তার ইতিবাচক প্রতিফলন আগামী বাজেট ও পরবর্তী বছরে আপনারা দেখতে পাবেন। আপনাদের জন্য কোনো খড়গ নামছে—এমন ধারণার কোনো ভিত্তি নেই।’

তিনি বলেন, ‘আমার সিনিয়র সহকর্মী অর্থমন্ত্রীর ওপর আমার পূর্ণ আস্থা আছে। তিনি ব্যবসাবান্ধব ব্যক্তি। তিনি অর্থনৈতিক ব্যবস্থাপনা বোঝেন। এই মৌলিক বিষয়টি না বোঝার কোনো কারণ নেই।’

তিনি আরও বলেন, ‘আমি বেসরকারি খাতকে বলব—আমাদের ওপর আস্থা রাখুন। আমরা একসঙ্গে কাজ করব এবং দেশকে আরও উচ্চতায় নিয়ে যাব।’

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য মনজুর হোসেন, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি শামস মাহমুদ ও রিজওয়ান রাহমান, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর সভাপতি মো. কাওসার আলম, আইসিএবি সভাপতি এন কে এ মবিন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহীর প্রমুখ।

অনুষ্ঠানে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা এবং সর্বোচ্চ করহার ২৫ শতাংশ করার প্রস্তাব দেয় ডিসিসিআই। এছাড়া তালিকাভুক্ত নয় এমন কোম্পানির করহার তালিকাভুক্ত কোম্পানির মতো ২৫ শতাংশ নির্ধারণ এবং পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় করপোরেট কর রিটার্ন পদ্ধতি চালুর প্রস্তাবও দেওয়া হয়।

আমার বার্তা/এমই

ডিমের পর দাম বেড়েছে পেঁয়াজ-আদার, স্বস্তি নেই সবজিতেও

বাজারে এখন প্রতি ডজন ডিমের দাম ১৫০ টাকা। পাড়া-মহল্লার দোকানে আরও বেশি। গত একমাস ধরে

শিক্ষাখাতে ২০ শতাংশ বরাদ্দ নিশ্চিতের আহ্বান বিএমজিটিএ’র

বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ) আসন্ন জাতীয় বাজেটে শিক্ষা খাতে মোট বাজেটের ২০ শতাংশ

‘বাজেটের আকার বৃদ্ধি না করে কোয়ালিটির দিকে তাকানো উচিত’

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বাজেটের আকার বৃদ্ধির দিকে না তাকিয়ে সরকারের উচিত

করপোরেট গভর্নেন্সের খসড়া: স্বতন্ত্র পরিচালক থেকে অডিট সবখানে কড়াকড়ি

দেশের পুঁজিবাজারে দীর্ঘদিনের সুশাসন সংকট, আর্থিক অনিয়ম ও বিনিয়োগকারীদের আস্থাহীনতার প্রেক্ষাপটে নতুন করপোরেট গভর্নেন্স বিধিমালা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

ফের যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দিলে দেশের নাম ভুলিয়ে দেব

পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

চট্টগ্রামে সাড়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

স্লো ওভার রেটে জরিমানার সঙ্গে আরও বড় ক্ষতি হলো পাকিস্তানের

আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে: জামায়াত আমির

পর্যটন খাতে সিঙ্গাপুরের রেকর্ড আয়

বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত, আটক ২

তাবিথের সাথে আলাপের পর কোচ নিয়ে যা বললেন ক্রীড়ামন্ত্রী

ফারাক্কা বাঁধে উত্তর-পশ্চিমাঞ্চল মরুভূমিতে পরিণত: ফখরুল

প্রবাসীর কোরবানি তার ঈদের নামাজের পর হওয়া জরুরি?

তিনদিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

ইরান ফুটবল দলকে এখনও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

ডিমের পর দাম বেড়েছে পেঁয়াজ-আদার, স্বস্তি নেই সবজিতেও

বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত কর‌লেন প্রতিমন্ত্রী

ফতুল্লার গ্যাস বিস্ফোরণ: নিভে গেল একই পরিবারের পাঁচ প্রাণ

শিক্ষাখাতে ২০ শতাংশ বরাদ্দ নিশ্চিতের আহ্বান বিএমজিটিএ’র

কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?

অফার পেয়েছিলেন, তবে ফেরার পরিকল্পনা নেই মুশফিকের

হামের চেয়ে ভয়ংকর নিউমোনিয়া, প্রতিদিন প্রাণ হারাচ্ছে ৭০ শিশু