ই-পেপার রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসির প্রতিনিধিদলের বৈঠক: সহযোগিতার অঙ্গীকার

আমার বার্তা অনলাইন:
১২ এপ্রিল ২০২৬, ১৯:২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে আইএফআরসি প্রতিনিধিদলের প্রধান আলবার্তো বোকানেগ্রার সাক্ষাৎ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) প্রতিনিধিদলের প্রধান আলবার্তো বোকানেগ্রার সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার (১২ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত আইএফআরসির অমূল্য মানবিক সহায়তার কথা স্মরণ করেন এবং বাংলাদেশের সঙ্গে সংস্থাটির দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের প্রশংসা করেন। তিনি প্রাকৃতিক দুর্যোগ ও কোভিড-১৯ মহামারিতে আইএফআরসির দ্রুত সাড়া প্রদান এবং কমিউনিটি ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনায় তাদের উদ্যোগের প্রশংসা করেন। তিনি দুর্যোগ প্রস্তুতিতে, বিশেষ করে ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা প্রদান এবং স্থানান্তরের প্রচেষ্টায় তরুণ স্বেচ্ছাসেবকদের কাজে লাগানোর গুরুত্বের ওপর জোর দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী কক্সবাজারে স্বাস্থ্যসেবা প্রদান এবং নিরাপদ খাবার পানি সরবরাহসহ রোহিঙ্গা মানবিক কার্যক্রমে আইএফআরসি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) নিরবচ্ছিন্ন অবদানের জন্য ধন্যবাদ জানান। তিনি সহায়তার পরিধি আরও বাড়াতে ভাসানচরে উপযুক্ত মানবিক সম্পৃক্ততার পথ খুঁজে বের করতে আইএফআরসিকে উৎসাহিত করেন।

বোকানেগ্রা কার্যকর মানবিক কার্যক্রমকে শক্তিশালী করতে বাংলাদেশ সরকারের সাথে সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশে বর্তমানে চলমান হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টায় সহায়তা করার আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়াও তিনি বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলা ব্যবস্থা উন্নত করা এবং কমিউনিটির সক্ষমতা বৃদ্ধির কর্মসূচিগুলোতে সরকারকে সহায়তা করার জন্য আইএফআরসির প্রস্তুতির কথা জানান।

আমার বার্তা/এমই

দুপুরে জামিন, বিকেলেই কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

জুলাই আন্দোলনের সময়ের আশরাফুল হত্যাচেষ্টা মামলায় দুপুরে জামিন পাওয়ার বিকেলে কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন

দু-একটা বাদে অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দু-একটি বাদে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সব কর্মকাণ্ডকে বৈধতা দিতে যাচ্ছে বিএনপি সরকার। এমনকি গণভোটও বৈধতা

বাতিল হওয়া অধ্যাদেশগুলো নিয়ে বিরোধীদল বিভ্রান্তি ছড়াচ্ছে: আইনমন্ত্রী

সংসদে বিল পাসের মাধ্যমে বাতিল হওয়া অধ্যাদেশগুলো পরবর্তী সময়ে যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী

যোগাযোগ ব্যবস্থা নিরাপদ করতে নিরলসভাবে কাজ করছে সরকার: মন্ত্রী

দেশের যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও টেকসই করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসির প্রতিনিধিদলের বৈঠক: সহযোগিতার অঙ্গীকার

অবকাঠামো নয়, শ্রেণিকক্ষে জোর দিতে হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা

স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ

ইইউ দেশগুলোর সঙ্গে বাণিজ্যে নন-ট্যারিফ বাধা রয়েছে: বাণিজ্যমন্ত্রী

দুপুরে জামিন, বিকেলেই কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের হাত ধরে পরিবেশ সুরক্ষা ও সবুজ ভবিষ্যতের নতুন দিগন্ত

ইসলামী ব্যাংক থেকে ১০২ কোটি টাকার শেয়ার ক্রয়ে দুর্নীতি

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন

আজ অথবা কাল জামিননামা পৌঁছালেই কারামুক্ত হবেন শিরীন শারমিন

আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার: জামায়াত আমির

দু-একটা বাদে অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাতিল হওয়া অধ্যাদেশগুলো নিয়ে বিরোধীদল বিভ্রান্তি ছড়াচ্ছে: আইনমন্ত্রী

দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না : বাণিজ্যমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

যোগাযোগ ব্যবস্থা নিরাপদ করতে নিরলসভাবে কাজ করছে সরকার: মন্ত্রী

ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ইউরি গাগারিনের আবক্ষ মূর্তি উন্মোচন

সুন্দরবনে দস্যুবিরোধী সাঁড়াশি অভিযান জোরদার, ৬১ দস্যু আটক ও বিপুল অস্ত্র উদ্ধার

মরক্কোর সাহারা: মালি কর্তৃক তথাকথিত 'সদর'-এর স্বীকৃতি প্রত্যাহারের ঘোষণা

নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান প্রসব, সুযোগ বন্ধ করছেন ট্রাম্প