ই-পেপার সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

ঢাকা আসছে আইএমএফ প্রতিনিধিদল, আলোচনায় পে-স্কেল

আমার বার্তা অনলাইন:
১১ জুলাই ২০২৬, ১৪:০৩

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল ৫ দিনের সফরে রোববার (১১ জুলাই) ঢাকায় আসছে। সফরকালে সরকারের নতুন ঋণ কর্মসূচি, প্রয়োজনীয় অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি এবং বাজেট সহায়তার শর্তাবলি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করবেন তারা।

আইএমএফের বাংলাদেশ মিশন প্রধানের নেতৃত্বে আসা এই প্রতিনিধিদলটি আগামী ১৬ জুলাই পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। সফরকালে অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ ব্যাংকসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের নীতি-নির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠক করার কথা রয়েছে তাদের।

এ সময় সরকারের ঘোষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় বিপুল অর্থের উৎস এবং এর সামষ্টিক অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব নিয়েও আলোচনা হতে পারে।

এছাড়া আওয়ামী লীগ সরকারের সময় করা ঋণচুক্তির পরিবর্তে নতুন সংস্কার এজেন্ডা, ব্যাংকিং খাতের পুনর্গঠন এবং রাজস্ব সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে আইএমএফের কাছে নতুন ঋণ প্যাকেজের যে প্রস্তাব দেয়া হয়েছে, সেটিও আলোচনায় গুরুত্ব পাবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সূত্র।

সফরের প্রথম দিন অর্থ বিভাগের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে রাজস্বনীতি, বাজেট এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক অর্থায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

জনস্বার্থ নিশ্চিত করে নেওয়া হবে আইএমএফের নতুন ঋণ: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে

চাপ কাটিয়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে

বিশ্বের বৃহৎ পোশাক আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্রের বাজারে চলতি বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) বাংলাদেশের পোশাক

আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে বাংলাদেশ, ৩ সেপ্টেম্বর শুরু ট্রাভেল মার্ট

আন্তর্জাতিক পর্যটন বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করা এবং বৈশ্বিক পর্যটন শিল্পের সঙ্গে সংযোগ সম্প্রসারণের লক্ষ্যে

শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশই বস্ত্র খাতের দখলে

গত সপ্তা‌হের পাঁচ কার্যদিব‌সে দে‌শের পুঁজিবাজারে সূচক ও লেনদেনে ঊর্ধ্বমু‌খিতা পরিলক্ষিত হয়েছে। এ সময় প্রধান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবিতে নারী শিক্ষার্থীদের জন্য 'অরুণিমা কর্নার' নির্মাণের উদ্যোগ: কুবি উপাচার্য

কুবিতে নানা আয়োজনে ‘জুলাই প্রতিরোধ দিবস’ পালিত

জামানত ছাড়াই নতুন উদ্যোক্তারা পাবেন ১০ লাখ টাকা ঋণ: অর্থমন্ত্রী

শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের চিন্তা ও কর্মযজ্ঞেরই প্রতিফলন চারটি নতুন বই

নীলফামারীর ডোমারে ট্রাকের ধাক্কায় মা, দুই সন্তানসহ ৪ জন নিহত

উৎস পর্যায় থেকেই কীটনাশকের মাননিয়ন্ত্রণ জোরদার করতে হবে: কৃষিমন্ত্রী

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

বাঁশখালীতে অবৈধ ট্রলিংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ৩৭ জেলে

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

বাংলাদেশে বন্যা ও ভূমিধসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সমবেদনা

জলাবদ্ধতার প্রভাব ঢামেকেও, জরুরি বিভাগে রোগী কমেছে ২০ শতাংশ

গত অর্থবছরে ৪ লাখ ১০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়: অর্থমন্ত্রী

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য শিক্ষক প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে

টেলিটকের নেটওয়ার্কের পরিধি বাড়াতে সরকার কাজ করছে: টেলিযোগাযোগ মন্ত্রী

সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

স্থানীয় নির্বাচনের প্রস্তুতি ও কার্যনির্বাহী কমিটির সভা ডাকার সিদ্ধান্ত

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনতে গবেষণা চলছে: পাট প্রতিমন্ত্রী

হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই: প্রধানমন্ত্রী

ঢাকায় রথযাত্রায় থাকবে সাদা পোশাকে গোয়েন্দা, সোয়াত টিম: ডিএমপি