ই-পেপার রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

বিশ্ববিদ্যালয় মানেই শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হতে হবে

আমার বার্তা অনলাইন:
২০ জুন ২০২৬, ১৪:৫৯

বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি বা সনদ প্রদানের প্রতিষ্ঠান নয়, বরং দক্ষ, যোগ্য ও কর্মমুখী মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বৈশ্বিক প্রতিযোগিতার এই সময়ে গবেষণা, উদ্ভাবন ও শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা নিশ্চিত করে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে হবে।

শনিবার (২০ জুন) বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসে আয়োজিত ‘টেক্সটাইল বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিলন বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি টেক্সটাইল ও পোশাক খাত। দেশের রপ্তানি আয়ের বড় অংশ আসে এ খাত থেকে। তাই ভবিষ্যতের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। বাংলাদেশের টেক্সটাইল খাত শুধু একটি শিল্পখাত নয়, এটি দেশের অর্থনীতির রক্তসঞ্চালনের মতো কাজ করছে। এ খাতে লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং দেশের উন্নয়ন ও প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি বলেন, বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে টেক্সটাইল খাতেও প্রযুক্তিগত রূপান্তর, গবেষণা এবং নতুন উদ্ভাবনের প্রয়োজন রয়েছে। স্মার্ট টেক্সটাইল, আধুনিক উৎপাদনব্যবস্থা ও শিল্প–একাডেমিয়ার সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, টেক্সটাইল শিল্পের বহুমুখীকরণ, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে নতুন বাজার সৃষ্টি করা সম্ভব। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা আরও বাড়াতে হবে। শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা, গবেষণা এবং শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। সরকারের নেতৃত্বে শিক্ষা ও শিল্পখাতের সমন্বিত উন্নয়নে বিভিন্ন উদ্যোগ এরইমধ্যে শুরু হয়েছে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে বসছেন শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজন করতে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

টেক্সটাইল খাতের উন্নয়নে এআই ও গবেষণায় জোর দিতে হবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশের টেক্সটাইল খাতের উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা

দেশের ২২ লাখ শিক্ষার্থীর আসরে চ্যাম্পিয়ন বাকেরগঞ্জ ও সাঁথিয়া

দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া উৎসব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’- সবাইকে ছাড়িয়ে

নাম ও জন্মতারিখ সংশোধনে দালালদের ব্যাপারে সতর্ক করল ঢাকা শিক্ষা বোর্ড

নিজের নাম, বাবা-মায়ের নাম ও জন্মতারিখ সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির নামে প্রতারণা থেকে আবেদনকারীদের সতর্ক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

যেভাবে গুম করা হয়েছিল বিএনপি নেতা ইলিয়াস আলীকে

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

আ.লীগের কেউ বিশৃঙ্খলা করলে নিজেরাই ঝুঁকিতে পড়বে: র‌্যাব

ছয় সপ্তাহ পর খারগ দ্বীপ থেকে আবার তেল রপ্তানি শুরু করল ইরান

আঞ্চলিক ‘অ্যাভিয়েশন হাব’ হতে মহাপরিকল্পনা হাতে নিচ্ছে সরকার

ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ডোনাল্ড ট্রাম্প

ঋণের বোঝা নিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াতে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

মহানবীর (সা.) হিজরতের সঙ্গে যেভাবে মিশে আছে এক প্রজন্মের আত্মত্যাগ

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে: সিপিডি

চট্টগ্রামে যুবককে হত্যা : পলাতক আসামির যাবজ্জীবন

৫ গোল দেওয়া সুইডেনকেই এবার ৫ গোলে ভাসাল নেদারল্যান্ডস

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

লক্ষ্মীপুরের সাবেক এমপি মোশাররফ আর নেই

এখন কারা অনলাইনে আছে জানা যাবে হোয়াটসঅ্যাপে

মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ১০

১১ বলে সুরিয়াভানশির ফিফটির বিশ্বরেকর্ড, ৬ রানের জন্য সেঞ্চুরি মিস

বিশ্বকাপের হাজারতম ম্যাচে তিউনিসিয়াকে গুঁড়িয়ে নকআউটে জাপান

'চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন'

বাবা জীবনের প্রথম নায়ক ও এক বটবৃক্ষ