ই-পেপার রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

নাম ও জন্মতারিখ সংশোধনে দালালদের ব্যাপারে সতর্ক করল ঢাকা শিক্ষা বোর্ড

আমার বার্তা অনলাইন:
২০ জুন ২০২৬, ১৮:২০

নিজের নাম, বাবা-মায়ের নাম ও জন্মতারিখ সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির নামে প্রতারণা থেকে আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বোর্ড জানিয়েছে, কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র আবেদন দ্রুত নিষ্পত্তির প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করছে। এ ধরনের প্রতারণা এড়াতে কোনো দালাল বা মধ্যস্থতাকারীর সঙ্গে যোগাযোগ না করে সরাসরি বোর্ডের সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (২০ জুন) বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডে জমা হওয়া সংশোধন সংক্রান্ত আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য কার্যক্রম চলমান রয়েছে। গত ১৫ দিনে প্রায় ৮ হাজার আবেদন নিষ্পত্তি করা হয়েছে। অবশিষ্ট আবেদনগুলোও অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে নিষ্পত্তি করা হচ্ছে।

তবে সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র আবেদন দ্রুত নিষ্পত্তির প্রলোভন দেখিয়ে আবেদনকারীদের কাছ থেকে অর্থ আদায় করছে বলে বোর্ডের নজরে এসেছে। এ ধরনের প্রতারণার কারণে অনেক আবেদনকারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ অবস্থায় আবেদনকারীদের কোনো দালাল বা মধ্যস্থতাকারীর সঙ্গে যোগাযোগ না করার এবং কাউকে কোনো ধরনের অর্থ না দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। আবেদন সংক্রান্ত কোনো সমস্যা, তথ্য বা সহযোগিতার প্রয়োজন হলে সরাসরি ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের কার্যালয়ে (৩ নম্বর ভবন, লিফট-৬) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বোর্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে সবাইকে দালালমুক্ত সেবা গ্রহণের আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি প্রতারণা থেকে নিজে নিরাপদ থাকার এবং অন্যদেরও সচেতন করার অনুরোধ জানানো হয়েছে।

আমার বার্তা/এমই

এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে বসছেন শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজন করতে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

টেক্সটাইল খাতের উন্নয়নে এআই ও গবেষণায় জোর দিতে হবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশের টেক্সটাইল খাতের উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা

দেশের ২২ লাখ শিক্ষার্থীর আসরে চ্যাম্পিয়ন বাকেরগঞ্জ ও সাঁথিয়া

দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া উৎসব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’- সবাইকে ছাড়িয়ে

বিশ্ববিদ্যালয় মানেই শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হতে হবে

বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি বা সনদ প্রদানের প্রতিষ্ঠান নয়, বরং দক্ষ, যোগ্য ও কর্মমুখী মানবসম্পদ তৈরির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপিতে ২ উপ-পুলিশ কমিশনারকে বদলি

‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ

মামুনুল হককে নিয়ে বিএনপি এমপির ও নিজের মন্তব্য এক্সপাঞ্চ করলেন স্পিকার

তৃণমূলের সেবায় আগ্রহী নন আইনজীবীরা, বাড়ানো হবে ফি: আইনমন্ত্রী

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা

দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক

বাবা দিবসে সন্তানের চোখে বাবা

ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর

অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ

জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়লেন শান্ত-তাইজুলরা

সরিয়ে দেওয়া হলো সিলেটের ডিসি সারওয়ার আলমকে

মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

যেভাবে গুম করা হয়েছিল বিএনপি নেতা ইলিয়াস আলীকে

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

আ.লীগের কেউ বিশৃঙ্খলা করলে নিজেরাই ঝুঁকিতে পড়বে: র‌্যাব

ছয় সপ্তাহ পর খারগ দ্বীপ থেকে আবার তেল রপ্তানি শুরু করল ইরান

আঞ্চলিক ‘অ্যাভিয়েশন হাব’ হতে মহাপরিকল্পনা হাতে নিচ্ছে সরকার

ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ডোনাল্ড ট্রাম্প

ঋণের বোঝা নিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াতে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

মহানবীর (সা.) হিজরতের সঙ্গে যেভাবে মিশে আছে এক প্রজন্মের আত্মত্যাগ