ই-পেপার রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

পরীক্ষা শেষে লংমার্চ ঘিরে সায়েন্স ল্যাবে কড়া পুলিশি অবস্থান

আমার বার্তা অনলাইন:
১৫ জুলাই ২০২৬, ১৩:৫৭

এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষে পূর্বঘোষিত শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় কড়া পুলিশি অবস্থান নেওয়া হয়েছে। পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য কর্মসূচিকে সামনে রেখে সায়েন্স ল্যাব মোড় ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে সরেজমিনে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় গিয়ে দেখা গেছে, সিটি কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা শেষ করে শিক্ষার্থীরা ধীরে ধীরে বের হয়ে নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছেন। দুপুর সোয়া ১টা পর্যন্ত লংমার্চকে কেন্দ্র করে কোনো বড় সমাবেশ বা জমায়েত দেখা যায়নি। অধিকাংশ শিক্ষার্থীকে অভিভাবকদের সঙ্গে দ্রুত কেন্দ্র ত্যাগ করে বাসার উদ্দেশে রওনা হতে দেখা যায়। সম্ভাব্য কর্মসূচির কারণে অন্য দিনের তুলনায় অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

আজ (বুধবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সময়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও নেওয়া হয়।

এর আগে গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— দুর্যোগ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর পদত্যাগ।

তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, জলাবদ্ধতার কারণে শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশের অন্য সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকেও একই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং উদীয়মান সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের সক্ষমতা তুলে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ প্রতিযোগিতা নিয়ে জরুরি নির্দেশনা

জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘আন্তঃকলেজ সাংস্কৃতিক, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’ -এ অংশ নিতে আগ্রহী অধিভুক্ত কলেজগুলোকে

বিদেশি শিক্ষার্থী আকর্ষণে জাতীয় নীতিমালা করতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকারের লক্ষ্য

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫ জন

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৬
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর আশ্বাস, সংকট সমাধানে কমিটি গঠন

সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সরকার যাচাই-বাছাই করছে: আইনমন্ত্রী

সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না: ফখরুল

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর

বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি

তফসিল ঘোষণার আগে স্পিকারের কাছে সময় চাওয়া হবে: ইসি সচিব ‎

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভায় হট্টগোল, ঢাকা কলেজের ওয়াকআউট

পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে: পুলিশ

কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা

১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবে না

একরামুল হত্যা: হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ওসমান হাদি হত্যা মামলা: হাইকোর্টে ফয়সালের স্ত্রীর জামিন নাকচ

ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

সাহাবি উসমান ইবনে তালহা (রা.) ইসলামের ইতিহাসে বিখ্যাত যে কারণে

হামজার পর প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভুত ফারহান