ই-পেপার বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫ জন

আমার বার্তা অনলাইন:
২৩ জুলাই ২০২৬, ১৬:২৯

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে কমিশনের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

পিএসসির প্রকাশিত ফল অনুযায়ী, উত্তীর্ণ প্রার্থীদের তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১০ আগস্ট থেকে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

৫০তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ১ হাজার ৭৫৫টি।

ক্যাডার পদগুলোর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সবচেয়ে বেশি ৬৫০ জন নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০টি এবং পুলিশ ক্যাডারে ১১৭টি পদে নিয়োগ দেওয়া হবে।

চাকরিপ্রত্যাশীদের একটি অংশের দাবি, শুধু দ্রুত লিখিত পরীক্ষার ফল প্রকাশ করলেই হবে না, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন প্রয়োজনীয় যাচাই-বাছাই কার্যক্রমও একই সঙ্গে দ্রুত সম্পন্ন করতে হবে। তাদের মতে, এ প্রক্রিয়া সমান্তরালভাবে এগোলে নিয়োগ কার্যক্রম আরও দ্রুত শেষ করা সম্ভব হবে এবং সময়মতো নিয়োগ দেওয়ার লক্ষ্য বাস্তবায়ন হবে।

গত বছরের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪ ডিসেম্বর আবেদন গ্রহণ শুরু হয়ে চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এরপর ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা। এর ফল প্রকাশ করা হয় ১০ ফেব্রুয়ারি, যেখানে ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে ৯ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হয় লিখিত পরীক্ষা।

আমার বার্তা/এমই

বিদেশি শিক্ষার্থী আকর্ষণে জাতীয় নীতিমালা করতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকারের লক্ষ্য

আগস্ট-সেপ্টেম্বরে আসছে প্রাথমিক শিক্ষকদের নতুন বদলি নীতিমালা

প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নীতিমালা তৈরির কাজ চলছে। যার মধ্যে বদলিও অন্তর্ভুক্ত রয়েছে। এই নতুন

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২৭ জুলাই

বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের আবারও রেজিস্ট্রেশনের সুযোগ

বৈরি আবহাওয়ার কারণে ২০২৬ সালের এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে না পারা পরীক্ষার্থীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন বিশেষ দূতের সফরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সুগম হবে

ভারতে আন্দোলনকারীদের মাদক মামলায় ফাঁসানোর হুমকি পুলিশের, ভিডিও ভাইরাল

ইডিএফ ঋণের নতুন নীতিমালা, খেলাপি হলে মিলবে না নতুন সুবিধা

বিদেশি শিক্ষার্থী আকর্ষণে জাতীয় নীতিমালা করতে হবে: শিক্ষামন্ত্রী

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বাংলাদেশের সামনে বড় সুযোগ

ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের

শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

বিডার উদ্যোগে বাস্তবায়নের পর্যায়ে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

ভোলার চরমানিকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ

এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের

তারেক রহমানকে ভারত সফরে আমন্ত্রণ জানলেন নরেন্দ্র মোদী

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি

কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫ জন

আসামি মোজাফফরের পেছনে আ.লীগ সরকারের প্রশ্রয় ছিল: চিফ প্রসিকিউটর

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

আগস্ট-সেপ্টেম্বরে আসছে প্রাথমিক শিক্ষকদের নতুন বদলি নীতিমালা

দেশের দুই নদীর পানি বিপৎসীমার ওপরে, ১৪ জেলায় বন্যার শঙ্কা

পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী