ই-পেপার রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত লোগো, সিল ও মনোগ্রাম প্রকাশ

আমার বার্তা অনলাইন:
১৫ জুলাই ২০২৬, ১৫:০৬

নবগঠিত দেশের ৫৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) চূড়ান্ত লোগো, সিল ও মনোগ্রাম প্রকাশ করা হয়েছে। শিগগিরই এগুলো বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি পরিচয়পত্র (আইডি কার্ড), লেটারহেডসহ বিভিন্ন দাপ্তরিক কাজে এসব প্রতীক ব্যবহার শুরু হবে।

বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের লোগো চূড়ান্ত করা হয়েছে। যেহেতু শুধু রঙে পরিবর্তন আনা হয়েছে, তাই এ বিষয়ে আলাদা কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। খুব শিগগির বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হবে। তবে লোগোর সাদা-কালো সংস্করণে কোনো পরিবর্তন আনা হয়নি। আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। আপাতত আইডি কার্ড ও অন্যান্য জরুরি দাপ্তরিক কাজের জন্য লোগোটি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত লোগোতে শিল্ড আকৃতির নকশার মধ্যে খোলা বই, উদীয়মান সূর্য ও পৃথিবীর প্রতীক (গ্লোব) ব্যবহার করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের স্লোগান ‘লার্ন • ক্রিয়েট • ইনস্পায়ার’ সংযোজন করা হয়েছে। গাঢ় নীল, গাঢ় লাল, সাদা ও কমলা রঙের সমন্বয়ে তৈরি লোগোর নিচের রিবনে লেখা রয়েছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।

বিশ্ববিদ্যালয়ের প্রতীকী সিলে বৃত্তাকার নকশা ব্যবহার করা হয়েছে। বাইরের নীল বৃত্তে ইংরেজিতে ‘লার্ন • ক্রিয়েট • ইনস্পায়ার’ এবং নিচে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ লেখা রয়েছে। নীল, সাদা, লাল ও সোনালি রঙের সমন্বয়ে তৈরি সিলটি শিক্ষা, জ্ঞানচর্চা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গির প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামেও ঢাল আকৃতির নকশা রাখা হয়েছে। ওপরের অংশে ‘লার্ন • ক্রিয়েট • ইনস্পায়ার’ এবং নিচে উদীয়মান সূর্য, খোলা বই ও পৃথিবীর প্রতীক সংযুক্ত করা হয়েছে। মনোগ্রামের নিচে ফিতার আকৃতিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ লেখা রয়েছে। এটি সরকারি নথি, লেটারহেড, পরিচয়পত্র, প্রকাশনা ও অন্যান্য আনুষ্ঠানিক কাজে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে।

এর আগে, রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে ২০২৬ সালে দেশের ৫৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের পর গত ১০ এপ্রিল জাতীয় সংসদে বিশ্ববিদ্যালয়টির আইন পাস হয়।

আমার বার্তা/এমই

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং উদীয়মান সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের সক্ষমতা তুলে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ প্রতিযোগিতা নিয়ে জরুরি নির্দেশনা

জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘আন্তঃকলেজ সাংস্কৃতিক, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’ -এ অংশ নিতে আগ্রহী অধিভুক্ত কলেজগুলোকে

বিদেশি শিক্ষার্থী আকর্ষণে জাতীয় নীতিমালা করতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকারের লক্ষ্য

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫ জন

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৬
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর আশ্বাস, সংকট সমাধানে কমিটি গঠন

সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সরকার যাচাই-বাছাই করছে: আইনমন্ত্রী

সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না: ফখরুল

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর

বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি

তফসিল ঘোষণার আগে স্পিকারের কাছে সময় চাওয়া হবে: ইসি সচিব ‎

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভায় হট্টগোল, ঢাকা কলেজের ওয়াকআউট

পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে: পুলিশ

কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা

১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবে না

একরামুল হত্যা: হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ওসমান হাদি হত্যা মামলা: হাইকোর্টে ফয়সালের স্ত্রীর জামিন নাকচ

ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

সাহাবি উসমান ইবনে তালহা (রা.) ইসলামের ইতিহাসে বিখ্যাত যে কারণে

হামজার পর প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভুত ফারহান