ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

ভদ্রতা দেখাতে গিয়ে সিনেমা থেকে বাদ পড়তে হয় ডাকোটাকেৎ

আমার বার্তা অনলাইন
০৩ এপ্রিল ২০২৬, ১১:৪১

হলিউডে কাস্টিংয়ের বিষয়টি কতটা অনিশ্চিত হতে পারে, তার এক অদ্ভুত অভিজ্ঞতা শেয়ার করেছেন ‘ফিফটি শেডস অব গ্রে’ খ্যাত হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন। সম্প্রতি হিটস রেডিও-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, অডিশনের সময় কেবল সৌজন্য প্রকাশ করতে গিয়ে একটি চরিত্র হাতছাড়া হয়েছিল তার।

ডাকোটা জানান, একবার একটি প্রজেক্টের অডিশনের জন্য ডাক পান তিনি। সেখানে নিজের দৃশ্য পারফর্ম করার আগে তিনি ঘরে উপস্থিত সবার সঙ্গে হাত মেলান এবং নিজের পরিচয় দেন। কিন্তু এই সাধারণ শিষ্টাচারই তার জন্য কাল হয়ে দাঁড়ায়।

ঘটনা সম্পর্কে অভিনেত্রী বলেন, তিনি কক্ষে প্রবেশ করে সবার সঙ্গে হাত মেলান এবং পেশাদারভাবে নিজের পরিচয় দেন। কিন্তু দৃশ্যটিতে অভিনয় করার পর তিনি যখন সেখান থেকে চলে আসেন, তখন তাকে জানানো হয় যে তার এই আচরণ মোটেও ভালোভবে নেওয়া হয়নি।

উল্টো অভিনেত্রীর এমন আচরণের জন্য কাস্টিং সংশ্লিষ্টরা তাকে ‘অহংকারী’ এবং ‘ধূর্ত’ হিসেবে অভিহিত করেন। তাদের দাবি ছিল, ডাকোটা অতিরিক্ত আত্মবিশ্বাসী বা ‘ককি’।

এর প্রেক্ষিতে বিস্ময় প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘আমি কেবল ভদ্রতা দেখিয়েছিলাম। কিন্তু তারা ভাবল আমি খুব দেমাগি। এটা সত্যিই পাগলাটে একটা ব্যাপার ছিল। স্রেফ এই কারণেই আমি কাজটি পাইনি।’

ডাকোটা সেই প্রজেক্টটির নাম প্রকাশ না করলেও এটি স্পষ্ট যে হলিউডে অনেক সময় সাধারণ সৌজন্যবোধকেও ভুলভাবে ব্যাখ্যা করা হয়। ‘ফিফটি শেডস’ থেকে শুরু করে ‘চা চা রিয়েল স্মুথ’ বা ‘স্প্লিটসভিলে’-এর মতো বৈচিত্র্যময় কাজ করা এই অভিনেত্রী আগেও বিনোদন জগতের নানা চড়াই-উতরাই নিয়ে খোলামেলা কথা বলেছেন।

সূত্র: জিও নিউজ

আমার বার্তা/জেএইচ

‘অভিনয়ই সব নয়, নিজেকে খুঁজেও পেতে হবে’

বলিউডের গ্ল্যামার আর আলোর ঝলকানির পেছনেও যে এক গভীর আত্মানুসন্ধানের গল্প থাকে, তা আরও একবার

চলচ্চিত্র অধিদপ্তরে নির্মাতাদের ওপর হামলা, নিরাপত্তা-বিচারের দাবি

জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্রের বকেয়া বিল চাইতে গিয়ে খোদ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি)

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নাই: নিশো

বড় পর্দায় ‘সুড়ঙ্গ’ দিয়ে যে রাজকীয় অভিষেকের সূচনা করেছিলেন আফরান নিশো, এবারের ঈদে তার সেই

জাতীয় চলচ্চিত্র দিবসে প্রধানমন্ত্রীর কাছে চাওয়া

চলচ্চিত্র দিবসের আজকে এই শুভ দিনে বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়নে আমাদের তারুন্যের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন