ই-পেপার রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

উদ্বোধনী আসর মাতালেও শাকিরাকে নিয়ে বিতর্ক থামছে না

আমার বার্তা অনলাইন:
১২ জুন ২০২৬, ১৩:৫৪

বিশ্বকাপ ফুটবল আর কলম্বিয়ান পপ কুইন শাকিরা এ যেন এক অবিচ্ছেদ্য সমীকরণ। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে বসেছিল ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আসর। আর সেই জমকালো মঞ্চে নাইজেরিয়ান সেনসেশন বার্না বয়কে সঙ্গে নিয়ে অফিশিয়াল অ্যান্থেম গেয়ে পুরো গ্যালারি মাতিয়েছেন শাকিরা। তবে কেবল মঞ্চের পারফরম্যান্সই নয়, মাঠের বাইরের এক চটুল কাণ্ড আর তাকে ঘিরে তৈরি হওয়া এক রহস্যময় বিতর্কে এখন নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রে এই গায়িকা।

উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরা ও বার্না বয় তাদের অফিশিয়াল ট্র্যাক 'দাই দাই' পরিবেশন করেন। তবে পারফরম্যান্স শেষে ব্যাকস্টেজের একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ ভাইরাল। ভাইরাল ভিডিওতে দেখা যায়, পারফরম্যান্স শেষ হওয়ার পর শাকিরা ও তার নাচের দলকে যখন মাঠ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছিল, ঠিক তখনই সব প্রটোকল বা নিয়ম ভেঙে নিজের ভাই আন্তোনিও মেবারাকের সঙ্গে আচমকা নাচতে শুরু করেন শাকিরা।

নিরাপত্তারক্ষীরা বারবার তাদের চলে যেতে বললেও, দুই ভাই-বোন যেন নিজেদের আনন্দের মাঝেই বুঁদ হয়ে ছিলেন। প্রিয় তারকার এমন স্বতঃস্ফূর্ত রূপ দেখে এক ভক্ত লিখেছেন, ‘বারানকিলার দুই সন্তান আসতেকার মাঠে নাচ উপভোগ করছেন.. এটাই খাঁটি শাকিরা।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘হা হা হা, আমি তাকে ভালোবাসি! তিনি সবসময় নিজের মতো।’

এদিকে, উদ্বোধনী আসরে শাকিরার উপস্থিতি নিয়ে নেটপাড়ায় এক নতুন রহস্য ও বিতর্কের জন্ম হয়েছে। অনেকেরই দাবি, মাঠে যিনি পারফর্ম করেছেন তিনি আসলে শাকিরা নন, বরং তার কোনো 'বডি ডাবল' বা নকল রূপ ছিল। অনুষ্ঠানে নেয়ন-হলুদ রঙের মেশ আউটফিট, ম্যাচিং গ্লাভস, সাদা শর্টস এবং প্ল্যাটফর্ম স্নিকার্স পরা শাকিরার চোখ ঢাকা ছিল বড়সড় কালো সানগ্লাসে। আর এই ঢাকা লুকের কারণেই মূলত সন্দেহ দানা বাঁধে অনুরাগীদের মনে। এক নেটিজেন লিখেছেন, ‘আমি কি একা, যার মনে হচ্ছে উনি শাকিরা নন? তারা একজন নকল শাকিরাকে এনেছে।’

এই বিতর্ক আরও উস্কে দেয় ফক্স টিভির সরাসরি সম্প্রচার। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার গ্রুপ 'এ'-র উদ্বোধনী ম্যাচের আগে ফক্স টিভি উদ্বোধনী অনুষ্ঠানটি লাইভ দেখায়নি। তবে 'টেলিমুন্ডো' চ্যানেলটিতে শাকিরা ও বার্না বয়ের পারফরম্যান্স সরাসরি সম্প্রচার করা হয়। তবে ফক্স কেন এটি লাইভ দেখায়নি, তার কোনো স্পষ্ট কারণ এখনো জানা যায়নি।

প্রেমের গুঞ্জন উসকে দিলেন অভিনেত্রী প্রভা

অভিনয়ে অনেক দিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। তবু দর্শকমনে তাকে ঘিরে আগ্রহের কমতি নেই।

সংসারে শান্তির জন্য আর্জেন্টিনা জার্সিতে তানজিকার স্বামী!

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে উন্মাদনা। বৃহস্পতিবার (১১ জুন) মধ্যরাতে মেক্সিকো ও

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সঞ্জয়, কে এই শিল্পী?

এবারের ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে তিন দেশে, উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে সবখানেই। শনিবার কানাডায় হওয়া উদ্বোধনী

ওপারে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’, অবশেষে মুক্তির খবর

২০২৩ সালে মুক্তি পেয়েছিল কৌশিক গাঙ্গুলির ছবি ‘অর্ধাঙ্গিনী’। সম্পর্কের সূক্ষ্ম সমীকরণের গল্পটি দর্শকের মন জয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি: প্রধানমন্ত্রী

মেধার জয়: বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ৩য় নাবিলা ইয়াসমীনকে সংবর্ধনা

ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের জাতীয় দিবস উদযাপন

শহিদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে দিলেন আর্থিক সহায়তা

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য: মির্জা ফখরুল

আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী

সারাদেশের ন্যায় ধামরাইয়ে বৃক্ষরোপন কর্মসূচি শুভ উদ্বোধন অনুষ্ঠিত

পরিচয় দেওয়ার পরও ওসি বললেন ‘চোখ নিচে নামিয়ে কথা বল’

নতুন পৌরসভা ও উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

বনানীতে নিষিদ্ধ আ.লীগের সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

ইতিহাস সঠিকভাবে কথা বললে বিকৃতকারীরা হেলিকপ্টারে পালাতে বাধ্য হয়

চাঁদপুরে গড়ে উঠেছে আঙুর সাম্রাজ্য

ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

স্নাতক ও ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে পড়ার সুযোগ পাবেন নারীরা: প্রধানমন্ত্রী

খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অস্থায়ী অপারেশন বেইজ ক্যাম্প স্থাপন

১৪০ কোটি নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে: সম্প্রচার মন্ত্রী

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

রাউজানে অটোরিকশায় এসে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতাকে হত্যা

ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনায় ৫ সেনার মৃত্যু

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর