ই-পেপার রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

ব্রাজিলের জয়ের আনন্দে মাতলেন মোনালিসা

আমার বার্তা অনলাইন:
২০ জুন ২০২৬, ১১:৪২

বিশ্বকাপ ফুটবল ২০২৬ নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মানুষও মেতে আছেন। বিশ্বজুড়ে জনপ্রিয় এ খেলার উত্তেজনা থেকে বাদ পড়েননি বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও।

পছন্দের দলের পক্ষ নিয়ে চলছে কথার লড়াই। প্রতিপক্ষ দলের সমর্থকদের সঙ্গে রসিকতা করার পাশাপাশি বিভিন্ন মজার কর্মকাণ্ডেও অংশ নিচ্ছেন তারা।

শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টা ৩০ মিনিটে ফিলাডেলফিয়া স্টেডিয়ামে হাইতির বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। এ ম্যাচে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে আসে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এই জয়ে বিশ্বকাপের আমেজে আরও একধাপ এগিয়ে গেল ব্রাজিল সমর্থকরা। এই আমেজে মেতেছেন ব্রাজিল সমর্থক, এক সময়ের জনপ্রিয় মডেল ও টিভি নাটকের পরিচিত মুখ মোজেজা আশরাফ মোনালিসা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে দুই হাতের আঙুল দিয়ে বিজয়ের প্রতীক ‘ভি’ চিহ্ন দেখাতে দেখা যায় তাকে। আর ক্যাপশনে অল্প কথাতেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন—‘গোওওওওওওওল ব্রাজিল’—সঙ্গে ছিল ফুটবলের ইমোজি। পোস্টটির মন্তব্যের ঘরে অভিনেত্রীর অনুসারীরা তার প্রিয় দলের জন্য শুভকামনা জানিয়েছেন।

বলে রাখা যায়, বাংলাদেশি টেলিভিশনের সোনালি সময়ে, নব্বইয়ের দশকের শেষ ভাগ ও ২০০০ সালের শুরুর দিকে দর্শকদের কাছে নতুন এক মুখ হিসেবে পরিচিতি পান মোনালিসা। তার চোখের চাহনি, স্বাভাবিক সংলাপ উপস্থাপন, নিখুঁত অভিব্যক্তি এবং সৌম্য উপস্থিতি তাকে দ্রুতই জনপ্রিয় করে তোলে। ‘কাগজের ফুল’, ‘বয়স যখন একুশ’, ‘তৃষ্ণা’ ও ‘চিরকুট’ নাটকগুলো শুধু জনপ্রিয়ই হয়নি, বরং সে সময়ের তরুণ সমাজের আবেগের অংশ হয়ে উঠেছিল।

তবে পরবর্তীতে নিজেকে শোবিজের ঝলমলে আলো থেকে দূরে সরিয়ে নেন মোনালিসা। বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। তবে সেখান থেকেই গায়ক হৃদয় খানের সঙ্গে জুটি বেঁধে ‘ট্র্যাপড’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন। চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি নিউইয়র্ক শহরের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। এর নির্মাতাও ছিলেন হৃদয় খান।

আমার বার্তা/এমই

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল: সুমাইয়া শিমু

টেলিভিশন পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ সুমাইয়া শিমু। ২৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে করেছেন অসংখ্য নাটক। বড়

প্রতারণার অভিযোগে চিত্রনায়িকা ববির স্বামী গ্রেপ্তার

রাজধানীর গুলশানের একটি বাসায় বিশেষ কায়দায় তৈরি একটি গোপন সুড়ঙ্গ থেকে বহুরূপী প্রতারক মির্জা আবুল

আজ সৌমিলি চক্রবর্তীর জন্মদিন

আজকের দিনটি বাংলা টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ সৌমিলি চক্রবর্তীর জন্য বিশেষ তাৎপর্য বহন করছে। জনপ্রিয়

নিজের গানে প্রিয় দলের জন্য পড়শীর উচ্ছ্বাস

সংগীতশিল্পী সাবরিনা পড়শীর প্রিয় ফুটবল দল ব্রাজিল। যদিও এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচটি পুরোপুরি দেখতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপিতে ২ উপ-পুলিশ কমিশনারকে বদলি

‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ

মামুনুল হককে নিয়ে বিএনপি এমপির ও নিজের মন্তব্য এক্সপাঞ্চ করলেন স্পিকার

তৃণমূলের সেবায় আগ্রহী নন আইনজীবীরা, বাড়ানো হবে ফি: আইনমন্ত্রী

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা

দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক

বাবা দিবসে সন্তানের চোখে বাবা

ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর

অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ

জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়লেন শান্ত-তাইজুলরা

সরিয়ে দেওয়া হলো সিলেটের ডিসি সারওয়ার আলমকে

মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

যেভাবে গুম করা হয়েছিল বিএনপি নেতা ইলিয়াস আলীকে

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

আ.লীগের কেউ বিশৃঙ্খলা করলে নিজেরাই ঝুঁকিতে পড়বে: র‌্যাব

ছয় সপ্তাহ পর খারগ দ্বীপ থেকে আবার তেল রপ্তানি শুরু করল ইরান

আঞ্চলিক ‘অ্যাভিয়েশন হাব’ হতে মহাপরিকল্পনা হাতে নিচ্ছে সরকার

ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ডোনাল্ড ট্রাম্প

ঋণের বোঝা নিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াতে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

মহানবীর (সা.) হিজরতের সঙ্গে যেভাবে মিশে আছে এক প্রজন্মের আত্মত্যাগ