ই-পেপার রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে তারকাদের ঝলক, মাতালেন শাকিরা-ম্যাডোনা-বিটিএস

আমার বার্তা অনলাইন:
২০ জুলাই ২০২৬, ১১:৩১

ফুটবল বিশ্বকাপের ফাইনাল মানেই মাঠের লড়াইয়ের পাশাপাশি থাকে বিনোদনেরও বড় আয়োজন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালে এবারও জমকালো হাফটাইম শো মাতিয়েছেন বিশ্বের জনপ্রিয় সংগীতশিল্পীরা। শাকিরা, ম্যাডোনা, জাস্টিন বিবার ও দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএসের পরিবেশনায় রঙিন হয়ে ওঠে ফাইনালের বিরতি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের ইতিহাসে এবারই সবচেয়ে দীর্ঘ হাফটাইম অনুষ্ঠিত হয়। বিরতি স্থায়ী হয় ২৭ মিনিট ২২ সেকেন্ড, যা নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) নিয়ম অনুযায়ী, বিরতি সর্বোচ্চ ১৫ মিনিট হওয়ার কথা।

হাফটাইম শোতে প্রথমেই মঞ্চে ওঠেন ম্যাডোনা। তার জনপ্রিয় গান মিউজিক পরিবেশনের সময় সঙ্গে ছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো ও রোনালদিনিয়ো।

এরপর মঞ্চে ওঠেন কলম্বিয়ার তারকা শাকিরা। নাইজেরিয়ার সংগীতশিল্পী বার্না বয়ের সঙ্গে যৌথভাবে পরিবেশন করেন তাদের জনপ্রিয় গান দাই দাই। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও তারা একসঙ্গে পারফর্ম করেছিলেন।

তিন বছরের বিরতির পর আবারও একসঙ্গে মঞ্চে ওঠে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। বাধ্যতামূলক সামরিক দায়িত্ব শেষ করে এটি ছিল তাদের অন্যতম বড় আন্তর্জাতিক পরিবেশনা। অন্যদিকে জাস্টিন বিবার গিটার হাতে নিজের পরিবেশনা দিয়ে দর্শকদের উচ্ছ্বসিত করেন।

ফাইনালের আগে সমাপনী আয়োজনে আরও অংশ নেন জেনিফার হাডসন, রবি উইলিয়ামস, নিকোল শেরজিঙ্গার, লরা পাউসিনি, পোস্ট ম্যালোন ও সোয়ে লি। যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করেন জেনিফার হাডসন। পরে অভিনেতা টম ক্রুজ মঞ্চে উঠে ফুটবলকে মানুষের ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

স্টেডিয়ামের গ্যালারিতেও ছিল তারকাদের উপস্থিতি। খেলা দেখতে এসেছিলেন বিয়ন্সে ও জে-জি, কাইলি জেনার ও টিমোথি শ্যালামে, ডেভিড ও ভিক্টোরিয়া বেকহ্যাম, অভিনেত্রী আনিয়া টেইলর-জয়সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও।

তবে হাফটাইম শো নিয়ে সবাই সন্তুষ্ট ছিলেন না। বিবিসির ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করা ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ওয়েন রুনি বলেন, শিল্পীদের তিনি পছন্দ করলেও পুরো আয়োজন তার ভালো লাগেনি। তার ভাষ্য, ‘অনুষ্ঠানটি একেবারেই ভালো হয়নি।’ - সূত্র: বিবিসি

আমার বার্তা/এমই

বাংলাদেশের সিনেমায় ‘পাখি’খ্যাত সেই মধুমিতা সরকার

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। একটি ধারাবাহিক নাটকে পাখি চরিত্রে অভিনয় করে তিনি দুই

শুটিং এখন হলে অভিনয়ের ভাবনাটা অন্যরকম হতে পারত

পাঁচ দশক আগে, স্বাধীনতা যুদ্ধের সময় দেশের ফুটবল অঙ্গনের চিত্র কেমন ছিল, তারই চিত্রায়ণ হতে

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি কাহানির নতুন কিস্তি নিয়ে আসছেন পরিচালক সুজয় ঘোষ। তবে এবার সিনেমাটির

কোক স্টুডিওর নতুন গান: শ্রোতাদের স্বর্ণযুগে নিয়ে গেলেন সুনিধি-ঈশানরা

কোক স্টুডিও বাংলার চলমান চতুর্থ সিজনের তৃতীয় গান হিসেবে প্রকাশিত হয়েছে ‘পাতার বাঁশরি’। ঈশান মজুমদার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর আশ্বাস, সংকট সমাধানে কমিটি গঠন

সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সরকার যাচাই-বাছাই করছে: আইনমন্ত্রী

সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না: ফখরুল

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর

বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি

তফসিল ঘোষণার আগে স্পিকারের কাছে সময় চাওয়া হবে: ইসি সচিব ‎

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভায় হট্টগোল, ঢাকা কলেজের ওয়াকআউট

পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে: পুলিশ

কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা

১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবে না

একরামুল হত্যা: হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ওসমান হাদি হত্যা মামলা: হাইকোর্টে ফয়সালের স্ত্রীর জামিন নাকচ

ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

সাহাবি উসমান ইবনে তালহা (রা.) ইসলামের ইতিহাসে বিখ্যাত যে কারণে

হামজার পর প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভুত ফারহান