ই-পেপার মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

ভারতে আন্দোলনের পর শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ

আমার বার্তা অনলাইন:
২৭ জুলাই ২০২৬, ১৮:৩৬

ভারতে প্রশ্নফাঁসের বিতর্কে দিল্লির যন্তর মন্তেরের বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল দেশটির বিভিন্ন রাজ্যে।আর সেই বিক্ষোভের আঁচ লাগে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়।

ভারতের সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে হওয়া আন্দোলনে বামপন্থী,অতিবামপন্থী ছাত্র সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যোগ দেয়। ছাত্র-ছাত্রীদের সে আন্দোলনকে সমর্থন করতে রাজপথে নেমেছিল দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

আন্দোলনে অভিনেত্রী শ্রীলেখাকে একটি পোষ্টার হাতে দেখা গেছে। আর সেই পোস্টার নিয়ে গত কয়েকদিন ধরে বিতর্ক শুরু হয়েছে।

পোস্টারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি একটি কুরুচিকর ও আপত্তিকর ছবি ছিলো।সেই ছবিকেই কুরুচিকর বলে পুলিশের দ্বারস্থ হয়েছেন একাধিক বিজেপি নেতা-কর্মী এবং সমর্থকেরা।পশ্চিমবঙ্গে বিভিন্ন থানায় অভিনেত্রী শ্রীলেখা মিত্রর নামে অভিযোগ দায়ের করা হয়েছে।

এছাড়াও অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বাড়ির সামনে কালো পতাকা হাতে নিয়ে স্লোগান দিয়েছে বিজেপি সমর্থকরা। এসময় তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি শ্রীলেখা মিত্রকে গ্রেফতার করার দাবি জানানো হয়।

প্রধানমন্ত্রী এমন অশালীন ছবি দেখে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন বিজেপির নেত্রী কেয়া ঘোষ। তার বিরুদ্ধে কেয়া ঘোষ এফ আই আর করতে যাওয়ার কথাও জানান।

কেয়া বলেন, থানার আধিকারিকদের অনুরোধ জানাবো অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে। ২০২৬ সালের ৪ মে-এর পর থেকে এদের হতাশা বেড়ে গেছে।

যদিও এই ঘটনার পর গণমাধ্যমের কর্মীদের মুখোমুখি হয়ে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র জানিয়েছেন, কোন দেবতা নয় এখানে,রাজতন্ত্র নয় এটা গনতন্ত্র। আমি কিন্তু হিন্দু আমি কিন্তু ভারতীয় আমি দেশদ্রোহী নই।

অভিনেত্রী আরও বলেন, আমি এখানে ছাত্র যুবদের আন্দোলনের সমর্থনে এসেছে। মিছিলে দৌড়াদৌড়ি হচ্ছিল। চারপাশে লাঠিচার্জ হচ্ছিল, খুব উত্তেজনা পরিস্থিতি ছিলো। এই সময় কে পোস্টার ধরিয়ে দিয়েছে আমাকে, না আমি কারো কাছ থেকে নিয়েছি তা স্মরণ নেই। না দেখে পোস্টারটি হাতে নিয়ে ছবি তুলেছে ঘুরিয়ে দেখার সুযোগও পাইনি।

তার বিরুদ্ধে বিজেপির নেতা কর্মীদের গ্রেফতারের দাবির জবাব দিয়ে অভিনেত্রী জানান, ছবিটা দেখলেই বুঝতে পারবেন বিষয়টা বা কি ছিল। আমি যতই বিজেপি বিরোধী হই না কেন আমাকে দেশদ্রোহী বলাটা যেমন হাস্যকর তেমনি আমি ইচ্ছা করেও ওই ইঙ্গিত করেছি ভাবাটাই হাস্যকর। আপনারা মেয়েদের জিজ্ঞেস করে দেখতে পারেন, কোন মহিলা কোন পুরুষের দিকে তাকালে তার নিম্নাঙ্গের দিকে তাকান কিনা।

অভিনেত্রী শ্রীলেখা মিত্র বলেন, আমি বাড়ি থেকে পোস্টারটা বানিয়ে নিয়ে যাইনি। পোস্টারটা যন্তর মন্তর থেকে আনা হয়েছে। পোস্টারটা আমাকে ধরানো হয়েছে। আমার মনে হয় এটা ষড়যন্ত্র। দিল্লির মসনদটা হিলে গেছে। আরশোলার দল দিল্লীর শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করাতে বাধ্য করলো, সুতরাং সব বেটাকে ছেড়ে শ্রীলেখা মিত্রকে ধর।

তিনি আরও বলেন , আপনাদের যদি মনে হয় আমাকে গ্রেফতার করবেন, তাহলে করুন। যদি মনে হয় ফাঁসিতে চড়াবেন তাও করুন। তবে আমি নিশ্চিত আবার একটা আন্দোলন হবে।

আমার বার্তা/এমই

সাকিব আল হাসানকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

পথচলার প্রায় শুরু থেকেই বরাবরই আলোচনায় থাকেন পরীমনি। তবে সেই আলোচনা তার অভিনীত সিনেমা নয়,

স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া, দিলেন একের পর এক বিস্ফোরক তথ্য

মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর করা বিভিন্ন অভিযোগ ও আলোচনায় নিজের নাম জড়িয়ে পড়ায় মুখ

বাংলাদেশে থাকতে পেরে, গাইতে পেরে আমি গর্বিত: রুনা লায়লা

ছয় দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার। অবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একক কনসার্ট করলেন রুনা লায়লা। শুক্রবার

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই: মাহিরা খান

সামাজিক মাধ্যমে তাদের পারস্পরিক প্রশংসা কিংবা সহমর্মিতার ছবি দেখে ভক্তদের মনে হতেই পারে পাকিস্তানি বিনোদন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলানিয়া-ব্যারনকে হত্যার হুমকি: কেন নিশানায় ডোনাল্ড ট্রাম্প পরিবার

জাপানে ভূমিকম্পে শপিং সেন্টারে বিস্ফোরণ, অনেকে আটকা

স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে জোর

বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, সত্য উদ্‌ঘাটনে মাঠে বিএসটিআই

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে নিহত ২, আহত অন্তত ৮

সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

স্বচ্ছ কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯০৮: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক, গুরুত্বে ভূ-রাজনীতি

মেয়ের আত্নহত্যার ৩ মাসের মাথায় পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আন্দোলনের পর গণগ্রেপ্তার—আবারও রাজপথে নামার হুমকি ককরোচদের

আমি শুধু ফ্রান্সকেই চেয়েছিলাম: জাতীয় দলের দায়িত্বে জিদান

গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

চোটের অবস্থা বুঝতে পার্থে যাচ্ছেন তাসকিন ও নাহিদ রানা

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সিরাজদিখানে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিষিদ্ধ

স্বাস্থ্যসেবার বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

স্টারলিংককে টেক্কা দিতে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন