ই-পেপার মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি

আমার বার্তা অনলাইন:
২৮ জুলাই ২০২৬, ১৪:৩৮

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দল থেকে বহিষ্কারের পর তার সদস্যপদ নিয়ে নতুন রাজনৈতিক ও আইনি আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি এক নারীর সঙ্গে তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় জামায়াত তাকে দল থেকে অব্যাহতি দেয়। পরবর্তীতে দলটির পক্ষ থেকে উক্ত এমপি-র বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় সংসদের স্পিকার এবং নির্বাচন কমিশন উভয় স্থানেই লিখিত চিঠি পাঠানো হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের এ কথা বলেন।

জাতীয় সংসদ সদস্যপদ বিরোধ নিষ্পত্তি আইন-১৯৮০ অনুযায়ী, এই ধরনের রাজনৈতিক বা দলীয় সিদ্ধান্ত সরাসরি নির্বাচন কমিশন বাস্তবায়ন করতে পারে না। আইন মোতাবেক কোনো সংসদ সদস্যের পদ সংক্রান্ত বিরোধের বিষয়টি প্রথমে জাতীয় সংসদের স্পিকারের মাধ্যমে উত্থাপিত হতে হয়। স্পিকার কমিশনকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত বা রেফার করার পর নির্বাচন কমিশন উভয় পক্ষের শুনানি গ্রহণ করে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার এখতিয়ার রাখে।

সিইসি সাংবাদিকেদের জানান, রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বৈঠক হলেও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যের বিষয়টি নিয়ে সেখানে কোনো কথা হয়নি। স্পিকারের কার্যালয় থেকে লিখিত কোনো রেফারেন্স বা আবেদন নির্বাচন কমিশনে পৌঁছালে তারা বিদ্যমান আইন অনুসরণ করে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।

আমার বার্তা/এমই

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল

স্বাস্থ্যসেবার বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনে প্রয়োজনীয় প্রস্তুতি যথাসময়ে শেষ হবে

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চলতি বছরের ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে

দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোটের অবস্থা বুঝতে পার্থে যাচ্ছেন তাসকিন ও নাহিদ রানা

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সিরাজদিখানে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিষিদ্ধ

স্বাস্থ্যসেবার বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

স্টারলিংককে টেক্কা দিতে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

দক্ষিণ আফ্রিকায় ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনে প্রয়োজনীয় প্রস্তুতি যথাসময়ে শেষ হবে

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও, ভাঙচুরের অভিযোগ

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ড. আসাদুজ্জামান সরকার

দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর

স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি

রাকসু জিএস ও শিবির নেতাদের মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার, ছাত্রদলের নিন্দা

ইলিয়াসকে গুম ও হত্যা: বিমান বাহিনীর হেফাজতে উইং কমান্ডার সাইফুর

শাপলা চত্বরের ঘটনা সরকার উপেক্ষা করবে না, ভালো বিচার হবে

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: জনগণের স্বার্থে পদক্ষেপ নেবে সরকার: তথ্য উপদেষ্টা

তাহিরপুরের প্রত্যন্ত এলাকায় স্কুলে পড়িয়ে প্রশংসায় ভাসছেন ববি হাজ্জাজ

রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা, লাভজনক করার আশা সরকারের

আজ থেকে ২ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়