ই-পেপার সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

থাইল্যান্ডের সাদিয়া আয়মানের বাঁধভাঙা আনন্দ

আমার বার্তা অনলাইন:
১২ আগস্ট ২০২৬, ১৪:৪৭

ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান কেবল অভিনয় দক্ষতা দিয়েই নয়, নিজস্ব স্নিগ্ধতা ও প্রাঞ্জল ব্যক্তিত্ব দিয়েও দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। কাজের ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় তিনি।

নিয়মিতই অনুরাগী ও অনুসারীদের সঙ্গে নিজের জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন। এবার সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার শেয়ার করেছেন। নিজের স্বভাবসুলভ মিষ্টি হাসির অনুভূতি প্রকাশ করে সাদিয়া লিখেন, ‘আমি এতটাই খুশি ছিলাম যে আমার চোখ দুটোও যেন হাসছিল, যার জন্য সেগুলো প্রায় দেখাই যাচ্ছিল না।’

ছবির পেছনের মজার অভিজ্ঞতা শেয়ার করে তিনি আরও জানান, ছবি তোলার ঠিক আগেই চকলেট খেয়েছিলেন তিনি। অভিনেত্রীর ভাষায়, ‘আমি চকলেট খেয়েছিলাম, যা এখনও আমার ঠোঁটের চারপাশে লেগে আছে! মুছে ফেলতে ভুলে গিয়েছিলাম, তবে যাই হোক, ব্যাপার না।’

কোনো কৃত্রিমতা ছাড়া নিজের এমন সাবলীল ও কিউট লুকটি চোখ এড়িয়ে যায়নি অভিনেত্রীর নিজেরও। আর তাই আত্মবিশ্বাসের সঙ্গেই তিনি যোগ করেন, ‘এই ছবিগুলো পোস্ট না করে পারলাম না, কারণ নিজেকে ভীষণ কিউট লাগছিল।’

থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ফুকেট থেকে কেপ প্যানওয়া যাওয়ার পথে সড়ক ভ্রমণের এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা হয়। সেই শান্ত পরিবেশ আর চমৎকার দিনের স্মৃতি চারণ করে সাদিয়া বলেন, ‘ফুকেট থেকে কেপ প্যানওয়া যাওয়ার এই সুন্দর গাড়ি ভ্রমণটা খুব উপভোগ করেছি। কী দারুণ আর শান্ত একটা দিন ছিল।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর এই প্রাণবন্ত ছবিগুলো পোস্ট করার পরপরই ভক্তদের ভালোবাসায় ভেসে যাচ্ছে কমেন্ট বক্স। জীবনের সহজ-সরল মুহূর্তগুলোকে এভাবে উপভোগ করার ধরণটি সাদিয়াকে অনুরাগীদের কাছে আরও বেশি প্রিয় করে তুলেছে।

৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের

জীবনের চার দশক পেরিয়েছেন নন্দিত অইনেত্রী কুসুম শিকদার। অথচ দেখে বোঝার উপায় নেই! কিন্তু তার

বিতর্কের পর ফের যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। জানা গেছে, মা অসুস্থ থাকায় সেখানে তাকে

১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরির বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে

ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ইতিহাস

ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। উৎসবের ৮৩তম আসরের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ হাজার নতুন শিক্ষকের পদায়নে প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

অগ্ন্যুৎপাত : ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

গ্রেপ্তারের ২৪ ঘণ্টার বাইরে কাউকে আটকে রাখা গুম হিসেবে গণ‍্য হবে: চিফ প্রসিকিউটর

এসআই আলতাব হোসেন হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলছে র‍্যাব

সুরা কাহাফের প্রথম ১০ আয়াত, বাংলা উচ্চারণ ও অর্থসহ

আমিরাতে ৪ হাজার প্রবাসীর ভিসা বা‌তিল, সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর

চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

একীভূত পাঁচ ব্যাংকে অর্থ ফেরত শুরু, টাকা ছাপিয়ে ৫ হাজার কোটি টাকা ধার

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিলসহ নিষিদ্ধ যেসব বিষয়

নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও ভাতা দিচ্ছে সরকার, প্রজ্ঞাপন জারি

নির্দেশের ফাইল নয়, বাস্তবায়ন চাই

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির

অগাস্টে বেড়েছে সড়ক দুর্ঘটনা, নিহত ৪৮১ এবং আহত ৬৬৪ জন

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

পশ্চিম তীরে অননুমোদিত ইসরায়েলি বসতি উচ্ছেদে বিরল নির্দেশ নেতানিয়াহুর

কলকাতায় হোটেল বন্ধ, চিকিৎসা নিতে গিয়ে বিপাকে বাংলাদেশিরা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ৯৭ ডলার ছুঁইছুঁই