ই-পেপার সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা

আমার বার্তা অনলাইন:
১২ আগস্ট ২০২৬, ১১:৪৫

ডারউইনে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় নাজমুল হোসেন শান্তর দল মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়ার। ইতোমধ্যে তারা জেনে গেছে, কোন ১১ জনের বিপক্ষে খেলতে নামছে। প্রথম টেস্টের জন্য প্রত্যাশিত দলই ঘোষণা করেছে অজিরা। আর ম্যাচের দিন সকালেই সম্ভবত একাদশ ঘোষণা করবে সফরকারীরা।

বাংলাদেশের ব্যাটারদের শক্তিশালী পেস আক্রমণের মুখোমুখি হতে হবে। প্রত্যাশিতভাবে জশ হ্যাজলউডকে জায়গা দিতে বাদ পড়তে হয়েছে স্কট বোল্যান্ডকে। তার সঙ্গে প্রাথমিক দলে থেকেও বাদ পড়া অন্য খেলোয়াড় হলেন জশ ইংলিস।

প্রায় এক বছরের বেশি আগে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর প্রথমবার অস্ট্রেলিয়া তাদের প্রথম সারির পেস বোলারদের একসঙ্গে পাচ্ছে। গত অক্টোবরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি হ্যাজলউড। ইনজুরিতে খেলা হয়নি অ্যাশেজ সিরিজের কোনো ম্যাচ। প্যাট কামিন্স কেবল একটি ম্যাচ খেলেন ইংল্যান্ডের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর ওই একটি ম্যাচই খেলেন তিনি।

মিডল অর্ডারে শক্তি বাড়াবে ক্যামেরন গ্রিন ও বেউ ওয়েবস্টারের জুটি। দুজনের মাঝে আছেন অ্যালেক্স ক্যারি।

ওপেনিংয়ে ট্রাভিস হেডের সঙ্গে থাকবেন জেক ওয়েদারাল্ড। অ্যাশেজেও তারা ওপেনিংয়ে জুটি বেঁধেছিলেন। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর একাদশে ফিরেছেন নাথান লায়ন।

টেস্টের আগের দিন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্যাম্পে কয়েকটি ছোটখাটো চোটের কথা জানিয়ে তার একাদশ ঘোষণা করেননি। তবে নিশ্চিত করেছেন যে লিটন দাস তার জায়গায় খেলার জন্য ফিট আছেন।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের অস্ট্রেলিয়া একাদশ

জেক ওয়েদারাল্ড, ট্র্যাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বেউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, জশ হ্যাজলউড

৪ ম্যাচে ১৭ গোল, এখনও কি নতুন স্ট্রাইকারকে খুঁজছে বার্সেলোনা?

রবার্ট লেভানডোভস্কি, ফেরান তোরেস ও মার্কাস র‌্যাশফোর্ড চলে যাওয়ার পর আক্রমণভাগ নিয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল

পাকিস্তান ক্রিকেট এখন ভেন্টিলেটরে আছে: শোয়েব আখতার

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ১৯৪ রানের বড় ব্যবধানে হেরে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ বাকি

বায়ার্নকে ৬৭ ম্যাচ পর শীর্ষস্থান থেকে নামাল নবাগত দল

বুন্দেসলিগার রেকর্ড চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে রুখে দিলো নবাগত দল শালকে। ম্যাচটি না হারলেও মিউনিখ ক্লাবের

বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভানের আরেকটি রেকর্ড

আগের ম্যাচে মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে সর্বকনিষ্ঠ (১৬ বছর ৩৩৬ দিন) ফুটবলার হিসেবে টানা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ হাজার নতুন শিক্ষকের পদায়নে প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

অগ্ন্যুৎপাত : ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

গ্রেপ্তারের ২৪ ঘণ্টার বাইরে কাউকে আটকে রাখা গুম হিসেবে গণ‍্য হবে: চিফ প্রসিকিউটর

এসআই আলতাব হোসেন হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলছে র‍্যাব

সুরা কাহাফের প্রথম ১০ আয়াত, বাংলা উচ্চারণ ও অর্থসহ

আমিরাতে ৪ হাজার প্রবাসীর ভিসা বা‌তিল, সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর

চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

একীভূত পাঁচ ব্যাংকে অর্থ ফেরত শুরু, টাকা ছাপিয়ে ৫ হাজার কোটি টাকা ধার

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিলসহ নিষিদ্ধ যেসব বিষয়

নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও ভাতা দিচ্ছে সরকার, প্রজ্ঞাপন জারি

নির্দেশের ফাইল নয়, বাস্তবায়ন চাই

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির

অগাস্টে বেড়েছে সড়ক দুর্ঘটনা, নিহত ৪৮১ এবং আহত ৬৬৪ জন

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

পশ্চিম তীরে অননুমোদিত ইসরায়েলি বসতি উচ্ছেদে বিরল নির্দেশ নেতানিয়াহুর

কলকাতায় হোটেল বন্ধ, চিকিৎসা নিতে গিয়ে বিপাকে বাংলাদেশিরা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ৯৭ ডলার ছুঁইছুঁই