ই-পেপার বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিচ্ছেদ গুঞ্জন নিয়ে এখনও নীরব সাবিলা নূর, শোবিজে তোলপাড়

আমার বার্তা অনলাইন:
১৪ অক্টোবর ২০২৬, ১১:২০
আপডেট  : ১৪ অক্টোবর ২০২৬, ১১:২১

ছোট পর্দার জনপ্রিয় গণ্ডি পেরিয়ে সম্প্রতি রূপালী পর্দায় নাম লেখানো অভিনেত্রী সাবিলা নূরের দাম্পত্য জীবন নিয়ে বিনোদন অঙ্গনে জোর চর্চা চলছে। ব্রডকাস্ট প্রকৌশলী নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে তার দীর্ঘ সাত বছরের বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন এবং বিচ্ছেদের আশঙ্কার কথা দেশের একাধিক শীর্ষ গণমাধ্যমে উঠে এসেছে। তবে এই গুঞ্জন কিংবা কলহের বিষয়ে সাবিলা নূর বা তার স্বামী নেহাল—কারো পক্ষ থেকেই এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি।

বিনোদন অঙ্গনে চলা এই আলোচনার নেপথ্যে নানা খবর ছড়িয়ে পড়েছে। জানা গেছে, গত কয়েক মাস ধরে স্বামী নেহালের থেকে আলাদা থাকছেন সাবিলা। কিছু সূত্রের দাবি, চলতি বছর সাবিলা অভিনীত ‘রকস্টার’ সিনেমা মুক্তির পর এর শুটিং সেট থেকেই ছবির চিত্রগ্রাহক (ডিওপি) আব্দুল মামুনের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে, যা পরবর্তীতে ব্যক্তিগত সম্পর্কে রূপ নেয়। এই জটিলতার কারণেই তাদের পারিবারিক জীবনে টানাপোড়েন তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের নাম জড়িয়েও নানান গল্প ছড়ানো হয়েছে। শাকিবের বিপরীতে ‘তাণ্ডব’ ও ‘রকস্টার’ চলচ্চিত্রে সাবিলা কাজ করার সুবাদেই এই আলোচনার সৃষ্টি। তবে শাকিবের ঘনিষ্ঠ সূত্রগুলো এই দাবি পুরোপুরি উড়িয়ে দিয়ে জানিয়েছে, এটি নিতান্তই পেশাগত সম্পর্ক। প্রকৃতপক্ষে ডিওপি আব্দুল মামুনের সঙ্গে সাবিলার সম্পর্কের খবকেই কেন্দ্র করে মূল জল্পনা ঘোরাফেরা করছে।

নানা জল্পনা-কল্পনা তৈরি হলেও সাবিলা নূর কিংবা নেহাল সুনন্দ তাহেরের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংবাদের বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও অভিনেত্রীর সাড়া মেলেনি। বিনোদন বিশ্লেষকদের মতে, তারকাদের ব্যক্তিগত জীবন ঘিরে প্রায়শই বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। তাই সংশ্লিষ্টদের সরাসরি বক্তব্য কিংবা আইনি কোনো পদক্ষেপের স্পষ্ট প্রমাণ ছাড়া একে নিশ্চিত বিচ্ছেদ বলা যাচ্ছে না।

২০১৪ সালে মডেলিং ও বিজ্ঞাপনের মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন সাবিলা নূর। দীর্ঘদিন নাটকে জনপ্রিয়তা ধরে রাখার পর তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ভালোবাসার সম্পর্ক থেকে ২০১৯ সালের ৭ ডিসেম্বর ব্রডকাস্ট প্রকৌশলী নেহাল সুনন্দ তাহেরকে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি। তাদের সাত বছরের দাম্পত্য পথচলায় হঠাৎ এমন পরিস্থিতির সৃষ্টি কেন হলো, তা নিয়ে জানার জন্য ভক্তরা এখন অভিনেত্রীর বক্তব্যের অপেক্ষায় রয়েছেন।

দর্শকদের ভালো লাগলেই আমাদের কষ্ট সার্থক হবে

চলচ্চিত্র পরিচালক কামরুজ্জামান । সম্প্রতি তার পরিচালনায় মুক্তি পেয়েছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার কালজয়ী সিনেমা ‘হঠাৎ

ক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন চিত্রগ্রাহক, আহত প্রিয়ন্তী উর্বী

শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে অভিনয়ের একটি দৃশ্য

প্রেমিকের নির্যাতন ও পরিচালকের লালসা, রোজ রাতে কাঁদতেন নীতি

স্কুলজীবনে বুলিং, চার বছরের প্রেমে শারীরিক ও মানসিক নির্যাতন, আর অভিনয়ের প্রস্তাবের আড়ালে শারীরিক সম্পর্কের

ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, ভেতরে ছিলেন তানজিন তিশা

মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে ভয়াবহ এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন ছোট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রিমান্ড শেষে আয়াস ও রিমি কারাগারে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৬ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড 

বিহারে গঙ্গা নদীতে নৌকা উল্টে ১৩ শিশুর মৃত্যু

‘বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে’, আন্দোলন নিয়ে নেহা বোরা

সালাতের মাসআলা

কিশোর গ্যাংয়ের উৎপাতে ভবিষ্যৎ অন্ধকারে 

যমুনায় অবৈধ মৎস্য আহরণ বিরোধী অভিযান, ৩৩ লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

ময়মনসিংহে বিভাগীয় ইসলামী বইমেলা শুরু ১২ নভেম্বর

হুমকি থেকে পদোন্নতি: বিসিএস ক্যাডারদের ডিঙিয়ে রেলওয়ের ‘শেখ ফরিদ’ সিন্ডিকেটের অবিশ্বাস্য উত্থান

ভূরাজনৈতিক সংঘাত, জ্বালানি সঙ্কট ও বিশ্ব অর্থনীতি

জঙ্গল সলিমপুরে আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ

হিন্দুদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের

কৈশোরকালীন স্বাস্থ্যসেবাকে ট্যাবুমুক্ত করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 

ই-বর্জ্য ব্যবস্থাপনায় নেই প্রয়োজনীয় তথ্যভান্ডার: ড. ইফতেখারুজ্জামান

১৫ তরুণ পাচ্ছেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড, অনুদান পাচ্ছে ৪৩২ সংগঠন

মজুরি বাড়ানোর দাবিতে উত্তরায় মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: সানাউল্লাহ

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র: তিতুমীর